• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / লাইফস্টাইল / রোজ আদা-রসুন বাটতে গিয়ে নাজেহাল? এই উপায়ে স্টোর করুন, ৬ মাসেরও বেশি থাকবে!

রোজ আদা-রসুন বাটতে গিয়ে নাজেহাল? এই উপায়ে স্টোর করুন, ৬ মাসেরও বেশি থাকবে!

August 3, 2021 Category: লাইফস্টাইল
রোজ আদা-রসুন বাটতে গিয়ে নাজেহাল? এই উপায়ে স্টোর করুন, ৬ মাসেরও বেশি থাকবে!

হাইলাইটস

  • নিত্যদিনের রান্নায় গুঁড়ো মশলার পাশাপাশি যে বাটা মশলাটি সবচেয়ে বেশি ব্যবহৃত হয় তা হল আদা-রসুন বাটা।
  • আদা-রসুন খাবারের স্বাদ বৃদ্ধি করে থাকে। তবে এই বাটা মশলা রোজ রোজ তৈরি করা সময় সাপেক্ষ বিষয়।
  • আজকাল প্রায় সকলেই চাকরি করেন, তাড়াহুড়োয় রান্না করতে হলে আদা ও রসুনের খোসা ছাড়িয়ে, তা বাটতে গিয়েই অনেকটা সময় বেরিয়ে যায়।

এই সময় ডিজিটাল ডেস্ক: নিত্যদিনের রান্নায় গুঁড়ো মশলার পাশাপাশি যে বাটা মশলাটি সবচেয়ে বেশি ব্যবহৃত হয় তা হল আদা-রসুন বাটা। আদা-রসুন খাবারের স্বাদ বৃদ্ধি করে থাকে। তবে এই বাটা মশলা রোজ রোজ তৈরি করা সময় সাপেক্ষ বিষয়। আজকাল প্রায় সকলেই চাকরি করেন, তাড়াহুড়োয় রান্না করতে হলে আদা ও রসুনের খোসা ছাড়িয়ে, তা বাটতে গিয়েই অনেকটা সময় বেরিয়ে যায়।

সে ক্ষেত্রে অনেকগুলো একসঙ্গে বেটে রেখে দিলে ঝঞ্ঝাট মুক্ত থাকা যেতে পারে। কিন্তু এতে আদা-রসুন বাটা তাড়াতাড়ি খারাপ হওয়ার সম্ভাবনা থাকে। তবে এখানে এমন কিছু উপায় দেওয়া রইল যা মেনে আদা-রসুন বাটা সংরক্ষণ করলে তাড়াতাড়ি নষ্ট হবে না এবং ৬ মাসের বেশি সময় পর্যন্ত ভালো রাখতে পারেবন।

রোজ সকালে এই Morning Drinks খান বলি সেলবরা; লাবণ্য পেতে আপনিও পান করুন!

এক থেকে ২ মাস পর্যন্ত স্টোর করার জন্য

আদা ও রসুনের খোসা ছাড়িয়ে মিক্সারে দিন। এতে ২ চামচ সরষের তেল দিয়ে দিন। জল ব্যবহার করবেন না। জল ছাড়াই এটিকে মিক্সারে ভালো করে বেটে নিতে হবে। তার পর এতে সামান্য নুন মিশিয়ে এয়ার টাইট কন্টেনারে ভরে ফ্রিজে রেখে দিন। এ ভাবে এক-দুই মাস পর্যন্ত আদা-রসুন বাটা ব্যবহার করতে পারবেন।

বর্ষায় নুন-মশলা ফ্রেশ রাখবেন কী ভাবে? জেনে নিন…

চার থেকে পাঁচ মাস পর্যন্ত স্টোর করার জন্য

আদা ও রসুনের মধ্যে সরষের তেল মিশিয়ে ভালো করে বেটে নিন। এর পর এতে নুন মিশিয়ে নিন। চামচের সাহায্যে আইস ট্রে-তে ভরে দিন এই আদা, রসুন বাটাকে। প্লাস্টিক র‌্যাপার দিয়ে ট্রেটিকে মুড়ে জিপ পলিব্যাগে ভরে দিন। ঠান্ডা হওয়ার জন্য ফ্রিাজারে রাখুন। এর পর প্রয়োজন মতো আদা-রসুন বাটার কিউবটি রান্নায় ব্যবহার করুন।

ছয় মাসের বেশি স্টোর করার জন্য
৬ মাসের বেশি সময়ের জন্য আদা ও রসুন বাটা স্টোর করতে চাইলে এতে দু চামচ সরষের তেল মিশিয়ে বেটে নিন। নুন মেশানোর পর তিন-চার চামচ সাদা ভিনিগার মেশাতে হবে। এবার কোনও জিপ পলিব্যাগ বা এয়ার টাইট কন্টেনারে ভরে ফ্রিজারে রেখে দিন। এ ভাবে রাখলে ৬ মাসের বেশি সময় এই আদা ও রসুন বাটা ব্যবহার করা যাবে।

Lifestyle News in Bengali, লাইফস্টাইল খবর, Health Tips, Fashion Trends and Tips in Bangla
2021-08-03 14:01:39
Source link

You May Also Like…

মাইগ্রেন

মাইগ্রেন রোগীর যন্ত্রণাময় অভিজ্ঞতা

খতনা

খতনা করানোর উপযুক্ত বয়স কোনটি

কোন খাবারে বাড়ে ভালো কোলেস্টেরল এইচডিএল

কোন খাবারে বাড়ে ভালো কোলেস্টেরল এইচডিএল

লাউ

লাউ যেভাবে খেলে ওজন কমবে

Previous Post:ঘরে বসেই ব্লাড প্রেশার মাপেন? কিন্তু এই ভুলগুলি করছেন না তো!ঘরে বসেই ব্লাড প্রেশার মাপেন? কিন্তু এই ভুলগুলি করছেন না তো!
Next Post:ভুল দিকে গাছ আনতে পারে দুর্ভোগ, বাস্তু মেনে কোন দিকে গাছ লাগাবেন? জানুনভুল দিকে গাছ আনতে পারে দুর্ভোগ, বাস্তু মেনে কোন দিকে গাছ লাগাবেন? জানুন

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top