• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / আপনার ত্বক কি তৈলাক্ত? তাহলে ব্যবহার করুন ঘরে তৈরি চন্দনের ফেস প্যা

আপনার ত্বক কি তৈলাক্ত? তাহলে ব্যবহার করুন ঘরে তৈরি চন্দনের ফেস প্যা

July 28, 2021 Category: স্বাস্থ্য সংবাদ
আপনার ত্বক কি তৈলাক্ত? তাহলে ব্যবহার করুন ঘরে তৈরি চন্দনের ফেস প্যা

সূর্যের আলোয় বাইরে বের হলেই ত্বকে বিভিন্ন ধরণের সমস্যা তৈরি হয়। তৈলাক্ত ত্বকের মানুষদের ক্ষেত্রে এই সমস্যা আরো বেড়ে যায়। ত্বকের তেল চিটচিটে ভাব দূর করে উজ্জ্বলতা ও কমনীয়তা বৃদ্ধি করতে সাহায্য করে চন্দনের ফেস প্যাক। আপনার ত্বক যদি তৈলাক্ত হয়ে থাকে তাহলে আপনার জন্যই আমাদের আজকের এই ফিচার।

যেভাবে তৈরি করবেন চন্দনের ফেস প্যাক :
১। ১ টেবিল চামচ মুলতানি মাটির সাথে ১ চা চামচ চন্দনের গুঁড়া এমং ১ চিমটি হলুদ গুঁড়া মেশান। সবগুলো উপাদান ভালোভাবে মেশান।

২। এর সাথে সামান্য দুধ মিশিয়ে ঘন পেস্ট তৈরি করুন। মিশ্রণটি যেন পাতলা হয়ে না যায় সেদিকে খেয়াল রাখবেন। দুধের পরিবর্তে গোলাপ জল ও ব্যবহার করতে পারেন।

৩। এবার এই প্যাকটি মুখে ও ঘাড়ে লাগিয়ে ১০-২০ মিনিট অপেক্ষা করুন শুকানোর জন্য।

৪। তারপর মুখে সামান্য পানির ছিটা দিন এবং আঙ্গুল দিয়ে বৃত্তাকারে ঘষতে থাকুন। তাহলে খুব সহজেই প্যাকটি উঠে যাবে।

৫। এরপর পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন এবং মুখটি মুছে নিন।

৬। সপ্তাহে ১ দিন এই প্যাকটি ব্যবহার করলে সূর্যের ক্ষতিকর প্রভাব দূর হওয়ার পাশাপাশি ত্বক উজ্জ্বল হবে ও ত্বকের অতিরিক্ত তৈলাক্ততা দূর হবে।

যে কারণে এই ফেস প্যাকটি কার্যকরী :
এই ফেস প্যাকটিতে মুলতানি মাটি থাকে যা ত্বকের অতিরিক্ত তেল শোষণ করে নেয়। এছাড়াও ত্বকের ধুলো-ময়লা ও মরা চামড়া দূর করে ত্বককে পরিষ্কার হতে সাহায্য করে মুলতানি মাটি। চন্দন ত্বককে ময়েশ্চারাইজ হতে সাহায্য করে এবং ত্বকে শীতল অনুভূতি দেয়। চন্দনে সেন্টানল নামক সক্রিয় উপাদান থাকে যা ত্বকের ছিদ্রগুলোকে সংকুচিত হতে সাহায্য করে প্রাকৃতিক টোনার হিসেবে। হলুদে থাকে অ্যান্টিইনফ্লামেটরি উপাদান এবং দুধে থাকে এক্সফলিয়েটিং ও ত্বকের বর্ণ হালকা করার উপাদান। তাই চন্দনের এই ফেস প্যাকটি ব্যবহার করলে ত্বক নরম-কোমল হওয়ার পাশাপাশি ত্বক হয়ে উঠবে উজ্জ্বল এবং ত্বকের অতিরিক্ত তৈলাক্ততাও দূর হবে।

এস সি



স্বাস্থ্য | DesheBideshe
2021-07-28 11:30:57
Source link

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:ঠোঁটকে আর্কষণীয় করে তুলবে রেড গ্লিটার লিপস্টিক (ভিডিও সংযুক্ত)ঠোঁটকে আর্কষণীয় করে তুলবে রেড গ্লিটার লিপস্টিক (ভিডিও সংযুক্ত)
Next Post:ক্ষতিগ্রস্ত চুল সারিয়ে তুলুন ৫টি প্রোটিন হেয়ার প্যাকের মাধ্যমেক্ষতিগ্রস্ত চুল সারিয়ে তুলুন ৫টি প্রোটিন হেয়ার প্যাকের মাধ্যমে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top