• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / লাইফস্টাইল / বর্ষায় ডায়ারিয়া বা লুজ মোশনের শিকার? ডায়েটে রাখুন এই খাবারগুলি

বর্ষায় ডায়ারিয়া বা লুজ মোশনের শিকার? ডায়েটে রাখুন এই খাবারগুলি

July 26, 2021 Category: লাইফস্টাইল
বর্ষায় ডায়ারিয়া বা লুজ মোশনের শিকার? ডায়েটে রাখুন এই খাবারগুলি

হাইলাইটস

  • বর্ষাকালে আর্দ্রতা বেশি থাকার ফলে হজম ক্ষমতা অনেটাই কমে যায়।
  • Monsoon-এর সময় জলবাহিত ব্যাকটেরিয়া সংক্রমণ ও ভাইরাল সংক্রমণের প্রকোপ বেশি পরিমাণে দেখা যায়।
  • এই সময় শাক, ব্রকোলি, বাঁধাকপি, ফুলকপিতে বাসা বাঁধে পোকামাকড়। টাটকা পাওয়াটা মুশকিল হয়ে ওঠে।

এই সময় ডিজিটাল ডেস্ক: বর্ষাকালে আর্দ্রতা বেশি থাকার ফলে হজম ক্ষমতা অনেটাই কমে যায়। Monsoon-এর সময় জলবাহিত ব্যাকটেরিয়া সংক্রমণ ও ভাইরাল সংক্রমণের প্রকোপ বেশি পরিমাণে দেখা যায়। এই সময় শাক, ব্রকোলি, বাঁধাকপি, ফুলকপিতে বাসা বাঁধে পোকামাকড়। টাটকা পাওয়াটা মুশকিল হয়ে ওঠে। যার ফলে খাদ্যে বিষক্রিয়া হওয়ার সম্ভাবনা থাকে অনেকটাই। তাই তো বিশেষজ্ঞরা সমুদ্রের মাছ, চিংড়ি, কাঁকড়া এড়িয়ে চলার পরামর্শ দেন।

বদহজম, পেটখারাপ আর তার হাত ধরে আসো জ্বর। কিন্তু এর বাঁচার উপায় কী? বিশেষজ্ঞদের মতে, খাবার বেছে খান। Monsoon-এ মাত্রাতিরিক্ত আর্দ্রতার কারণে বেশি ভাজা যে কোনও খাবার এই সময় হজম করতে সমস্যা হয়। তাই সুস্বাদু কিছু খাবার এড়িয়ে চলতেই হবে। এই সময় ডায়ারিয়া বা লুজ মোশন হলে পাতে রাখুন এই খাবারগুলি-

দুধ ঠান্ডা না গরম, স্বাস্থ্যের জন্য আপনি কোনটা বাছবেন?

টক দই
Monsoon-এ বারবার গরম চা-কফি খাওয়ার জন্য পেট গরম হতে পারে। তাই পেট ঠান্ডা রাখতে খান টক দই। এতে আছে প্রোবায়োটিক উপাদান। পেটের ভাল জীবাণুদের কার্যকরী করে তোলে দই। হজমশক্তি বাড়িয়ে তুলতে সাহায্য করবে।

ভাত
পেটের সমস্যা হলে আটা কিংবা ময়দার তৈরি কোন খাবার খাবেন না। এর বদলে বরং ভাত খেতে পারেন। এতে শরীরে শক্তি জোগাবে ভাত।

বর্ষায় নুন-মশলা ফ্রেশ রাখবেন কী ভাবে? জেনে নিন…
আপেল
পেট খারাপের মধ্যে ফল না খাওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। তবে চাইলে আপেল খেতে পারেন।

ওটমিল
পেট খারাপের মধ্যে ওটস খেতে পারেন। কেননা, ওটমিলে জল শুষে নেওয়ার ক্ষমতা আছে। তবে, দুধ দিয়ে খাবেন না। বিন, গাজর যোগ করে খিচুড়ি তৈরি করে নিতে পারেন।

Lifestyle News in Bengali, লাইফস্টাইল খবর, Health Tips, Fashion Trends and Tips in Bangla
2021-07-26 18:28:46
Source link

You May Also Like…

মাইগ্রেন

মাইগ্রেন রোগীর যন্ত্রণাময় অভিজ্ঞতা

খতনা

খতনা করানোর উপযুক্ত বয়স কোনটি

কোন খাবারে বাড়ে ভালো কোলেস্টেরল এইচডিএল

কোন খাবারে বাড়ে ভালো কোলেস্টেরল এইচডিএল

লাউ

লাউ যেভাবে খেলে ওজন কমবে

Previous Post:লকডাউন উঠতেই নতুন ভেরিয়েন্ট, ফের বিপদের আশঙ্কায় বিশেষজ্ঞরালকডাউন উঠতেই নতুন ভেরিয়েন্ট, ফের বিপদের আশঙ্কায় বিশেষজ্ঞরা
Next Post:টাকা নাকি ভালোবাসা! জীবনে কর গুরুত্ব আপনার কাছে বেশি?টাকা নাকি ভালোবাসা! জীবনে কর গুরুত্ব আপনার কাছে বেশি?

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top