• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / পারফেক্ট ঠোঁট! – DesheBideshe

পারফেক্ট ঠোঁট! – DesheBideshe

July 29, 2021 Category: স্বাস্থ্য সংবাদ
পারফেক্ট ঠোঁট! - DesheBideshe

বছরের শেষ মানে পার্টি, আউটিং, পিকনিক, বিয়ে বাড়ি আরও কত কী৷ আর সব জায়গায় সেরা লুক পাওয়ার জন্য দরকার, সুন্দর ঠোঁট৷ লিপ কালার বাছবেন কী করে?

লাল
মেকআপকে আরও সুন্দর করে তুলতে লাল রঙের লিপস্টিকের জুড়ি মেলা ভার৷ তাছাড়া লাল রং সব স্কিন টোনেই ভালো লাগে৷ যে কোনও পার্টি বা বিয়েবাড়িতে এই লিপ কালার ব্যবহার করা যেতেই পারে৷ মুখকে আরও উজ্জ্বল করে তুলবে এই রঙটি৷ তাছাড়া হালকা করে ব্যবহার করলে রোজকার জীবনযাত্রায়ও আপনাকে পারফেক্ট ঠোঁট দেবে এই শেডটি৷

নিউট্রাল
এই রং আপনার ঠোঁটকে খুব স্বাভাবিক একটা লুক দেয়৷ আপনার ঠোঁটের রংকেই আরেকটু বিশেষ করে তোলে এই লিপস্টিকটি৷ বলা বাহুল্য এই লিপ কালারও সকলকেই মানায়৷ রোজ ব্যবহার করার জন্য এই রঙের লিপস্টিক আদর্শ৷ তাছাড়া যে কোনও সকালের অনুষ্ঠানে সেরা ঠোঁট পাওয়ার জন্য এই লিপ কালার ব্যবহার করুন৷

গোলাপি
নিয়ন রং বেশ ভালো লাগে? কিন্ত্ত ট্রাই করছেন না মানাবে কিনা সেটা ভেবে? তাহলে আজই কিনে ফেলুন উজ্জ্বল গোলাপি রঙা লিপস্টিকটি৷ এই রংটিও সবাইকে মানায়৷ ফলে আপনাকেও দারুণ লাগবে৷ তাছাড়া যে কোনও পার্টিতে নিয়ন রঙা লিপ কালার যে আপনাকে ফ্যাশনিস্তা ট্যাগ অর্জনের ক্ষেত্রে সাহায্য করবে সেটা তো আপনার জানা৷

কোরাল
বোল্ড কমলা রঙের লিপস্টিক সকলকে মানায় না৷ তবুও সেটা পরখ করার সুন্ত বাসনা আপনার মনে রয়েছে? কোনও ব্যাপার নয়৷ আপনি বরং কমলার পরিবর্তে কোরাল রং ট্রাই করুন৷ এই মিষ্টি রঙও কিন্ত্ত ফ্যাশনে ইন এবং এটি খুব সুন্দরভাবে কমলা রঙের প্রক্সি দেবে৷ সর্বোপরি এই রংটিও সকল ত্বকের অধিকারিণীদের মানায়৷ তাহলে দেরি কিসের, হাই বলে ফেলুন পাউট ফ্রেন্ডলি ঠোঁটকে৷

অক্সব্লাড
একটু বোল্ড লুক পাওয়ার জন্য অক্সব্লাড শেডটি ট্রাই করুন৷ বেরি টোনের এই রংটিও সকলকে মানায়৷ ফলে মেলে পারফেক্ট ঠোঁট৷ তাছাড়া এই রঙটি আপনাকে জৌলুসপূর্ণ লুক দেয়৷ ফলে আপনি থাকেন ক্লিক রেডি৷

এস সি



স্বাস্থ্য | DesheBideshe
2021-07-29 21:26:43
Source link

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:বিয়ার-ডিম এবং কলা একসঙ্গে মাথায় মেখেছেন কখনও? না হলে মেখে দেখুন কী ম্যাজিক অপেক্ষা করছে?বিয়ার-ডিম এবং কলা একসঙ্গে মাথায় মেখেছেন কখনও? না হলে মেখে দেখুন কী ম্যাজিক অপেক্ষা করছে?
Next Post:সুন্দর পায়ের জন্য – DesheBidesheসুন্দর পায়ের জন্য - DesheBideshe

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top