• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / Coronavirus:৫ মাস পর দেশে দৈনিক সংক্রমণ ২৯ হাজারের নীচে, কমল মৃত্যুও

Coronavirus:৫ মাস পর দেশে দৈনিক সংক্রমণ ২৯ হাজারের নীচে, কমল মৃত্যুও

August 10, 2021 Category: স্বাস্থ্য সংবাদ
Coronavirus:৫ মাস পর দেশে দৈনিক সংক্রমণ ২৯ হাজারের নীচে, কমল মৃত্যুও

নিজস্ব প্রতিবেদন: করোনার তৃতীয় ঢেউ-র আশঙ্কা বাড়ছে ক্রমশই। সেই ঢেউ সামলাতে যখন প্রস্তুতি চলছে জোরকদমে, তখনই দেশের আক্রান্ত ও মৃতের এক ধাক্কায় কমল অনেকটাই। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দাবি, মার্চের পর এটাই দেশের সর্বনিম্ন করোনার দৈনিক সংক্রমণ। কমেছে অ্যাকটিভ রোগীর সংখ্যাও, বেড়েছে সুস্থতার হার।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের রিপোর্ট, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা সংক্রমণের কবলে পড়েছেন ২৮ হাজার ২০৪ জন। মারা গিয়েছেন ৩৭৩ জন। সুস্থতার হার ৯৭.৪৫ শতাংশ।

 

India reports 28,204 new cases, the lowest in 147 days. Active caseload currently at 3,88,508 and recovery rate at 97.45% pic.twitter.com/LeJ61dMn9D

— ANI (@ANI) August 10, 2021

গত ২৪ ঘণ্টায় ভারতে মোট ১৫ লক্ষ ১১ হাজার ৩১৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এখনও পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ৪৮ কোটি ৩২ লক্ষ ৭৮ হাজার ৫৪৫ জনের। অন্য দিকে এক দিনে দেশে ৫৪ লক্ষ ৯১ হাজার ৬৪৭ জনকে টিকা দেওয়া হয়েছে। টিকাকরণ শুরু হওয়ার পর থেকে এখনও পর্যন্ত ৫১ কোটি ৪৫ লক্ষ ২৬৮ জন টিকা পেয়েছেন দেশে। করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা কমেছে রাজ্যেও। রবিবার নতুন করে সংক্রমিত হয়েছিলেন ৭৪৯ জন, সোমবার সংখ্যাটি কমে দাঁড়িয়েছে ৫৫৭ জন। মারা গিয়েছে ১১ জন।

(Zee 24 Ghanta App: দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)



Zee24Ghanta: Health News
2021-08-10 11:32:07
Source link

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:Multiple Organ Failure-এর জেরে প্রয়াত বলিউডের অনুপম শ্যাম, শরীরে এই লক্ষণগুলিকে কখনই হালকাভাবে নেবেন না!Multiple Organ Failure-এর জেরে প্রয়াত বলিউডের অনুপম শ্যাম, শরীরে এই লক্ষণগুলিকে কখনই হালকাভাবে নেবেন না!
Next Post:কিটো ডায়েটে হতে পারে যে ৭ মারণব্যাধিylliX - Online Advertising Network

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top