• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / নিয়মিত চা পানেই স্বাস্থ্যকর ত্বক?

নিয়মিত চা পানেই স্বাস্থ্যকর ত্বক?

July 27, 2021 Category: স্বাস্থ্য সংবাদ
নিয়মিত চা পানেই স্বাস্থ্যকর ত্বক?

চায়ে প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় ত্বকের যেকোনও জীবাণু সংক্রমণ জাতীয় সমস্যা দূর করে চা। প্রতিদিন চা পান করলেই সহজেই কোমল ও উজ্জ্বল ত্বক পাওয়া যায় এমনটাই দাবি বিশেষজ্ঞদের। ত্বকের যত্নে চায়ের উপকারিতার কথা চলুন জেনে নেওয়া যাক।

মানসিক অবসাদ, ক্লান্তি দূর করে চা

বৃষ্টি কিংবা শীত যেকোনও মৌসুমে চা মন ও শরীরকে তরতাজা করে তোলে। বন্ধুদের সঙ্গে আড্ডা থেকে কাজের এনার্জি সবেতেই চা অপরিহার্য। কিন্তু এত চা পান করে ভাবছেন ত্বকের ক্ষতি হচ্ছে অনেক বেশি? বিষয়টি সেরকম না। চলুন জেনে নেওয়া যাক যা বলছেন বিশেষজ্ঞরা।

ত্বক হয়ে ওঠে সুন্দর ও ঝকঝকে

মন ভাল থাকা মানে ত্বকও সুন্দর থাকবে। বাড়তি কোনও কষ্ট না করেই আপনার ত্বক হয়ে উঠতে পারে আরও সুন্দর ও ঝকঝকে।

মন ও শরীরকে তরতাজা করে তোলে

মানসিক অবসাদ, ক্লান্তি দূর করে চা। বিশেষজ্ঞদের মতে, এক কাপ সুস্বাদু চা নিমেষেই আপনার সারাদিনের ক্লান্তি দূর করতে পারে। মানসিক অবসাদ কাটিয়ে আপনি হয়ে উঠতে পারেন ফুরফুরে মেজাজের।

ব্রণের সমস্যা দূর করে চা

অনেকেই জানেন না চা ব্রণের সমস্যা দূর করে। যারা বেশি চা পান করেন তারা ব্রণের সমস্যায় ভোগেন না বলে দাবি বিশেষজ্ঞদের। তাই ব্রণের সমস্যা থাকলে চা পানের অভ্যাস করে তুলতে পারেন।

ফুরফুরে মেজাজ

এক কাপ সুস্বাদু চা নিমেষেই আনে ফুরফুরে মেজাজ, এর ফলেই মিলবে ঝকঝকে ত্বক।

শরীরে রক্ত সঞ্চালনা বাড়িয়ে দেয়

বিশেষজ্ঞদের মতে, চা শরীরে রক্ত সঞ্চালনা বাড়িয়ে দেয় আর রক্ত সঞ্চালন বেশি হলে ত্বক যে স্বাস্থ্যকর হয়ে উঠবে সে বিষয়ে কোনও সন্দেহ নেই।

এন এইচ, ২৭ জুলাই



স্বাস্থ্য | DesheBideshe
2021-07-27 16:02:49
Source link

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:ফেলবেন না, কাঁঠালের বীজেই লুকিয়ে নানা রোগের ওষুধ! জেনে নিন...ফেলবেন না, কাঁঠালের বীজেই লুকিয়ে নানা রোগের ওষুধ! জেনে নিন…
Next Post:অপরিচ্ছন্ন মানিব্যাগ থেকে যেসব রোগ ছড়াতে পারেঅপরিচ্ছন্ন মানিব্যাগ থেকে যেসব রোগ ছড়াতে পারে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top