• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / ঠোঁটের উপরের অবাঞ্ছিত লোম চিরতরে দূর করুন সহজ ৫ উপায়ে

ঠোঁটের উপরের অবাঞ্ছিত লোম চিরতরে দূর করুন সহজ ৫ উপায়ে

July 28, 2021 Category: স্বাস্থ্য সংবাদ
ঠোঁটের উপরের অবাঞ্ছিত লোম চিরতরে দূর করুন সহজ ৫ উপায়ে

অনেক নারীরা মুখের অবাঞ্ছিত লোম সমস্যায় ভুগে থাকেন। সাধারণত হরমোন সংক্রান্ত সমস্যার কারণে ঠোঁটের উপরে লোম দেখা দেয়। শুধু ঠোঁটের উপর নয় গাল, চিবুক শরীরের বিভিন্ন স্থানে লোম দেখা দেয়। বিভিন্ন হেয়ার রিমুভাল ক্রিম, বিউটি ট্রিটমেন্ট, ফেসিয়াল করা হয় এই লোম দূর করার জন্য। এই ট্রিটমেন্টগুলো যেমন ব্যয়বহুল তেমনি এর রয়েছে কিছু পার্শ্বপ্রতিক্রিয়া। এই অবাঞ্ছিত লোম দূর করার কিছু ঘরোয়া উপায় রয়েছে। এই উপায়গুলো যেমন কম ব্যয়বহুল তেমনি নিরাপদ। ঠোঁটের উপর অবাঞ্ছিত লোম দূর করার ঘরোয়া কার্যকরী কিছু উপায় নিয়ে আজকের ফিচার।

১। দুধ এবং হলুদের প্যাক
এক টেবিল চামচ দুধ এবং এক টেবিল চামচ হলুদের গুঁড়ো একসাথে মিশিয়ে প্যাক তৈরি করে নিন। এই মিশ্রণটি ঠোঁটের উপর লাগিয়ে রাখুন। শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন। তারপর ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।  এটি সপ্তাহে কয়েকবার ব্যবহার করুন।

২। ডিমের সাদা অংশ
ঠোঁটের উপরে অংশের লোম দূর করতে ডিমের সাদা অংশ বেশ কার্যকর। একটি ডিমের সাদা অংশ, কর্নফ্লাওয়ার এবং চিনি ভাল করে ফেটে নিন। এবার এই পেস্টটি ঠোঁটের উপর লাগিয়ে রাখুন। ৩০ মিনিট পর শুকিয়ে গেলে এটি তুলে ফেলুন। ভাল ফল পেতে এটি সপ্তাহে তিনবার ব্যবহার করুন। এক মাসের মধ্যে আপনি দেখতে পাবেন আপনার লোম অনেকটা কমে এসেছে।

৩। চিনি
ঘরোয়া ওয়াক্সিং করার অন্যতম উপাদান হল চিনি। চিনি অবাঞ্ছিত লোম দূর করে এবং নতুন লোম জন্মাতে বাঁধা দিয়ে থাকে। একটি প্যানে কিছু পরিমাণ চিনি এক মিনিট জ্বাল দিন। এর সাথে কিছু পরিমাণ লেবুর রস মিশিয়ে ঘন করে নিন। ঠান্ডা হয়ে গেলে এটি ঠোঁটের উপরে লাগিয়ে নিন। এবার একটি কাপড় দিয়ে চক্রাকারে ঘষুন এবং লোমের বিপরীতে টান দিন।

৪। ময়দা
ময়দা, দুধ এবং হলুদ গুঁড়ো মিশিয়ে ঘন পেস্ট তৈরি করে নিন। এবার এই পেস্টটি ঠোঁটের উপরে লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে এটি টান দিয়ে তুলে ফেলুন। সবচেয়ে সহজ এবং কার্যকরী একটি উপায়ের মধ্যে এটি অন্যতম।

৫। কর্নফ্লাওয়ার এবং দুধ
এক কাপ দুধে আধা চা চামচ কর্নফ্লাওয়ার মিশিয়ে নিন। কিছুটা ঘন পেস্ট তৈরি করুন। এটি ঠোঁটের উপর লাগান। ২০ মিনিট অপেক্ষা করুন তারপর শুকিয়ে গেলে পানি দিয়ে ধুয়ে ফেলুন।

এই প্যাকগুলো সপ্তাহে দুই তিনবার ব্যবহার করুন। নিয়মিত ব্যবহারে ঠোঁটের উপর থেকে অবাঞ্ছিত লোম দূর হয়ে যাবে।

এস সি



স্বাস্থ্য | DesheBideshe
2021-07-28 23:26:39
Source link

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:সপ্তাহে ৭দিন ব্যবহার করুন ৭টি ভিন্ন ফেসপ্যাকসপ্তাহে ৭দিন ব্যবহার করুন ৭টি ভিন্ন ফেসপ্যাক
Next Post:সহজেই চুলের জট ছাড়াতে যা করবেনসহজেই চুলের জট ছাড়াতে যা করবেন

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top