• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / লাইফস্টাইল / আপনার সন্তানের কি মনোযোগের অভাব? কী ভাবে বুঝবেন জানুন…

আপনার সন্তানের কি মনোযোগের অভাব? কী ভাবে বুঝবেন জানুন…

July 29, 2021 Category: লাইফস্টাইল
আপনার সন্তানের কি মনোযোগের অভাব? কী ভাবে বুঝবেন জানুন...

হাইলাইটস

  • কোনও একটা বিষয়ে আপনার সন্তান কতটা সময় মনযোগ ধরে রাখতে পারছে, সেটা আপনাকে খেয়াল করতে হবে।
  • এই সময়টাই তার Attention Span। অনেক রকম অ্যাক্টিভিটির মাধ্যমে বাচ্চাদের Attention Span পরিমাপ করা যায়।

এই সময় জীবন যাপন ডেস্ক: বাচ্চাদের মাথায় নানা ধরনের জিনিস ঘুরতে থাকে। পছন্দের কার্টুন, সুপারহিরো, স্কুলের বন্ধু — এই সব নানা জিনিস নিয়ে ভাবতে থাকে তারা। ফলে কোনও একটা বিষয়ে বেশিক্ষণ মন ধরে রাখা তাদের পক্ষে কঠিন। বাচ্চাদের মধ্যে অনেক সময় তাই মনঃসংযোগের অভাব দেখা দেয়। এটা খুব একটা চিন্তার কিছু না, তাদের পক্ষে এটা স্বাভাবিক। কিন্তু মনঃসংযোগের অভাব যদি বাড়াবাড়ি পর্যায়ে চলে যায় তখন উদ্বিগ্ন হওয়ার যথেষ্ট কারণ আছে। জেনে নিন বাচ্চার কতটা মনঃসংযোগের অভাব থাকলে তা নিয়ে আপনাকে চিন্তিত হতে হবে।

কোনও একটা বিষয়ে আপনার সন্তান কতটা সময় মনযোগ ধরে রাখতে পারছে, সেটা আপনাকে খেয়াল করতে হবে। এই সময়টাই তার Attention Span। অনেক রকম অ্যাক্টিভিটির মাধ্যমে বাচ্চাদের Attention Span পরিমাপ করা যায়। তবে Attention Span ঠিক কতটা কম হলে উদ্বিগ্ন হতে হবে, তার ধরাবাঁধা কোনও হিসেব নেই। কারণ ছোট বয়সে মন তখনও তৈরি হচ্ছে। বয়সের সঙ্গে Attention Span সাধারণত বাড়তে থাকে।

তবে বাচ্চার মনঃসংযোগের ক্ষমতা যত বেশি হবে, তার শেখার ক্ষমতাও তত বাড়বে। পড়াশোনা করুক বা অন্য যে কোনও কাজ, যত মন দিয়ে করবে তত নিখুঁত হবে। বাচ্চার Attention Span যদি মাত্রাতিরিক্ত কম হয়, তাহলে তার মধ্যে অন্য কোনও সমস্যা থাকতে পারে। মানসিক সমস্যা বা Learning Disorder -এর মতো সমস্যা থাকলে বাচ্চার Attention Span অত্যন্ত কম হতে পারে।

সারা বিশ্বে ১৩৬ মিলিয়ন শিশুর মধ্যে মনঃসংযোগের গুরুতর অভাব চিহ্নিত হয়েছে। জেনে নিন কী ভাবে আপনার বাচ্চার Attention Span পরিমাপ করবেন।

সাবধান! ছোটদের ত্বকের সাংঘাতিক ক্ষতি করতে পারে মেকআপ
বয়স অনুসারে দেখে নিন কোনও একটি বিষয়ে বাচ্চার টানা কতটা সময় মনযোগ ধরে রাখা উচিত —

২ বছর বয়স – ৪ থেকে ৬ মিনিট
৪ বছর বয়স – ৮ থেকে ১২ মিনিট
৬ বছর বয়স – ১২ থেকে ১৮ মিনিট
৮ বছর বয়স – ১৬ থেকে ২৪ মিনিট
১০ বছর বয়স – ২০ থেকে ৩০ মিনিট
১২ বছর বয়স – ২৪ থেকে ৩৬ মিনিট
১৪ বছর বয়স – ২৮ থেকে ৪২ মিনিট
১৬ বছর বয়স – ৩২ থেকে ৪৮ মিনিট

সন্তান কি রাতে জাগে? এই ৭ খাবার বাচ্চাকে ভালো ঘুমোতে সাহায্য করবে
তবে আপনার বাচ্চা যদি ক্ষুধার্ত হয় বা তার মন অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার মতো কিছু সেখানে থাকে, তাহলে স্বাভাবিক ক্ষেত্রেও Attention Span এর থেকে কম হতে পারে। বাচ্চার মনযোগ কম হলে দূর থেকে চিত্‍কার করে কিছু না বলে কাছে গিয়ে নির্দেশ দিন। অনেকগুলো কাজ একসঙ্গে না দিয়ে ছোট ছোট কাজ একটা একটা করে করতে বলুন। বাচ্চাকে কিছু করতে বলে আপনি অন্যদিকে মন দেবেন না, বাচ্চা কী করছে সেদিকে খেয়াল রাখুন।

Lifestyle News in Bengali, লাইফস্টাইল খবর, Health Tips, Fashion Trends and Tips in Bangla
2021-07-29 14:48:18
Source link

You May Also Like…

মাইগ্রেন

মাইগ্রেন রোগীর যন্ত্রণাময় অভিজ্ঞতা

খতনা

খতনা করানোর উপযুক্ত বয়স কোনটি

কোন খাবারে বাড়ে ভালো কোলেস্টেরল এইচডিএল

কোন খাবারে বাড়ে ভালো কোলেস্টেরল এইচডিএল

লাউ

লাউ যেভাবে খেলে ওজন কমবে

Previous Post:ওয়ার্ক ফ্রম হোমে ল্যাপটপের সামনে বসে চোখের সমস্যা বাড়ছে? স্বস্তি দেবে এই আয়ুর্বেদিক উপায়!ওয়ার্ক ফ্রম হোমে ল্যাপটপের সামনে বসে চোখের সমস্যা বাড়ছে? স্বস্তি দেবে এই আয়ুর্বেদিক উপায়!
Next Post:পার্টনারের পকেটে নির্ভর করে চলছেন? সতর্ক হন আজই! জানুন…পার্টনারের পকেটে নির্ভর করে চলছেন? সতর্ক হন আজই! জানুন...

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top