• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / West Bengal covid cases and death down, north 24 parganas over 100

West Bengal covid cases and death down, north 24 parganas over 100

July 30, 2021 Category: স্বাস্থ্য সংবাদ
রাজ্যে কমল দৈনিক Covid সংক্রমণ ও মৃত্যু, টানা ৩ দিন শতাধিক আক্রান্ত উত্তর ২৪ পরগনায়

নিজস্ব প্রতিবেদন: গতকালের চেয়ে সামান্য কমল দৈনিক কোভিড সংক্রমণ (West Bengal Covid Cases)। সংক্রামিত সংখ্যা ৭১১। তবে মৃতের সংখ্যা একধাক্কায় অনেকটা কমে গিয়েছে। মৃত্যু হয়েছে ৫ জনের। টানা ৩ দিন উত্তর ২৪ পরগনায় সংক্রামিত থাকল ১০০-র উপরেই। তবে ওই জেলায় কোভিডে কারও মৃত্যু হয়নি। 

স্বাস্থ্য দফতরের বুলেটিন (West Bengal Heath Department) অনুযায়ী, শুক্রবার সংক্রমিতের সংখ্যা ৭১১। গতকাল সংক্রামিত হয়েছিলেন ৭৬৬ জন। এ দিন নমুনা যাচাই করা হয়েছে ৪৩ হাজার ২০৯ জনের। সংক্রমণ হার ১.৬৫%। কলকাতায় সংক্রমিতের সংখ্যা ৭৪। ১০১ জন আক্রান্ত হয়েছেন উত্তর ২৪ পরগনায়। টানা ৩ দিন একশোর উপরে থাকল সংক্রমণ। হাওড়া, হুগলি এবং দক্ষিণ ২৪ পরগনায় আক্রান্তের সংখ্যা যথাক্রমে ২৫, ৪৭ ও ৪৯।  উত্তরের ৩ জেলা- কোচবিহার, দার্জিলিং ও জলপাইগুড়িতে সংক্রমিতের সংখ্যা যথাক্রমে ৩৯, ৬৭ ও ২৬। পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরে আক্রান্ত হয়েছেন যথাক্রমে ৩৫ ও ৪০ জন। বর্তমানে রাজ্যে সক্রিয় করোনা আক্রান্ত ১১ হাজার ১৭১ জন।       

শুক্রবার রাজ্যে কোভিডে মৃত্যু হয়েছে (COVID Death in West Bengal) ৫ জনের। উত্তর ২৪ পরগনায় মৃত্যুহীন দিন। কলকাতায় কোভিডে প্রাণ হারিয়েছেন ১ জন। জলপাইগুড়িতে ২ জন মারা গিয়েছে। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনামুক্ত (Coronavirus) হয়েছেন ৮৩৫ জন। এখনও পর্যন্ত সুস্থতার হার ৯৮.০৮%।     

এ দিন ৩ লক্ষের কাছাকাছি টিকা (Covid Vaccine) দেওয়া হয়েছে রাজ্যে। টিকাকরণ হয়েছে ২ লক্ষ ৭৫ হাজার ৪৬০ জনের। ১ লক্ষ ৯৩ হাজার ৩৪৪ জন নিয়েছেন টিকার প্রথম ডোজ। দ্বিতীয় ডোজ পেয়েছেন ৮২ হাজার ১১৬ জন। এ পর্যন্ত টিকাকরণ হয়েছে ২ কোটি ৮৫ লক্ষ ৮৯ হাজার ৯০০ জনের। 

আরও পড়ুন- আরও বিপজ্জনক Covid-র ডেল্টা, চিকেনপক্সের মতো ছোঁয়াচে, দাবি CDC রিপোর্টে

 (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 



Zee24Ghanta: Health News
2021-07-30 22:50:29
Source link

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:একটি মাত্র প্যাক দূর করে দেবে চুলের রুক্ষতাএকটি মাত্র প্যাক দূর করে দেবে চুলের রুক্ষতা
Next Post:নষ্ট প্রসাধনী ঠিক করার উপায়নষ্ট প্রসাধনী ঠিক করার উপায়

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top