• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / লাইফস্টাইল / বর্ষায় নুন থাকবে শুকনো, কাজে লাগান এই টোটকা

বর্ষায় নুন থাকবে শুকনো, কাজে লাগান এই টোটকা

August 5, 2021 Category: লাইফস্টাইল
বর্ষায় নুন থাকবে শুকনো, কাজে লাগান এই টোটকা

হাইলাইটস

  • মানুষ তো বটেই, পশুপক্ষীরও নুন ছাড়া মোটেই চলে না। আমরা যার নুন খাই, তার গুণ গাওয়াটাও জরুরি।
  • সাধারণ নুন বা টেবল সল্ট দেখতে সাদা ধবধবে এবং আমাদের রোজের খাদ্যতালিকায় এই নুনটিই থাকে।
  • প্রাথমিকভাবে সমুদ্র থেকে সংগৃহীত হয় এবং প্যাকেটবন্দি করার আগে নানা পরিশোধনের মধ্যে দিয়ে নিয়ে যাওয়া হয়।

এই সময় ডিজিটাল ডেস্ক: মানুষ তো বটেই, পশুপক্ষীরও নুন ছাড়া মোটেই চলে না। আমরা যার নুন খাই, তার গুণ গাওয়াটাও জরুরি। সাধারণ নুন বা টেবল সল্ট দেখতে সাদা ধবধবে এবং আমাদের রোজের খাদ্যতালিকায় এই নুনটিই থাকে। প্রাথমিকভাবে সমুদ্র থেকে সংগৃহীত হয় এবং প্যাকেটবন্দি করার আগে নানা পরিশোধনের মধ্যে দিয়ে নিয়ে যাওয়া হয়।

বর্ষাকালে হয় ভ্যাপসা গরম, নয় বৃষ্টি, জল, কাদা। তবে ঘরের ভিতরেও কিন্তু ঝক্কি কম নয়। শুধু ভেজা জামা-কাপড় না শুকিয়ে স্যাঁতস্যাঁতে হয়ে থাকাই নয়, রান্নাঘরে এই সময় খাবার-দাবার ঠিক রাখাও বেশ ঝক্কির ব্যাপার। এই সময় নুন ডেলা পাকিয়ে যায়, কখনও কখনও ভেজা ভেজা হয়ে যায়। এই অবস্থায় নুন কী ভাবে সংরক্ষণ করবেন? জেনে নিন

১। টুথপিক রাখুন
আশ্চর্য লাগছে শুনতে? কিন্তু এটা একদম সত্যি। ট্রাই করে দেখতে পারেন। অব্যবহৃত দু’চারটে টুথপিক নুনের কৌটোয় রেখে দিয়ে দেখুন। দারুণ ফল পাবেন। তবে গোটা টুথপিক রাখবেন।

২। পার্সলে পাতা রাখতে পারেন
বাজার থেকে এক আঁটি পার্সলে এনে শুকিয়ে নিন। তারপর সেই পাতা গুঁড়ো গুঁড়ো করে কৌটোর একদম নীচে রেখে তার উপর নুন রাখুন। এতে যে শুধু নুনের ভেজা ভাব দূর হবে, তা নয়। এতে নুনের স্বাদও বজায় থাকবে, আর নুনের মধ্যে দারুণ তাজা ভাব চলে আসবে।

উটের দুধের চা মুগ্ধ করেছিল জটায়ুকে, জেনে নিন এর উপকারিতা!

৩। লবঙ্গ রাখুন
তিন-চারটে লবঙ্গ রেখে দিন। এটাও পার্সলে পাতার মতো শুধু যে নুনের ভেজা ভাব দূর করবে তা নয়, এটি নুনের স্বাদ আর তাজা ভাবও দীর্ঘদিন বজায় রাখবে।

৪। চাল রাখুন
কৌটোয় প্যাকেট থেকে নুন ঢালার আগে তাতে অল্প কিছু কাঁচা চাল রেখে দিন। চাল বাতাস থেকে অতিরিক্ত আর্দ্রতা শুষে নিতে পারে। তাই নুনের কৌটোয় দু’-চারটে চাল থাকলে সেটা বাতাসের জোলো ভাব থেকে নুনকে রক্ষা করবে।

৫। কফি বিন রাখুন
চাল যে কাজ করে, ঠিক সেই কাজটিই দক্ষতার সঙ্গে করে কফি বিন। দু’-চারটে কফি বিন নুনের কৌটোয় রেখে দিলে নুনের ভেজা ভাব দূর হবে। চিন্তা করবেন না। নুন কফির গন্ধ গ্রহণ করতে পারে না।

রোজ সকালে এই Morning Drinks খান বলি সেলবরা; লাবণ্য পেতে আপনিও পান করুন!

৬। রাজমা রাখুন

যদি আপনি এখনও চিন্তায় থাকেন যে কফির বিন নুনের কৌটোয় রাখলে সেটা আপনার নুনের স্বাদ নষ্ট করে দেবে, কারণ কফির গন্ধ খুব কড়া, তা হলে অন্য উপায় আছে। সামান্য কয়েকটা রাজমা বিন রেখে দিন নুনের কৌটোয়। দারুণ ফল পাবেন।

Lifestyle News in Bengali, লাইফস্টাইল খবর, Health Tips, Fashion Trends and Tips in Bangla
2021-08-05 18:14:17
Source link

You May Also Like…

মাইগ্রেন

মাইগ্রেন রোগীর যন্ত্রণাময় অভিজ্ঞতা

খতনা

খতনা করানোর উপযুক্ত বয়স কোনটি

কোন খাবারে বাড়ে ভালো কোলেস্টেরল এইচডিএল

কোন খাবারে বাড়ে ভালো কোলেস্টেরল এইচডিএল

লাউ

লাউ যেভাবে খেলে ওজন কমবে

Previous Post:Male Contraceptive Pills: এবার পুরুষদের জন্যও জন্মনিরোধক ওষুধ!এবার পুরুষদের জন্যও জন্মনিরোধক ওষুধ!। Male Contraceptive Pills Could Be Available Soon As Researchers Get Massive Funding Boost Of $1.7 Million
Next Post:পৃথিবীময় ছড়িয়েছে ডেল্টা-রূপ, আক্রান্তের সংখ্যা ছাড়াল ২০ কোটি। Delta variant now reported in 135 countries, global coronavirus cases could exceed 200 million by next week: WHOCovid 19: পৃথিবীময় ছড়িয়েছে ডেল্টা-রূপ, আক্রান্তের সংখ্যা ছাড়াল ২০ কোটি

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top