• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / Three districts in north bengal have more covid cases

Three districts in north bengal have more covid cases

August 7, 2021 Category: স্বাস্থ্য সংবাদ
COVID-19: দৈনিক কোভিড সংক্রমণে চিন্তা বাড়াচ্ছে উত্তরের ৩ জেলা; ৪ লক্ষ টিকাকরণ

নিজস্ব প্রতিবেদন: গতকালের চেয়ে রাজ্যে কমল দৈনিক সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৭১৭ জন। উত্তরে কালিম্পং, দার্জিলিং ও জলপাইগুড়ির কোভিড-তথ্য চিন্তা বাড়াচ্ছে। ৯ জনের মৃত্যু হয়েছে রাজ্যে।  

স্বাস্থ্য দফতরের বুলেটিন (West Bengal Heath Department) অনুযায়ী, শুক্রবার রাজ্যে সংক্রমিতের সংখ্যা ৭১৭। গতকাল সংক্রামিত হয়েছিলেন ৮১২ জন। এ দিন নমুনা যাচাই করা হয়েছে ৪৭ হাজার ৭৭৩ জনের। সংক্রমণ হার ১.৫০%। কলকাতায় সংক্রমিতের সংখ্যা ৭১। ১০০-র নীচে নামল উত্তর ২৪ পরগনার দৈনিক সংক্রমণ। ওই জেলায় আক্রান্ত হয়েছেন ৮৬ জন। হাওড়া, হুগলি এবং দক্ষিণ ২৪ পরগনায় আক্রান্তের সংখ্যা যথাক্রমে ৪০, ৫১ ও ৪৪। উত্তরের জেলাগুলিতেও করোনার দাপট বাড়ছে। দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ি-৩ জেলায় আক্রান্তের সংখ্যা যথাক্রমে ৫৪, ৪৭ ও ৫২। পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরে আক্রান্ত হয়েছেন যথাক্রমে ৪৬ ও ৪০ জন। বর্তমানে রাজ্যে সক্রিয় করোনা আক্রান্ত ১০ হাজার ৬৪২ জন।

রাজ্যে কোভিডে মৃত্যু হয়েছে (COVID Death in West Bengal) ৯ জনের। উত্তর ২৪ পরগনায় মারা গিয়েছেন ২ জন। কলকাতার ফের মৃত্যু শূন্য। নদিয়ায় ৩ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনামুক্ত (Coronavirus) হয়েছেন ৭৮৭ জন। এখনও পর্যন্ত সুস্থতার হার ৯৮.১২%।

এ দিন ৪ লক্ষের বেশি টিকাকরণ (Covid Vaccine) হয়েছে রাজ্যে। টিকা দেওয়া হয়েছে ৪ লক্ষ ৯ হাজার ৮৬৩ জনকে। ৩ লক্ষ ৩৯ হাজার ৯১১ জন নিয়েছেন টিকার প্রথম ডোজ। দ্বিতীয় ডোজ পেয়েছেন ৬৯ হাজার ৯৫২ জন। এ পর্যন্ত টিকাকরণ হয়েছে ৩ কোটি ১২ লক্ষ ৭৬ হাজার ৩৪১ জনের। 

আরও পড়ুন- Covid-19: অক্টোবরের মধ্যেই ১২ থেকে ১৮ বয়সীদের জন্য টিকা, ঘোষণা Poonawalla-র

 (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)



Zee24Ghanta: Health News
2021-08-07 00:09:46
Source link

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:তিতকুটে সম্পর্কের ইতি টানুন মিষ্টি সুরেই!তিতকুটে সম্পর্কের ইতি টানুন মিষ্টি সুরেই!
Next Post:ডালিমের ৮ আশ্চর্য! – DesheBidesheডালিমের ৮ আশ্চর্য! - DesheBideshe

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top