• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / চুল হবে সুন্দর – DesheBideshe

চুল হবে সুন্দর – DesheBideshe

July 29, 2021 Category: স্বাস্থ্য সংবাদ
চুল হবে সুন্দর - DesheBideshe

বছরের অন্যান্য সময়ের তুলনায় শীতের এই সময়ে আবহাওয়া থাকে শুষ্ক। যার প্রভাব পড়ে আমাদের ত্বক এবং চুলেও। এ সময় চুলের পরিচর্যায় মনোযোগী হতে হবে আরেকটু বেশি। ধুলো-ময়লার কারণে অনেক সময় চুল নিস্তেজ হয়ে যায়। অলিভ অয়েল, নারকেল তেল ও ক্যাস্টর অয়েলের সঙ্গে মেথি পেস্ট মিশিয়ে মাথার তালুতে ম্যাসাজ করুন, চুল ঘন ও উজ্জ্বল থাকবে। দইয়ের সঙ্গে লেবুর রস মিশিয়ে চুলে দিন। তারপর শ্যাম্পু করে ধুয়ে ফেলুন।

সপ্তাহে ২-৩ বার শ্যাম্পু করতে হবে। রাতে ভালো করে তেল ম্যাসাজ করুন। গরমে চুলের ডগা ফেটে যাওয়া, রোদে পোড়ার হাত থেকে রেহাই পেতে গরমের শুরুতেই চুল ট্রিম করে নিন। চুল ছোট না করতে চাইলে টুপি ব্যবহার করতে পারেন, স্কার্ফ বা ক্লিপ দিয়ে চুল বেঁধেও রাখতে পারেন, তবে বেশি টাইট করে চুল বাঁধবেন না। খেয়াল রাখবেন চুলের মধ্যে যেন হাওয়া চলাচল করতে পারে।

চুলের জন্য জোজোবা অয়েল খুব উপকারী। নিয়মিত চুলের ডগায় জোজোবা অয়েল লাগালে চুল নরম হয়। বড় কসমেটিক স্টোরে জোজোবা অয়েল পাওয়া যায়। বাইরে বেরোনোর সময় চুল বেঁধে রাখুন। বাইরের রোদ ও ময়লা থেকে অনেকখানি রক্ষা পাবেন।

দুই ভাগ অলিভ অয়েল, এক ভাগ মধু মিশিয়ে পুরো চুলে লাগান। ১৫ মিনিট পর হালকা গরম পানিতে চুল শ্যাম্পু করে নিন। এভাবে অলিভ অয়েলের সঙ্গে কলা চটকেও চুলে দিতে পারেন। চুলে শ্যাম্পু করার পর অবশ্যই ভালো কোম্পানির কন্ডিশনার লাগান।

গরমে তাপমাত্রা বাড়লে মাথার তালুও ঘামতে শুরু করে। দিনের শেষে বাড়ি ফিরে চুল ভালো করে শুকিয়ে নিন। তারপর বড় দাতের চিরুনি দিয়ে চুল আঁচড়ে শুকিয়ে নিন। প্রতিদিন কিছুটা সময় চুলের যত্ন নিন। এভাবে নিয়মিত চুলের যত্ন নিলে দেখবেন গরমেও আপনার চুল থাকবে সতেজ ও ঝলমলে।

চুলে যতটা সম্ভব হিট দেয়া, আয়রন করা এবং কেমিক্যাল জাতীয় দ্রব্যের ব্যবহার কম করুন। চেষ্টা করুন সপ্তাহে একদিন চুলের বাড়তি একটু যত্ন নিতে।

চুলের জন্য শ্যাম্পু নয়, ক্ষতিকর হচ্ছে ময়লা। সপ্তাহে অন্তত দুই দিন চুলে তেল দিন। সারারাত তেল রাখতে না চাইলে অন্তত দুই ঘণ্টা রাখুন। শ্যাম্পুর পর অবশ্যই ভালো কোনো কন্ডিশনার লাগিয়ে ২ থেকে ৪ মিনিট অপেক্ষা করুন, তারপর পানি দিয়ে ভালো করে চুল ধুয়ে নিন।

টক দই চুলের জন্য খুব ভালো। সঙ্গে একটি ডিম ও একটি লেবুর রস মিলিয়ে চুলে দিয়ে ৩০ মিনিট পর শ্যাম্পু করুন। এতে আপনার চুল ভালো থাকবে।

এস সি



স্বাস্থ্য | DesheBideshe
2021-07-29 21:49:17
Source link

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:আপনার লেডি-লাভ দৃঢ় চরিত্রের? তবু এই প্রত্যাশা অবশ্যই করতে পারেন...আপনার লেডি-লাভ দৃঢ় চরিত্রের? তবু এই প্রত্যাশা অবশ্যই করতে পারেন…
Next Post:দুধের সঙ্গে হলুদ খান, রাতারাতি উপকারদুধের সঙ্গে হলুদ খান, রাতারাতি উপকার

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top