• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / ত্বকের যত্নে মেথি – DesheBideshe

ত্বকের যত্নে মেথি – DesheBideshe

August 5, 2021 Category: স্বাস্থ্য সংবাদ
ত্বকের যত্নে মেথি - DesheBideshe

মেথির শুধু রান্নার স্বাদই বাড়ায় না স্বাস্থ্যরক্ষাতেও এর ভূমিকা আছে। এমনিতে চুলের যত্নে আর পেটের সমস্যায় মেথি ব্যবহার করা হয়। কিন্তু অনেকেই জানেন না ত্বকের যত্নেও মেথি ব্যবহার করা যায়। বিশেষ করে যদি ত্বকে ব্রণের সমস্যা থাকে বা মুখে কোনও দাগছোপ থাকে সেটা দূর করে দিতে পারে মেথি। রাসায়নিক যুক্ত যে কোনও ক্ষতিকর প্রসাধনীর চেয়ে মেথি অনেক দ্রুত কাজ করে ত্বকে। মেথি টোনার হিসাবেও খুব ভালো কাজে দেয়। সারা রাত মেথি ভিজিয়ে রেখে সেই পানি স্প্রে বোতলে রেখে টোনার হিসাবে ব্যবহার করা যায়।

মেথির দানা দিয়ে বাড়িতেই তৈরি করে নেওয়া যায় মেথি ফেস ক্রিম। মেথির দানা ছাড়াও এই ফেস ক্রিম ব্যবহার করতে দরকার হবে হলুদ আর অ্যালোভেরা জেল।

যেভাবে তৈরি করবেন মেথির ফেসক্রিম

প্রথমে মিক্সারে মেথির দানা ভালো করে গুঁড়া করে নিতে হবে। চাইলে মেথি গুঁড়াও ব্যবহার করতে পারেন। এক কাপ মেথি পাউডার অল্প আঁচে ফুটিয়ে নিতে হবে। এই ফুটন্ত মিশ্রণের মধ্যে এক চিমটে হলুদ দিতে হবে। মিশ্রণ ঘন হয়ে গেলে আঁচ বন্ধ করে দিতে হবে। এবার এই মিশ্রণ ছেঁকে ঠান্ডা করতে হবে। এরপর এর মধ্যে অ্যালোভেরা জেল মিশিয়ে এয়ারটাইট কৌটাতে রেখে ফ্রিজে ঠান্ডা করতে দিতে হবে।

এই ক্রিমের উপকারিতা

মেথির মধ্যে জীবাণু প্রতিরোধ করার ক্ষমতা আছে। এছাড়াও মেথি ভিটামিন সি আর ভিটামিন এ সমৃদ্ধ। বাড়িতে তৈরি মেথির এই ফেস ক্রিম ব্যবহার করলে মুখের মধ্যে দাগ, ট্যান বা রোদে পোড়া দাগ এবং অন্যান্য ক্ষতর দাগ ধীরে ধীরে মিলিয়ে যায়। ত্বক আগের চেয়ে অনেক বেশি উজ্জ্বল, টানটান, মসৃণ ও দাগছোপহীন হবে। তাছাড়া মেথি ত্বকে আর্দ্রতারও যোগান দেয়। তাই যাদের ত্বক শুষ্ক তাদের জন্য এই ফেস ক্রিম খুব কার্যকরী হবে।

এম ইউ



স্বাস্থ্য | DesheBideshe
2021-08-05 15:15:44
Source link

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:বর্ষার বিকেলে তেলেভাজা খেতে মন চাইছে? বানাতেই পারেন, রইল রেসিপি...বর্ষার বিকেলে তেলেভাজা খেতে মন চাইছে? বানাতেই পারেন, রইল রেসিপি…
Next Post:ব্রণ দূর করে পুদিনা পাতাব্রণ দূর করে পুদিনা পাতা

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top