• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / চুল পড়া রোধে অব্যর্থ কিছু কৌশল

চুল পড়া রোধে অব্যর্থ কিছু কৌশল

July 30, 2021 Category: স্বাস্থ্য সংবাদ
চুল পড়া রোধে অব্যর্থ কিছু কৌশল

চুল পড়া খুব সাধারণ একটি সমস্যা। ছেলে মেয়ে উভয় এই সমস্যার মধ্যে পড়ে থাকেন। চুল একবার পড়া শুরু হলে তা বাড়তে থাকে। অনেকের এই চুল পড়ার পরিমাণ এত বেশি থাকে যে মাথার একপাশ খালি হয়ে টাক পড়ে যায়।

সাধারণত বিশেষজ্ঞরা মনে করেন প্রতিদিন ১০০টা চুল পড়া স্বাভাবিক। এর বেশি পড়লে সেটি চিন্তার কারণ। বিভিন্ন কারণে চুল পড়তে পারে। চুল পড়া রোধে কিছু কৌশল অবলম্বন করতে পারেন। এই কাজগুলো চুল পড়া রোধ করবে অনেকখানি।

১। চুল ময়েশ্চারাইজড রাখুন
শুষ্ক রুক্ষ চুল আঁচড়ানো বেশ কঠিন। যার কারণে চুল আঁচড়ানোর সময় অনেক চুল উঠে আসে। চুলকে ময়েশ্চারাইজড রাখুন। সপ্তাহে তিনবার চুলে তেল ব্যবহার করুন। সবচেয়ে ভাল কুসুম গরম তেল ম্যাসাজ করা।

২। খুশকি থেকে দূরে থাকুন
চুল পড়ার অন্যতম একটি কারণ হল খুশকি। খুশকি চুলের গোড়া দুর্বল করে দেয় এবং চুল পড়া বৃদ্ধি করে। এই খুশকি চিরতরে দূর করে দেবে টকদই! অর্ধেকটা লেবুর রস টকদইয়ের সাথে মিশিয়ে নিন। এটি চুলে ৩০ মিনিট রাখুন। তারপর শ্যাম্পু করে ফেলুন।

৩। ভেজা চুল আঁচড়ানো থেকে বিরত থাকুন
অনেকেই ভেজা চুল আঁচড়িয়ে থাকেন। চুল ভেজা অবস্থায় চুলের গোড়া অনেক নরম থাকে। এর ফলে খুব সহজেই চুল পড়ে যায়। এছাড়া ভেজা চুল ঝাড়াও অনেক ক্ষতিকর।

৪। চুল পরিষ্কার রাখা
নিয়মিত চুল পরিষ্কার রাখা। অনেকে প্রতিদিন চুল শ্যাম্পু করেন। প্রতিদিন চুল শ্যাম্পু না করে সপ্তাহে দুই দিন চুল শ্যাম্পু করুন। চেষ্টা করবেন হারবাল শ্যাম্পু ব্যবহার করার।

৫। নারকেলের দুধের ম্যাসাজ
নারকেল চুলের জন্য বেশ উপকারি। কিছু পরিমাণ নারকেল ব্লেন্ড করে দুধ বের করে নিন। এবার এটি মাথার তালুতে ১৫-২০ মিনিট ম্যাসাজ করে লাগান। কিছুক্ষণ পর শ্যাম্পু করে ফেলুন।

৬। আগা ফাটা দূর
চুল নষ্ট হওয়ার আরেকটি কারণ হল আগা ফাটা। এই সমস্যাটা বড় চুলে বেশি হয়। অতিরিক্ত রুক্ষতা আগা ফাটার জন্য দায়ী। নিয়মিত তেলের ব্যবহার কিছুটা হলেও এই সমস্যার সমাধান করবে।

৭। হেয়ার প্যাক ব্যবহার
আমলকী চুল পড়া রোধে বেশ কার্যকর। আমলকীর গুঁড়ো, শিকাকাই গুঁড়ো এবং টকদই মিশিয়ে প্যাক তৈরি করে নিতে পারেন। এই প্যাকটি চুলে ব্যবহার করুন। এছাড়া শুকনো আমলকী নারকেল তেলে দিয়ে গরম করুন। যতক্ষণ পর্যন্ত তেল কালো না হয় ততক্ষণ জ্বাল দিন। ঠান্ডা হলে এই তেল চুলে ম্যাসাজ করে লাগান। নিয়মিত ব্যবহার চুল পড়া লক্ষ্যনীয়ভাবে কমে যাব

এস সি



স্বাস্থ্য | DesheBideshe
2021-07-30 09:43:28
Source link

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:করোনা কিংবা করোনা টিকা কি পিরিয়ডসে ক্ষতিকারক প্রভাব ফেলছে?করোনা কিংবা করোনা টিকা কি পিরিয়ডসে ক্ষতিকারক প্রভাব ফেলছে?
Next Post:ব্রণ কমলেও মুখে গর্ত, দাগ? ঘরে থাকা সাধারণ এই জিনিসটি মেখে দেখুনব্রণ কমলেও মুখে গর্ত, দাগ? ঘরে থাকা সাধারণ এই জিনিসটি মেখে দেখুন

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top