• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / চুলে তেল দেয়ার সঠিক নিয়ম আপনি জানেন কী?

চুলে তেল দেয়ার সঠিক নিয়ম আপনি জানেন কী?

July 31, 2021 Category: স্বাস্থ্য সংবাদ
চুলে তেল দেয়ার সঠিক নিয়ম আপনি জানেন কী?

চুলের পুষ্টি যোগাতে তেলের ভূমিকা অপরিসীম। শরীরের মতো আপনার চুলের পুষ্টির প্রয়োজন আছে। সঠিক পুষ্টি ও পরিচর্যা না পেলে চুল লম্বা, শক্ত ও স্বাস্থ্যোজ্জ্বল হবে না। আর এ জন্য নিয়ম করে চুলে তেল দেয়া খুবই গুরুত্বপূর্ণ। তেল চুল পড়া রোধ থেকে শুরু করে রুক্ষতা, শুষ্কতা দূর করে থাকে। এমনকি তেল চুলের অনেকগুলো সমস্যা সমাধান করে দেয়। কিন্তু এই তেলকে কার্যকরী করার জন্য প্রয়োজন সঠিক নিয়মে তেল লাগানো। হয়তো ভাবছেন তেল দেয়ার নিয়ম আবার কী? হ্যাঁ, তেল দেয়ার কিছু নিয়ম আছে। তেলের সম্পূর্ণ পুষ্টি পাবার জন্য সঠিক নিয়মে তেল দেয়া প্রয়োজন।

আসুন তাহলে তেল দেয়ার ধাপগুলো জেনে নেওয়া যাক।

১। চুলে তেল দেয়ার আগে তেল কিছুটা গরম করে নিন। কুসুম গরম তেল মাথার তালুতে ব্যবহার করুন। এটি মাথার তালুতে রক্ত চলাচল বৃদ্ধি করে নতুন চুল গজাতে সাহায্য করে।

২। সাধারণ নারকেল তেলের সাথে কয়েকটি এসেনশিয়াল অয়েল মিশিয়ে নিতে পারেন। নতুন চুল গজানোর জন্য ক্যাস্টর অয়েল, রিল্যাক্সের জন্য ল্যাভেন্ডার অয়েল মেশাতে পারেন।

৩। তেলটি হালকা হাতে চুলে ম্যাসাজ করুন। খুব বেশি জোড়ে তেল মাথায় ম্যাসাজ করবেন না এতে চুল আরো বেশি জট বেঁধে যাবে আর এতে চুল ছিঁড়ে আসবে।

৪। তেল দেওয়ার পর ভালোভাবে চুল আঁচড়ে বেঁধে নিন। তবে খুব বেশি টাইট করে চুল বাঁধবেন না। এতে আগা ফেটে যায়। কিছুটা ঢিলে করে বেনী করে নিন।

৫। সাধারণত সবাই চুল তেল দেওয়ার পর আঁচড়ে থাকেন। কিন্তু তেল দেয়ার আগে চুল আঁচড়ানো ভালো। তাই তেল দেওয়ার আগে চুল আঁচড়ে নিন।

৬। তেল দেয়ার পর কমপক্ষে এক ঘন্টা অপেক্ষা করুন। তারপর শ্যাম্পু করে নিন। সবচেয়ে ভালো হয় তেল সারারাত মাথায় রাখুন। পরের দিন শ্যাম্পু করে ফেলুন।

এস সি



স্বাস্থ্য | DesheBideshe
2021-07-31 10:21:34
Source link

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:ছেলেদের তৈলাক্ত ত্বকের যত্নে করণীয়ছেলেদের তৈলাক্ত ত্বকের যত্নে করণীয়
Next Post:টকদইয়ের ৫ প্যাক চুলকে করবে সুন্দর এবং প্রাণবন্তটকদইয়ের ৫ প্যাক চুলকে করবে সুন্দর এবং প্রাণবন্ত

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top