• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / সংক্রমণ কিছুটা বাড়ল দেশে, কমল দৈনিক মৃত্যু / coronavirus india updates 39070 new covid19 cases 491 deaths in the last 24 hours

সংক্রমণ কিছুটা বাড়ল দেশে, কমল দৈনিক মৃত্যু / coronavirus india updates 39070 new covid19 cases 491 deaths in the last 24 hours

August 8, 2021 Category: স্বাস্থ্য সংবাদ
Covid Update: সংক্রমণ কিছুটা বাড়ল দেশে, কমল দৈনিক মৃত্যু

নিজস্ব প্রতিবেদন: শনিবারের থেকে রবিবার কিছুটা কমল দৈনিক সংক্রমণ। ৪০ হাজারের নীচেই রয়েছে আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৯ হাজার ৭০ জন। অনেকটাই বেশি সুস্থতার সংখ্যা। অর্থাৎ দু’দিন দেশের অ্যাক্টিভ করোনা রোগীর সংখ্যা নিম্নমুখী রয়েছে। যা কিছুটা স্বস্তির।

রবিবার কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৪৯১ জনের। দেশে এখনও পর্যন্ত করোনা কোপে প্রাণ হারিয়েছেন ৪ লক্ষ ২৭ হাজার ৮৬২ জন।দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৩ কোটি ১৯ লক্ষ ৩৪ হাজার ৪৫৫ জন।

আরও পড়ুন, Covid-19: রাজ্যে সামান্য বাড়ল কোভিড সংক্রমণ, নদিয়ায় ৫ জনের মৃত্যু

দেশে মোট অ্যাক্টিভ রোগীর সংখ্যা ৪ লক্ষ ৬ হাজার ৮২২। দেশে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪৩ হাজার ৯১০ জন। এখনও পর্যন্ত দেশে করোনা অতিমারীকে জয় করে সুস্থ হয়েছেন মোট ৩ কোটি ১০ লক্ষ ৯৯ হাজার ৭৭১ জন। 

এদিকে এখনও দৈনিক আক্রান্তের নিরিখে দেশে এখনও শীর্ষে রয়েছে কেরল। কেরলে এক দিনে আক্রান্ত হয়েছেন ২০ হাজার ৩৬৭ জন। কেরলে এখন সক্রিয় রোগীর সংখ্যা ১ লক্ষ ৭৮ হাজার ১৬৬। 

অন্যদিকে, বাংলায় ফের উর্ধ্বমুখী করোনার সংক্রমণ এবং মৃত্যু। রাজ্যে একদিনে করোনায় ১৫ জনের মৃত্যু হয়েছে। করোনায় আক্রান্ত হয়েছেন ৭৪৯ জন।  দৈনিক সংক্রমণের শীর্ষে উত্তর ২৪ পরগণা। উদ্বেগ বাড়িয়ে দৈনিক মৃত্যুতে রাজ্যে শীর্ষে নদিয়া। নদিয়ায় একদিনে করোনায় ৫ জনের মৃত্যু হয়েছে।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)



Zee24Ghanta: Health News
2021-08-08 12:53:59
Source link

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:ঘুমের মধ্যে বাতকর্মের প্রবণতা, কী ভাবে প্রতিরোধ করবেন?ঘুমের মধ্যে বাতকর্মের প্রবণতা, কী ভাবে প্রতিরোধ করবেন?
Next Post:সোনার ছেলে, অলিম্পিক্স জয়ের পর ইনস্টা অনুরাগীর সংখ্যা পেরোল ২ মিলিয়ন/ Neeraj Chopra’s Instagram Followers Grow By Over A Million

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top