• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / ত্বকের রোদে পোড়া দাগ দূর করবেন যেভাবে

ত্বকের রোদে পোড়া দাগ দূর করবেন যেভাবে

July 27, 2021 Category: স্বাস্থ্য সংবাদ
ত্বকের রোদে পোড়া দাগ দূর করবেন যেভাবে

ত্বকের রোদে পোড়া দাগ দূর করা বেশ কঠিন। কোনো ক্রিম বা লোশনে সহজে এই দাগ যেতে চায় না। এ ক্ষেত্রে মেটা গার্লি ওয়েবসাইটে একটি সহজ উপায়ের কথা বলা হয়েছে। এটি অনুসরণ করে রোদে পোড়া দাগ সহজেই দূর করা সম্ভব। এই পদ্ধতির রয়েছে তিনটি ধাপ। এটি অনুসরণের মাধ্যমে ত্বকের কালচে দাগ মাত্র এক রাতেই দূর হবে-

যেভাবে করবেন :
১। প্রথমে একটি তুলার বলে দুধ ভিজিয়ে পুরো মুখ বা হাত পা মুছে নিন। ১০ মিনিট অপেক্ষা করুন। শুকিয়ে গেলে ভেজা তোয়ালে দিয়ে মুছে ফেলুন।

২। এবার দুই টেবিল চামচ বাদামি চিনি বা ব্রাউন সুগারের মধ্যে সামান্য লেবুর রস ও নারকেল তেল মিশিয়ে মুখে ও হাত-পায়ে পাঁচ মিনিট ম্যাসাজ করুন। এবার ভেজা তোয়ালে দিয়ে মুছে ফেলুন।

৩। এক টেবিল চামচ মুলতানি মাটি ও এক টেবিল চামচ ময়দার সঙ্গে দুই টেবিল চামচ শসার রস ও এক টেবিল চামচ গোলাপজল মিশিয়ে ঘন মিশ্রণ তৈরি করুন। এবার মুখে ও হাত-পায়ে ব্রাশ দিয়ে এই প্যাক লাগান। শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন। এরপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। ভালো করে মুছে ময়েশ্চারাইজার লাগান। দেখবেন, খুব সহজেই ত্বকের রোদে পোড়া দাগ দূর হবে।

এস সি



স্বাস্থ্য | DesheBideshe
2021-07-27 22:29:49
Source link

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:বিয়ের নাম শুনলেই দূরে পালাচ্ছে ভারতীয় ছেলেরা! কেন?বিয়ের নাম শুনলেই দূরে পালাচ্ছে ভারতীয় ছেলেরা! কেন?
Next Post:ত্বকের যত্নে কলার ৪ ফেসপ্যাকত্বকের যত্নে কলার ৪ ফেসপ্যাক

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top