• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / গরমে ত্বকের সুরক্ষায় খান এই ৫ টি খাবার

গরমে ত্বকের সুরক্ষায় খান এই ৫ টি খাবার

July 31, 2021 Category: স্বাস্থ্য সংবাদ
গরমে ত্বকের সুরক্ষায় খান এই ৫ টি খাবার

আপনি কি কখনো ভেবে দেখেছেন যে উদ্ভিজ খাবার আপনাকে সূর্যের অতিবেগুনী রশ্মির ক্ষতিকর প্রভাব থেকে সুরক্ষা দিতে পারে? হ্যাঁ উদ্ভিদে প্রাকৃতিকভাবেই ত্বকের সুরক্ষা উপাদান থাকে যা সূর্যের অতিবেগুনী রশ্মি থেকে সুরক্ষা দিতে পারে। যখন আমরা উদ্ভিজ খাবার খাই তখন এই খাবারগুলোর পুষ্টি উপাদান আমাদের শরীরে সুরক্ষা দিয়ে থাকে। ফাইটোকেমিক্যাল হচ্ছে উদ্ভিদের এক ধরনের যৌগ যা ত্বকের সুরক্ষায় কাজ করে। গ্রীক ভাষায় ফাইটো অর্থ উদ্ভিদ। পলিফেনল, ক্যারোটিনয়েড এবং আইসোফ্লেভন হচ্ছে কয়েকটি ফাইটোকেমিক্যাল।

ফাইটোকেমিক্যালের ক্ষতিকর আলট্রাভায়োলেট রশ্মিকে শোষণ করে নেয়ার ক্ষমতা আছে। উদ্ভিজ খাবারে অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টিইনফ্লামেটরি উপাদান থাকে যা ত্বকের কোষের ক্ষতির ফলে সৃষ্ট অকালে বয়স বৃদ্ধির ছাপ এবং ক্যান্সার হওয়া প্রতিরোধ করতে পারে। বিভিন্ন প্রতিশ্রুতিশীল গবেষণায় বিভিন্ন ধরনের রঙিন সবজি খাওয়ার বিষয়ে উদ্বুদ্ধ করা হয়েছে যা গরমের সময়ে ত্বকের সুরক্ষা দিতে পারে। চলুন তাহলে আজ এমন কিছু উদ্ভিজ খাবারের কথাই জেনে নিই যা গরমের সময়ে ত্বকের সুরক্ষায় কাজ করে।

১। লাল সবজি
তরমুজ, টমেটো এবং লাল ক্যাপসিকাম সূর্যের অতিবেগুনী রশ্মির প্রতি ত্বকের সংবেদনশীলতা কমায় এবং সানবার্ন এর তীব্রতা কমায়। এই খাবারগুলোতে উচ্চমাত্রার অ্যান্টিঅক্সিডেন্ট লাইকোপিন থাকে যা সুরক্ষা গুণের জন্য দায়ী। টমেটোর রান্না করা পণ্যগুলো যেমন- সস বা স্যুপে উচ্চ ঘনত্বের লাইকোপিন থাকে। একটি গবেষণায় জানা গেছে যে, যারা ১ আউন্স টমেটোর পেস্টের সাথে ২ চা চামচ অলিভ অয়েল মিশিয়ে ১০ সপ্তাহের বেশি গ্রহণ করেন তাদের ৪০ শতাংশ সানবার্ন কমে যায়।

২। সাইট্রাস ফল
সাইট্রাস ফল, কিউই এবং স্ট্রবেরি ভিটামিন সি এর চমৎকার উৎস। এটা সবার জানা যে, ভিটামিন সি ত্বকের বিশুদ্ধতা রক্ষায় এবং সানবার্ন কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

৩। ভিটামিন ই
ভিটামিন সি এর মত ভিটামিন ই ও ত্বকের স্বাস্থ্যের জন্য অত্যাবশ্যকীয়। সূর্যমুখীর বীজ, কাঠবাদাম, ভেজিটেবল অয়েল, গম বীজ এবং অ্যাভোকাডোতে ভিটামিন ই থাকে। সূর্যের অতিবেগুনী রশ্মির সংস্পর্শে শরীরের যে পরিমাণ ভিটামিন ই নষ্ট হয়ে যায় তা পুনরায় ফিরে পেতে সাহায্য করে নিয়মিত ভিটামিন ই সমৃদ্ধ খাবার খাওয়া। সম্ভাব্য সুরক্ষা উপকারিতা পাওয়ার জন্য ভিটামিন সি ও ভিটামিন ই সমৃদ্ধ খাবার একসাথে খাওয়ার চেষ্টা করুন, যেমন- ১ কাপ বেরি ফলের সাথে সূর্যমুখীর বীজ ছিটিয়ে নিতে পারেন, অ্যাভোকাডো এবং স্ট্রবেরির সাথে কাঠবাদামের দুধ এবং  কিছুটা গম বীজ দিয়ে তৈরি করতে পারেন স্মুধি।

৪। গ্রিনটি
গ্রিনটি পলিফেনল এর চমৎকার উৎস যা ত্বকের ক্যান্সারের বিরুদ্ধে সুরক্ষা দেয়। গবেষণায় নির্দেশিত হয়েছে যে, পলিফেনল অতিবেগুনী রশ্মির প্রতিকূল প্রভাব থেকে  ত্বকের সুরক্ষা দেয় ত্বকের ক্যান্সারের গঠনকে উল্টিয়ে দেয়ার মাধ্যমে। গ্রিনটি তে বিদ্যমান EGCG’s নামক অ্যান্টিঅক্সিডেন্ট কোষীয় পর্যায়ের ক্ষতিকে কমাতে পারে যখন অতিবেগুনী রশ্মির সংস্পর্শে যায়। উষ্ণ পানীয় যারা পান করেন না তাদের তুলনায় যারা পান করেন তাদের ত্বকের ক্যান্সার হওয়ার ঝুঁকি তাৎপর্যপূর্ণভাবেই কম থাকে। প্রতিদিন ২ কাপ গ্রিনটি পান করতে পারেন।

৫। সয়াবিন
জেনিস্টেইন এক ধরনের আইসোফ্লেভন এবং অ্যান্টিঅক্সিডেন্ট যা সয়াবিন এ পাওয়া যায়। এটি সূর্যের ক্ষতি প্রতিরোধ করতে পারে বলে জানা গেছে। তাই খেতে পারেন বিভিন্ন সয়া জাতীয় খাবার যেমন- সয়া দুধ, টফু, সয়াবিন ইত্যাদি।

এস সি



স্বাস্থ্য | DesheBideshe
2021-07-31 23:04:19
Source link

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:রূপচর্চার যে কৌশলগুলো প্রত্যেক নারীর জানা উচিতরূপচর্চার যে কৌশলগুলো প্রত্যেক নারীর জানা উচিত
Next Post:চুল দ্রুত লম্বা করতে ৫টি প্রাকৃতিক উপায়চুল দ্রুত লম্বা করতে ৫টি প্রাকৃতিক উপায়

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top