• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / ত্বকের যত্নে মুলতানি মাটির কার্যকরী ৫টি ফেসপ্যাক

ত্বকের যত্নে মুলতানি মাটির কার্যকরী ৫টি ফেসপ্যাক

July 26, 2021 Category: স্বাস্থ্য সংবাদ
ত্বকের যত্নে মুলতানি মাটির কার্যকরী ৫টি ফেসপ্যাক

প্রাচীনকাল থেকে হলুদের পাশাপাশি ত্বকের যত্নে মুলতানি মাটি ব্যবহার হয়ে আসছে। মুলতানি মাটি ত্বকের কালো দাগ, ব্রণের দাগ দূর করে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে। শুধু তাই নয় এটি বেশ ভাল পরিষ্কারক হিসেবে কাজ করে। এটি ত্বকের তেল, ময়লা, মৃত কোষ দূর করে। মুলতানি মাটির কার্যকরী কিছু ফেসপ্যাক নিয়ে আজকের এই ফিচার।

১। মুলতানি মাটি এবং গোলাপ জল
এক কাপ (ছোট) মুলতানি মাটি এবং দুই টেবিল চামচ গোলাপ জল মিশিয়ে প্যাক তৈরি করুন। এই প্যাকটি ত্বকে লাগিয়ে রাখুন। ১৫ মিনিট পর প্যাক শুকিয়ে গেলে পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এটি তৈলাক্ত ত্বকের অধিকারীদের জন্য বেশ উপকারী। ত্বকের অতিরিক্ত তেল শুষে নিয়ে ত্বক নরম কোমল করে তোলে।

২। মুলতানি মাটি এবং টকদই
দুই-তিন টেবিল চামচ মুলতানি মাটি, এক টেবিল চামচ টকদই, আধা টেবিল চামচ লেবুর রস এবং এক চিমটি হলুদের গুঁড়ো নিন। সবগুলো উপাদান একসাথে মিশিয়ে নিন। এটি ত্বকে লাগিয়ে ২০ মিনিট অপেক্ষা করুন। তারপর শুকিয়ে গেলে ঠান্ডা অথবা কুসুম গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।

৩। কাজুবাদাম ও মুলতানি মাটির ফেসপ্যাক
তিন- চারটি কাজু বাদাম সারা রাত পানিতে ভিজিয়ে রাখুন। সকালে খোসা ছাড়িয়ে বাদামগুলো পিষে নিন। কাজুবাদামের সাথে সামান্য মুলতানি মাটি মেশান। এর সাথে সামান্য পরিমাণ দুধ মিশিয়ে ঘন পেস্ট তৈরি করুন। শুষ্ক ও নিস্তেজ ত্বকের উজ্জ্বলতা ফিরিয়ে আনতে এবং ত্বককে নরম করতে সাহায্য করবে এই প্যাকটি।

৪। মুলতানি মাটি এবং টমেটোর রস
দুই টেবিল চামচ মুলতানি মাটি, এক টেবিল চামচ টমেটোর রস এবং এক চা চাচম চন্দন গুঁড়ো একসাথে মিশিয়ে পেস্ট তৈরি করুন। এরসাথে এক চিমিটি হলুদের গুঁড়ো মেশান। মুখে লাগিয়ে ১০-১৫ মিনিট অপেক্ষা করুন। তারপর কুসুম গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এটি সপ্তাহে একবার ব্যবহার করুন। ত্বকের তাৎক্ষনিক উজ্জ্বলতা বৃদ্ধিতে এটি বেশ কার্যকর।

৫। মুলতানি মাটি এবং পুদিনা পাতা
এক টেবিল চামচ মুলতানি মাটি, এক টেবিল চামচ পুদিনা পাতার গুঁড়ো এবং এক টেবিল চামচ টকদই একসাথে মিশিয়ে প্যাক তৈরি করুন। এই প্যাকটি ত্বকে ব্যবহার করুন। ২০ মিনিট পর শুকিয়ে গেলে কুসুম গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। ব্রণ এবং ত্বকের দাগ দূর করতে এটি বেশ কার্যকর।

এস সি



স্বাস্থ্য | DesheBideshe
2021-07-26 19:50:27
Source link

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:ডেঙ্গি ও স্ক্রাব টাইফাসের জোড়া থাবায় গুরুতর অসুস্থ শিশু, সুস্থ হল কলকাতার হাসপাতালেডেঙ্গি ও স্ক্রাব টাইফাসের জোড়া থাবায় গুরুতর অসুস্থ শিশু, সুস্থ হল কলকাতার হাসপাতালে
Next Post:হাতের কালচে দাগ দূর মাত্র একদিনেই!হাতের কালচে দাগ দূর মাত্র একদিনেই!

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top