• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / ত্বক নরম গোলাপী করে তুলবে বিটের এই তিনটি প্যাক

ত্বক নরম গোলাপী করে তুলবে বিটের এই তিনটি প্যাক

July 27, 2021 Category: স্বাস্থ্য সংবাদ
ত্বক নরম গোলাপী করে তুলবে বিটের এই তিনটি প্যাক

সবজি হিসেবে বিট বেশ পরিচিত একটি  নাম। বিটের রস কোলন পরিষ্কার করে, রক্ত পরিষ্কার করে দেহে রক্ত প্রবাহ বজায় রাখে। কিন্তু আপনি কি জানেন এই বিটের প্যাক ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে পারে? গোলাপি নরম কোমল ত্বক সবার কাম্য। এই নরম গোলাপি ত্বক দেবে বিটের ফেসপ্যাক। বিটের কিছু কার্যকরী ফেসপ্যাক নিয়ে আজকের এই ফিচার।

১। বিট এবং টকদই
দুই চা চামচ বিটের রস

এক চা চামচ টকদই

এক চা চামচ লেবুর রস

দুই চা চামচ বেসন/ মুলতানি মাটি

একটি পাত্রে বিটের রসের সাথে বেসন অথবা মুলতানি মাটি মিশিয়ে নিন। এরপর এতে টকদই, লেবুর রস ভাল করে মেশান। কিছুটা ঘন পেস্ট হয়ে গেলে, প্যাকটি মুখে লাগিয়ে নিন। ১৫ মিনিট পর শুকিয়ে গেলে কুসুম গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। তাৎক্ষনিক একটি গোলাপি আভা আপনি ত্বকে দেখতে পাবেন। ভাল ফল পেতে এটি সপ্তাহে দুই তিনবার ব্যবহার করুন।

২। বিট এবং মধু
দুই টেবিল চামচ বিটের রস

এক চা চামচ মধু

বিটের রস এবং মধু একটি পাত্রে মিশিয়ে নিন। এই মিশ্রণটি একটি তুলোর বলে ভিজিয়ে ত্বকে লাগিয়ে নিন। প্রথমবার লাগানোর পর আরেকবার লাগিয়ে নিন। প্যাক শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন। ১৫-২০ মিনিট পর একটি টাওয়েল ভিজিয়ে মুছে ফেলুন।

৩। বিট এবং দুধের প্যাক
বিটের রস

এক কাপ দুধের সর

এক টেবিল চামচ বেসন

কয়েকটি গোলাপের পাপড়ি

বিটের রস, দুধের সর ভাল করে মিশিয়ে নিন। এরপর এতে বেসন, গোলাপের পাপড়ি গুঁড়ো করে মিশিয়ে নিন। এই প্যাকটি মুখে এবং ঘাড়ে লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে কুসুম গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহারে পেয়ে যান স্বাস্থ্যকর সুন্দর ত্বক।

বিটের রস এবং লেবুর রস একসাথে মিশিয়ে ত্বকে তুলোর বল দিয়ে লাগাতে পারেন। এটিও ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করবে।

এস সি



স্বাস্থ্য | DesheBideshe
2021-07-27 20:05:49
Source link

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:রক্তাল্পতার সমস্যা? মুঠো মুঠো ওষুধের বদলে এই পাত্রে খাবার খান; উপকার পাবেন...রক্তাল্পতার সমস্যা? মুঠো মুঠো ওষুধের বদলে এই পাত্রে খাবার খান; উপকার পাবেন…
Next Post:ত্বকের ৫টি সমস্যার ঘরোয়া সমাধানত্বকের ৫টি সমস্যার ঘরোয়া সমাধান

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top