• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / যে লক্ষণ বলে দেবে গলায় ক্যান্সার

যে লক্ষণ বলে দেবে গলায় ক্যান্সার

July 31, 2021 Category: স্বাস্থ্য সংবাদ
যে লক্ষণ বলে দেবে গলায় ক্যান্সার

যে কোনো ক্যান্সারই শরীরের জন্য অনেক মারাত্মক একটি রোগ। সেগুলোর মধ্যে গলায় ক্যান্সারও অন্যতম। আর এটি হচ্ছে— এক ধরনের টিউমার জাতীয় রোগ।

এই ক্যান্সার গলার কোষ থেকে শুরু হয়ে থাকে। আর মারাত্মক এ রোগটি বেশিরভাগ ক্ষেত্রেই হয়ে থাকে মদ ও ধূমপান করার কারণে। তবে এর বাইরেও বেশ কিছু কারণে গলায় ক্যান্সার হতে পারে। যেমন— তামাক চিবানোর কারণে, অম্লতার কারণে ও পুষ্টির অভাবের কারণে ইত্যাদি।

বেশিরভাগ ক্ষেত্রেই পুরুষদের গলায় ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি হয়ে থাকে। সাধারণত গলার পেছনের নলের নরম হাড়ে ক্যান্সার হয়ে থাকে। আর এ হাড়টি এতটাই নরম যে, এটি কথা বলার সময় স্পন্দিত হয় এবং গলার ক্যান্সার একে প্রভাবিত করে।

জানুন যেভাবে বুঝবেন গলায় ক্যান্সারের লক্ষণ—

১. গলায় ও মুখে ব্যথা করা
গলায় ও মুখে অনবরত ব্যথা করলে এবং এটি সাত দিনের বেশি সময় ধরে করলে হতে পারে ক্যান্সারের লক্ষণ। এ ছাড়া মুখের ভেতরে সাদা দাগ দেখা দিলে এবং খাবার গিলতে সমস্যা হয়ে থাকে গলায় ক্যান্সার হলে। তাই এ সমস্যাগুলো দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নিন।

২. শ্বাস নিতে অসুবিধা
নানা কারণে শ্বাস নিতে সমস্যা দেখা দিতে পারে। তবে ওপরের সমস্যাগুলোর সঙ্গে যদি দীর্ঘদিন শ্বাস নিতে সমস্যা হতে থাকে, তবে এটি হতে পারে গলায় ক্যান্সারের লক্ষণ।

৩. দাঁতের সমস্যা দেখা দেওয়া
গলায় ক্যান্সার হলে অনেক সময় অকারণে দাঁত নড়বড়ে হতে দেখা যায়। অনেক সময় দাঁত উঠেও যেতে পারে।

৪. চোয়াল ও জিহ্বায় সমস্যা
মুখের নিচের দিকের চোয়াল নাড়াতে সমস্যা হলে এবং জিহ্বায় ঘা ও ক্ষত দেখা দেওয়া হতে পারে গলায় ক্যান্সার হওয়ার লক্ষণ। এ ছাড়া অনেক সময় জিহ্বা থেকে রক্ত পড়তেও দেখা যেতে পারে।

৫. দীর্ঘদিন কফ ও কাশি থাকা
আপনার যদি দীর্ঘদিন ধরে কফ ও কাশি থেকে থাকে, তবে এটি হতে পারে গলায় ক্যান্সার হওয়ার লক্ষণ। এর পাশাপাশি কফের সঙ্গে রক্ত পড়াও হচ্ছে মারাত্মক একটি লক্ষণ।

৬. হঠাৎ স্বরে পরিবর্তন
হঠাৎ করেই যদি গলার স্বরের পরিবর্তন হয়ে থাকে, তবে এটি হতে পারে গলায় ক্যান্সার হওয়ার লক্ষণ।

এগুলো ছাড়াও ওজন কমে যাওয়া, মুখ ফুলে যাওয়া, গলা খসখস করা, ঠোঁটে অসাড় থাকা, গলার সঙ্গে কানেও ব্যথা করা হতে পারে গলায় ক্যান্সার হওয়ার লক্ষণ। এগুলো আপনার মধ্যে দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত।

এম ইউ



স্বাস্থ্য | DesheBideshe
2021-07-31 14:12:55
Source link

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:বেসিনে জল আটকে থইথই? কী করবেন জেনে নিন...বেসিনে জল আটকে থইথই? কী করবেন জেনে নিন…
Next Post:ভবঘুরে, অসহায় ব্যক্তিদের টিকাকরণে জোর, রাজ্যগুলিকে নির্দেশ কেন্দ্রের / Prioritise Covid-19 vaccination of vagabonds, destitutes: Centre tells statesভবঘুরে, অসহায় ব্যক্তিদের টিকাকরণে জোর, রাজ্যগুলিকে নির্দেশ কেন্দ্রের

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top