• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / ফ্যামিলি প্ল্যানিং ডিভাইস

ফ্যামিলি প্ল্যানিং ডিভাইস

February 25, 2009 Category: স্বাস্থ্য সংবাদ

জন্ম নিয়ন্ত্রণের জন্য বিভিন্ন ধরনের ডিভাইস ব্যবহার করা হয়ে থাকে। ডিভাইসগুলো সাধারণ মানুষের কাছে কপার-টি নামে বেশ পরিচিত। ডিভাইসটি ইংরেজি ঞ আকৃতির এবং এতে কপার ব্যবহার করা হয় বলে একে কপার-টি বলা হয়। কপার-টিকে জরায়ুতে স্থাপন করা হয় এবং এর এক প্রান্তে সুতা থাকে, যা এটাকে জরায়ুতে স্থাপন ও বের করে আনতে সহায়তা করে। উল্লেখ্য, এ কাজটি কেবল একজন অভিজ্ঞ চিকিৎসককে দিয়ে করাতে হবে।

কপার-টি ডিভাইস ইউটেরাসে স্বল্প পরিমাণে কপার নিঃসৃত করে। কপার শুক্রাণুকে অকার্যকর করে দেয়। ফলে শুক্রাণু ডিম্বাণুর সঙ্গে মিলিত হতে পারে না। কপারের অগোচরে শুক্রাণু-ডিম্বাণু মিলিত হলেও তা টিকতে পারে না, ধ্বংসপ্রাপ্ত হয়।

কপার-টি ছাড়াও আরো এক ধরনের ডিভাইস রয়েছে, যা ইউটেরাসে এক ধরনের হরমোন রিলিজ করে। এ হরমোন ইউটেরাসে শুক্রাণুর জন্য বৈরী পরিবেশ তৈরি করে।

ডিভাইসের সুবিধা

  • তুলনামূলকভাবে ব্যয় কম।
  • যে কোনো সময় বের করে আনা যায়।
  • শিশু জন্মের ছয় মাস পর অথবা অ্যাবরশনের ছয় মাস পর এটা ব্যবহার করা যায়।
  • কপার-টি ব্যবহার করা অবস্থায় শিশুকে বুকের দুধ খাওয়াতে কোনো সমস্যা হয় না।
  • পিল খেতে যাদের অসুবিধা হয় তারা সহজেই ডিভাইস ব্যবহার করতে পারেন।
  • কপার-টি সঠিকভাবে স্থাপন করলে ১০ বছর পর্যন্ত রাখা যায় এবং কমপক্ষে টানা সাত বছর প্রেগন্যান্সি প্রতিরোধ করা যায়।

ডিভাইসের অসুবিধা

  • কপার-টি স্থাপনের জন্য একজন বিশেষ ডাক্তারের প্রয়োজন হয়।
  • স্থাপনের প্রথম বছরেই এটা বের হয়ে আসতে পারে।
  • পিরিয়ডের সময় বের হয়ে গেলে আপনি সেটা টের না-ও পেতে পারেন। এতে প্রেগন্যান্ট হওয়ার ঝুঁকি বাড়ে।
  • কপার-টি থাকা অবস্থায় গ্রেপন্যান্টি হলে ৫০ ভাগ ক্ষেত্রে অ্যাবরশন হয়ে যেতে পারে। তবে গ্রেগন্যান্সি বুঝতে পারার সঙ্গে সঙ্গে কপার-টি বের করে ফেললে ৭৫ ভাগ ক্ষেত্রে অ্যাবরশনের সম্ভাবনা থাকে না।
  • কপার-টি স্থাপনের সময় ইউটেরাস ফুটো হয়ে যেতে পারে।
  • কপার-টি স্থাপনের এক সপ্তাহ পর অনেক কাপল ব্লিডিংয়ের শিকার হতে পারেন।
  • কপার-টিতে পেলভিক ইনফেকশন বা তলপেটের প্রদাহ হতে পারে।
  • কপার-টি যৌনবাহিত রোগ প্রতিরোধ করে না; বরং কোনো কোনো ক্ষেত্রে এটা যৌনবাহিত রোগের কারণ হতে পারে।
Tag: কপার, প্রদাহ, শিশু, শুক্রাণু, হরমোন

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:ব্রেস্ট ফিডিং ও ফ্যামিলি প্ল্যানিং
Next Post:জন্মনিয়ন্ত্রণ পিল

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top