• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / লাইফস্টাইল / সলমনের সঙ্গে টক্কর দিতে কঠোর অনুশীলন ক্যাটরিনার, তাঁর শরীরচর্চা দেখলে অবাক হবেন আপনিও!

সলমনের সঙ্গে টক্কর দিতে কঠোর অনুশীলন ক্যাটরিনার, তাঁর শরীরচর্চা দেখলে অবাক হবেন আপনিও!

August 4, 2021 Category: লাইফস্টাইল
সলমনের সঙ্গে টক্কর দিতে কঠোর অনুশীলন ক্যাটরিনার, তাঁর শরীরচর্চা দেখলে অবাক হবেন আপনিও!

হাইলাইটস

  • সেলিব্রিটি মানেই নিজেকে ধরে রাখা,সেলিব্রিটি মানেই হট ফিগার, স্টানিং লুক, এমনটাই মনে করে থাকেন দর্শকেরা।
  • বরাবরই Katrina Kaif ফিটনেসের বিষয় একটু বেশি যত্নশীল।
  • প্রতিদিন নিয়ম করে নিজের শরীরর চর্চার দিকে নজর দিয়ে থাকেন তিনি।

এই সময় ডিজিটাল ডেস্ক: ৩৮ বছরের Katrina Kaif-এর ফিটনেস রেজিম দেখলে অনেকেই হয়তো ঘাবড়ে যাবেন। সম্প্রতি তেমনই একটি ওয়র্কআউট সেশনের ভিডিয়ো ইনস্টাগ্রামে শেয়ার করলেন নায়িকা।

Katrina Kaif তিনি শুধু সুন্দরীই নন, ফিটনেসের দিক থেকেও অনেককেই পিছনে ফেলে দিতে পারেন তিনি। শ্যুটিংয়ের ব্যস্ততা থাকুক বা না থাকুক, ওয়র্কআউট থেকে বিরতি পারতপক্ষে নেন না ক্যাটরিনা। ঘন্টার পর ঘন্টা ঘাম ঝরান তাঁর ব্যক্তিগত ফিটনেস ট্রেনার এবং ওয়র্ক আউট পার্টনারের সঙ্গে।

আসন্ন ছবি টাইগার থ্রি-এর নায়িকা Katrina Kaif ইন্সটাগ্রামে একটি ভিডিয়ো শেয়ার করেছেন। যেখানে তিনি ট্রেনারের সাহায্যে কঠোর অনুশীলন করে চলেছেন। অ্যাকশন সিক্যুয়েন্সের জন্য পারফেক্ট হওয়ার জন্য তাঁদের নিতে হচ্ছে কঠিন ও জটিল শারীরিক কৌশল। স্ট্রেচিং, কিকিং, ওয়ার্ক আউট-ম্য়াট্রেসের উপর ট্রেনারের সাহায্যে শরীরচর্চায় মন দিয়েছেন ক্যাটরিনা। সেলিব্রিটি মানেই নিজেকে ধরে রাখা,সেলিব্রিটি মানেই হট ফিগার, স্টানিং লুক, এমনটাই মনে করে থাকেন দর্শকেরা। বরাবরই Katrina Kaif ফিটনেসের বিষয় একটু বেশি যত্নশীল। প্রতিদিন নিয়ম করে নিজের শরীরর চর্চার দিকে নজর দিয়ে থাকেন তিনি। দিনে ৪৫ মিনিট যোগা বা জিমে কাটানো। সতাতে শরীর থাকে বেশ ভালো। এমনটাই মনে করেন ক্যাট। প্রতিদিন এই নিয়মে কোনও ফাঁক থাকে না।

করোনা লকডাউনে যখন জিম বন্ধ ছিল, তখন বাড়িতেই সিটআপ, স্কোয়াট, পুশ আপ-এর অভ্যাস করতেন। বলিউড বিউটিদের মধ্যে Katrina Kaif কিন্তু তাঁর ফিটনেসের জন্য বরাবরই প্রশংসা পেয়েছেন। ইয়াসমিন জানিয়েছেন ক্যাটরিনা অত্যন্ত নিষ্ঠা সহকারে ফিটনেস ট্রেনিং করেন। কোনওদিন কোনও কারণেই তা বাদ দেন না। রোজ এক ঘণ্টা কার্ডিও ট্রেনিং করেন ক্যাট। হোয়াইট ট্যাঙ্ক টপ আর কালো রঙের টাইটস, সঙ্গে ধুসর রঙের স্যুইটশার্টে ক্যাটরিনা ইন্সটাগ্রামের ভিডিয়োতে লিখেছেন, একজন ভালো শিক্ষক ও ট্রেনার ছাড়া কোনও কাজই সম্ভব নয়। ট্রেনার ছাড়া আমার কাজ অসম্পূ্র্ণ। তাঁর ফিটনেস প্রশিক্ষক কুলদীপ শশী আসন্ন সিনেমার জন্য তাঁকে তৈরি করছেন।

রোগা ছিপছিপে শরীর ভুলে চরিত্রের প্রয়োজনে ওজন বাড়িয়েছেন কৃতি, তাঁর ডায়েট প্ল্যান কী ছিল? জানুন…

ডায়েটের ক্ষেত্রে তিনি মেনে চলেন সহজ কিছু নিয়ম। সকালে ওঠামাত্রই চার গ্লাস জল খান নিয়ম করে। তারপর কিছু নিউট্রিশন সাপ্লিমেন্ট। এরপর শুরু হয় তার Macrobiotic Diet। সেই Diet Chart মেনে সক্কাল-সক্কাল খান অল্প করে ওটমিল। সঙ্গে থাকে অল্প পরিমাণে সবজি আর ফল। Skin Care Routine-ও মেনে চলেন তিনি। আর সে ব্যাপারে বাকি সব কিছুর মতই খুব সিরিয়াস মিস Katrina Kaif।

Lifestyle News in Bengali, লাইফস্টাইল খবর, Health Tips, Fashion Trends and Tips in Bangla
2021-08-04 09:42:22
Source link

You May Also Like…

মাইগ্রেন

মাইগ্রেন রোগীর যন্ত্রণাময় অভিজ্ঞতা

খতনা

খতনা করানোর উপযুক্ত বয়স কোনটি

কোন খাবারে বাড়ে ভালো কোলেস্টেরল এইচডিএল

কোন খাবারে বাড়ে ভালো কোলেস্টেরল এইচডিএল

লাউ

লাউ যেভাবে খেলে ওজন কমবে

Previous Post:ব্লাড সুগার তাড়ানোর পঞ্চবাণ রয়েছে আপনার হাতের নাগালেইব্লাড সুগার তাড়ানোর পঞ্চবাণ রয়েছে আপনার হাতের নাগালেই
Next Post:খুদে ভাই-বোনের ঝগড়ায় অস্থির? জেনে নিন সামলাবেন কী ভাবে…খুদে ভাই-বোনের ঝগড়ায় অস্থির? জেনে নিন সামলাবেন কী ভাবে...

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top