• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / Covid cases again high in kolkata

Covid cases again high in kolkata

August 11, 2021 Category: স্বাস্থ্য সংবাদ
Covid-19: দৈনিক সংক্রমণে রাজ্যে ফের শীর্ষে কলকাতা, কাছাকাছি দুই ২৪ পরগনা

নিজস্ব প্রতিবেদন: সোমবার দৈনিক কোভিড সংক্রমণ নেমে গিয়েছিল ৬০০-র নীচে। মঙ্গলবার তা ফের ছাড়াল ৬০০। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৬৩৯ জন। মৃত্যু হয়েছে ১২ জনের। আক্রান্তের সংখ্যায় রাজ্যে ফের শীর্ষে কলকাতা। সংক্রামিতের সংখ্যা ৬৮। তার পর উত্তর ২৪ পরগনা। তৃতীয় স্থানে দক্ষিণ ২৪ পরগনা।

স্বাস্থ্য দফতরের বুলেটিন (West Bengal Heath Department) অনুযায়ী, মঙ্গলবার রাজ্যে সংক্রমিতের সংখ্যা ৬৩৯। গতকাল সংক্রামিত হয়েছিলেন ৫৫৭ জন। এ দিন নমুনা যাচাই করা হয়েছে ৪০ হাজার ৪৬৯ জনের। সংক্রমণ হার ১.৫৮%। কলকাতায় সংক্রামিত হয়েছেন ৬৮ জন। অনেক দিন বাদে আক্রান্তের সংখ্যায় শীর্ষে কলকাতা। তার পর উত্তর ২৪ পরগনায় আক্রান্ত হয়েছেন ৬৭ জন। দক্ষিণ ২৪ পরগনায় সংক্রমিতের সংখ্যা ৬৫। হাওড়া ও হুগলির আক্রান্তের সংখ্যা যথাক্রমে ১৮ ও ২৮। দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ি-  উত্তরের ৩ জেলায় আক্রান্তের সংখ্যা যথাক্রমে ৬৪, ৩৫ ও ৩৫। বর্তমানে রাজ্যে সক্রিয় করোনা আক্রান্ত ১০ হাজার ২১৫ জন।    

রাজ্যে কোভিডে মৃত্যু হয়েছে (COVID Death in West Bengal) ১২ জনের। উত্তর ২৪ পরগনায় মারা গিয়েছেন ৪ জন। কলকাতায় মৃতের সংখ্যা ১। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনামুক্ত (Coronavirus) হয়েছেন ৭২৪ জন। এখনও পর্যন্ত সুস্থতার হার ৯৮.১৫%। 

আরও পড়ুন- Education: করোনার জেরে দু’ভাগে মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক? কী বললেন Bratya?

 (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)



Zee24Ghanta: Health News
2021-08-11 00:32:56
Source link

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:সত্যিকারের ভালোবাসা খুঁজে পেতে চান?তাহলে এই টিপস আপনার জন্যসত্যিকারের ভালোবাসা খুঁজে পেতে চান?তাহলে এই টিপস আপনার জন্য
Next Post:নখে ‘মিল্ক স্পট’ হয় যে কারণে নখে ‘মিল্ক স্পট’ হয় যে কারণেনখে ‘মিল্ক স্পট’ হয় যে কারণে নখে ‘মিল্ক স্পট’ হয় যে কারণে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top