• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / ত্বকের পরিচর্যায় প্রাকৃতিক স্ক্রাব – DesheBideshe

ত্বকের পরিচর্যায় প্রাকৃতিক স্ক্রাব – DesheBideshe

July 30, 2021 Category: স্বাস্থ্য সংবাদ
ত্বকের পরিচর্যায় প্রাকৃতিক স্ক্রাব - DesheBideshe

ত্বকের পরিচর্যায় প্রয়োজন পড়ে নিয়মিত স্ক্রাবিংয়ের। স্ক্রাব করলে মুখের মরা চামড়া পরিষ্কার হয়, লোমকূপ থেকে ময়লা দূর হয়, এতে করে ত্বক আগের তুলনায় অনেক বেশি কোমল হয়। এটি ব্ল্যাকহেডস, হোয়াইট হেডস থেকে শুরু করে ব্রণ আর রিংকেলস নিরাময়ে ও বেশ কার্যকরী। বাজারে বিভিন্ন ব্রান্ডের ফেসিয়াল স্ক্রাব পাওয়া যায়। তবে সেগুলোতে পার্শ্বপ্রতিক্রিয়ার আশঙ্কা থেকেই যায়। তাই ত্বকের পরিচর্যায় প্রাকৃতিক উপায়ে ঘরেই তৈরি করুন স্ক্রাব।

একটি বাটিতে টকদই নিন। আস্তে আস্তে মুখে লাগিয়ে নিন। ১৫ থেকে ২০ মিনিট অপেক্ষা করুন। ধুয়ে ফেলুন। দই ত্বকের রক্ত চলাচল ত্বরান্বিত করে। ত্বকের সজীবতা ফিরিয়ে আনে। চাইলে দইয়ের সাথে কমলার খোসা শুকিয়ে গুঁড়ো করে মিশিয়ে নিতে পারেন।

দেড় চা চামচ দারচিনি গুঁড়ো নিন। তাতে এক টেবিল চামচ মধু দিন। মিক্স করতে থাকুন যতক্ষণ না পর্যন্ত একটি ঘন পেস্ট তৈরি হয়। পেস্ট করার পর তা পরিষ্কার হাত দিয়ে সার্কুলার মুভমেন্টে আস্তে আস্তে মুখে লাগান। লাগানো হয়ে গেলে ২০ মিনিট রেখে পানি দিয়ে ধুয়ে ফেলুন।

একটি পরিষ্কার পাত্রে এক চা চামচ নারিকেল তেল নিন। তাতে এক চা চামচ চিনি নিন। নেড়ে একটি থকথকে মিশ্রণ তৈরি করুন। এতে আধ চা চামচ কিংবা কয়েক ফোটা লেবুর রস মিশিয়ে নিন। মুখে লাগান। আলতোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ম্যাসাজ করুন। কিছুক্ষণ পর ভেজা তোয়ালে দিয়ে মুছে ফেলুন। তারপর পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এই অয়েল বেসড স্ক্রাবটি শুষ্ক ত্বকের জন্য বেশ উপকারী। নারিকেল তেল ব্যবহার করতে না চাইলে অলিভ অয়েল নিতে পারেন।

এস সি



স্বাস্থ্য | DesheBideshe
2021-07-30 12:15:05
Source link

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:সাদা নুনের বদলে বিট নুন খাওয়ার অভ্যাস করুন, মিলবে অনেক রোগ থেকে মুক্তিসাদা নুনের বদলে বিট নুন খাওয়ার অভ্যাস করুন, মিলবে অনেক রোগ থেকে মুক্তি
Next Post:ডায়বেটিক রোগীদের আলুতে না? পড়ুন বিশেষজ্ঞদের পরামর্শডায়বেটিক রোগীদের আলুতে না? পড়ুন বিশেষজ্ঞদের পরামর্শ

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top