• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / Covid death rise in jalpaiguri

Covid death rise in jalpaiguri

July 27, 2021 Category: স্বাস্থ্য সংবাদ
কোভিডে মৃত্যুহীন দিন কলকাতা ও উত্তর ২৪ পরগনায়, শঙ্কা বাড়াচ্ছে উত্তরের ৩ জেলা

নিজস্ব প্রতিবেদন: রাজ্যে কোভিডে দৈনিক আক্রান্ত থাকল ৭০০-র নীচে। মৃত্যু হয়েছে ১০ জনের। আশার কথা, কলকাতা ও উত্তর ২৪ পরগনায় কারও মৃত্যু হয়নি। কিন্তু মৃতের সংখ্যায় উদ্বেগে ফেলল জলপাইগুড়ি। ওই জেলায় মৃত্যু হয়েছে ৪ জনের। এ দিনও ৩ লক্ষের বেশি টিকাকরণ হয়েছে বাংলায়। 

স্বাস্থ্য দফতরের বুলেটিন (West Bengal Heath Department) অনুযায়ী, মঙ্গলবার সংক্রমিতের সংখ্যা ৬৬২। গতকাল সংক্রামিত হয়েছিলেন ৬৫৭ জন। এ দিন নমুনা যাচাই করা হয়েছে ৪৩ হাজার ১১৩ জনের। সংক্রমণ হার ১.৫৪%। কলকাতায় সংক্রমিতের সংখ্যা ৫৪। ৮১ জন আক্রান্ত হয়েছেন উত্তর ২৪ পরগনায়। হাওড়া, হুগলি এবং দক্ষিণ ২৪ পরগনায় আক্রান্তের সংখ্যা যথাক্রমে ৪১,৩৮ ও ৩৮। শঙ্কা বাড়াচ্ছে উত্তরের তিন জেলা। কোচবিহার, দার্জিলিং ও জলপাইগুড়িতে সংক্রমিতের সংখ্যা যথাক্রমে ৪০, ৭৭ ও ৩৬। চিন্তায় রাখছে দুই মেদিনীপুরও। পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরে আক্রান্ত হয়েছেন যথাক্রমে ৪৯ ও ৪২ জন। বর্তমানে রাজ্যে সক্রিয় করোনা আক্রান্ত ১১ হাজার ৩৮০ জন।

মঙ্গলবার রাজ্যে কোভিডে মৃত্যু হয়েছে (COVID Death in West Bengal) ১০ জনের। কলকাতা ও উত্তর ২৪ পরগনায় কোভিডে কারও মৃত্যু হয়নি। তবে জলপাইগুড়ির পরিসংখ্যান আশঙ্কিত করছে। ওই জেলায় মৃত্যু হয়েছে ৪ জনের। ১ জনের মৃত্যু হয়েছে দার্জিলিঙে। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনামুক্ত (Coronavirus) হয়েছেন ৮৩৮ জন। এখনও পর্যন্ত সুস্থতার হার ৯৮.০৭%।

মঙ্গলবার টিকা পেয়েছেন ৩ লক্ষ ৪ হাজার ৫৩৭ জন। ২ লক্ষ ১২ হাজার ৫৭ জন নিয়েছেন টিকার প্রথম ডোজ। দ্বিতীয় ডোজ পেয়েছেন ৯২ হাজার ৪৮০ জন। এ পর্যন্ত টিকাকরণ হয়েছে ২ কোটি ৭৬ লক্ষ ৫৬ হাজার ১২৯ জনের।    

আরও পড়ুন- নিজের ছাতা নিজেই ধরলেন Mamata, মোদীকে দিলেন ২০২৪-এ দিল্লির হাওয়া বদলের পূর্বাভাস?

 (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)



Zee24Ghanta: Health News
2021-07-27 23:27:39
Source link

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:ত্বকের যত্নে কলার ৪ ফেসপ্যাকত্বকের যত্নে কলার ৪ ফেসপ্যাক
Next Post:কি সুন্দর দুটি হাত… – DesheBidesheকি সুন্দর দুটি হাত… - DesheBideshe

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top