হাইলাইটস
- বিয়ের আগে প্রেমিক/ প্রেমিকার কাছে প্রত্যাশা রাখতে পারেন।
- কিন্তু বিয়ের পর নয়।
- কারণ কখনই প্রত্যাশা পূরণ হয় না
ভালোবাসতে শেখা যায়- প্রেম করার সময় একে অন্যের প্রতি টান, ভালোলাগা নিশ্চয় থাকে। কিন্তু তখন সর্বক্ষণ দেখা হয় না, যেটুকু সময় দেখা হয় তখন একজন অন্যজনের ভালোটাই দেখেন। একটা মানুষকে তখনই চেনা যায় যখন তাঁর সঙ্গে এক ছাদের তলায় থাকা শুরু হয়। এই ২৪ ঘন্টা একে অপরকে দেখার ফলে একটা টান তৈরি হয়। তখন আর মনে হয় না যে একজনের সঙ্গেই কীভাবে সারাজীবন কাটাব।
প্রত্যাশা রাখবেন না- বিয়ের আগে প্রেমিক/ প্রেমিকার কাছে প্রত্যাশা রাখতে পারেন। কিন্তু বিয়ের পর নয়। কারণ কখনই প্রত্যাশা পূরণ হয় না। বিয়ে মানেই সাজানো গোছৈনো ছবির মতো সুন্দর সংসার নয়। সেখানে নানা রকম ঝামেলা থাকে। আর তাই প্রতি আপনার জন্মদিনে সঙ্গী সুন্দর করে সাজিয়ে আপনাকে সারপ্রাইজ দেবে এমনটা কিন্তু নয়।
বিয়ে মানেই টিমওয়ার্ক- বিয়ের পর স্টেটাস বদলে আমি থেকে আমরা হয়। আর যে কোনও কাজ যৌথ ভাবে করলে কিন্তু সেখানে সাফল্য বেশি। আজকাল বেশিরভাগ ছেলে মেয়েই বাড়ির বাইরে থেকে পড়াশোনা সারেন। কর্মজগৎ সামলান। আর তাই একেবারেই কাজ করতে পারেন না এরকম কেউ থাকেন না। বাড়ির কাজ দুজনে মিলে ভাগ করে নিন, উইকএন্ড গুলো একসঙ্গে কাটান, বাসানমাজা থেকে রান্না সব দায়িত্ব ভাগাভাগি করলে কিন্তু নিজেদের মধ্যেকার বোঝাপড়া ভালো হবে।
খোলা মনে গ্রহণ করতে শেখা- বিয়ের পর সবসময় যদি একে অন্যের নামে অভিযোগ করেন, অন্যের ভুলকে মেনে নিতে না পারেন তাহলে অশান্তি হবেই। কিন্তু বিয়ের পর একে অন্যের ভুল স্বীকার করতে শেখেন বেশিরভাগ কাপল। সেই সঙ্গে কথায় কথায় অভিযোগের অভ্যাসও দূর করুন। তবেই কিন্তু সম্পর্কভালো হবে। আর এসব বোধ সকলেরই বিয়ের পর জন্মায়।
Lifestyle News in Bengali, লাইফস্টাইল খবর, Health Tips, Fashion Trends and Tips in Bangla
2021-08-06 20:06:19
Source link





অক্টোবরের মধ্যেই ১২ থেকে ১৮ বয়সীদের জন্য টিকা, ঘোষণা Poonawalla-র। Adar Poonawalla announces vaccine in 12-18 Age Group will be out by October
Leave a Reply