• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / খুশকি দূর করে আপেল সিডার ভিনেগার

খুশকি দূর করে আপেল সিডার ভিনেগার

July 27, 2021 Category: স্বাস্থ্য সংবাদ
খুশকি দূর করে আপেল সিডার ভিনেগার

খুশকি চুল এবং মাথার তালুর ত্বকে অনেক ক্ষতিসাধন করে। তালুতে ফুসকুড়ি, চুলকানিসহ নানা সমস্যা দেখা দেয়। এ ছাড়া চুলের রুক্ষতা ও চুল পড়ার পরিমাণ অস্বাভাবিক হারে বেড়ে যায়। এই সমস্যা দূর করার বেশকিছু উপায়ও আছে। কিন্তু চুলের খুশকি দূর করতে পার্লার বা রাসায়নিক উপাদানে তৈরি হেয়ার প্রোডাক্ট-এর পেছনে সময় ও অর্থ ব্যয় না করে প্রাকৃতিক উপাদান ব্যবহার করা উচিত বলে মনে করেন রূপবিশেষজ্ঞরা। তাই আজকের আয়োজনে থাকছে আপেল সিডার ভিনেগার ব্যবহার করে চুলের খুশকি দূর করার পদ্ধতি। এ বিষয়ে পরামর্শ দেওয়া হয়েছে অনলাইন বিউটি সাইট ‘হোম রিমেডি হ্যাকস’-এ। চলুন জেনে নেওয়া যাক কীভাবে ব্যবহার করবেন এই উপাদানটি।

পদ্ধতি- ১
যা যা লাগবে

আপেল সিডার ভিনেগার ও পানি।

যেভাবে ব্যবহার করবেন
সমপরিমাণ পানি ও আপেল সিডার ভিনেগার মিশিয়ে স্প্রে বোতলে নিন। চুলের গোড়া ও মাথার তালুতে স্প্রে করে শাওয়ার ক্যাপ বা তোয়ালে দিয়ে ঢেকে রাখুন। ৩০ মিনিট পর পানি দিয়ে চুল ধুয়ে নিন। সপ্তাহে দুবার এই পদ্ধতি অনুসরণ করুন। এ ছাড়া আপনি সিকি কাপ ভিনেগারের সঙ্গে এক লিটার পানি মিশিয়ে কিংবা এক চা চামচ ভিনেগারের সঙ্গে দুই কাপ পানি মিশিয়ে ব্যবহার করতে পারেন একইভাবে স্প্রে করে।

পদ্ধতি- ২
আপনার চুলে যদি খুশকির পরিমাণ অতিরিক্ত বেড়ে যায় তবে সরাসরি আপেল সিডার ভিনেগার ব্যবহার করতে পারেন।

যা যা লাগবে
আপেল সিডার ভিনেগার

যেভাবে ব্যবহার করবেন
তুলার বলের সাহায্যে ভিনেগার মাথার তালুতে লাগিয়ে আলতোভাবে ম্যাসাজ করুন। কয়েক মিনিট ম্যাসাজ করা হলে একটি তোয়ালে গরম পানিতে ভিজিয়ে চেপে পানি ঝরিয়ে নিন এবং তা মাথায় পেঁচিয়ে রাখুন। এক ঘণ্টা পর পানি দিয়ে চুল ধুয়ে ফেলুন।

পদ্ধতি- ৩
যা যা লাগবে

আপেল সিডার ভিনেগার, পানি ও প্রয়োজনীয় তেল (রোজ মেরি, ল্যাভেন্ডার কিংবা লেমন গ্রাস অয়েল ব্যবহার করতে পারেন)।

যেভাবে ব্যবহার করবেন
একটি পাত্রে আপনার চুলের দৈর্ঘ্য অনুযায়ী পানি ও ভিনেগার মেশাবেন যার অনুপাত হবে ২:১। এরপর কয়েক ফোঁটা প্রয়োজনীয় অয়েল মিশিয়ে নিন। চুল পরিষ্কার করে ধোয়ার পর এই মিশ্রণটি লাগান। আঙুলের সাহায্যে কিছু সময় পর্যন্ত ম্যাসাজ করুন। এরপর আবার পানি দিয়ে ধুয়ে ফেলুন।

পদ্ধতি- ৪
যা যা লাগবে
আপেল সিডার ভিনেগার, মেনথল পাতা ও পানি।

যেভাবে ব্যবহার করবেন
একটি পাত্রে এক কাপ পানি, এক কাপ আপেল সিডার ভিনেগার এবং পাঁচ-ছয়টি মেন্থল পাতা দিয়ে সেদ্ধ করে নিন। ব্যবহারের আগে দুই ঘণ্টা মিশ্রণটি রেখে ঠান্ডা করুন। এরপর মিশ্রণটি তালুতে স্প্রে করুন এবং কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন।

এস সি



স্বাস্থ্য | DesheBideshe
2021-07-27 09:50:19
Source link

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:চুল ঘন করা ও চুল পড়া বন্ধ করার জন্য উপকারী ৬ টি ভেষজচুল ঘন করা ও চুল পড়া বন্ধ করার জন্য উপকারী ৬ টি ভেষজ
Next Post:সুন্দর থাকুন, মেকআপ ছাড়াই – DesheBidesheসুন্দর থাকুন, মেকআপ ছাড়াই - DesheBideshe

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top