• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / শিখে নিন পারফেক্ট উইং আইলাইনারের কৌশল (ভিডিও সংযুক্ত)

শিখে নিন পারফেক্ট উইং আইলাইনারের কৌশল (ভিডিও সংযুক্ত)

July 26, 2021 Category: স্বাস্থ্য সংবাদ
শিখে নিন পারফেক্ট উইং আইলাইনারের কৌশল (ভিডিও সংযুক্ত)

চোখ সাজাতে কাজলের পাশাপাশি আইলাইনারে অবদান কম নয়। চোখের সৌন্দর্য বৃদ্ধিতে আইলাইনার বেশ জনপ্রিয় এবং প্রচলিত একটি প্রসাধনী। অনেকের কাছে সাজ বলতে আইলাইনার আর হালকা লিপস্টিকের ছোঁয়াকেই বুঝে। একই স্টাইলে আইলাইনার দিতে দিতে বিরক্ত হয়ে গেছেন? আর কত ভাল লাগে একই স্টাইল। এই একঘেয়েমি কাটানোর জন্য আইলাইনারের স্টাইলে করা হয় ভিন্ন ভিন্ন ডিজাইন। আবার সময়ের সাথে ফ্যাশনের তালে তালে পরিবর্তন হয়ে থাকে আইলাইনারে ধরণ-ধারণ।

আইলাইনারের বেশ জনপ্রিয় একটি স্টাইল হল উইং লাইনার। সাধারণ কামিজ হোক কিংবা শাড়ি উভয় পোশাকের সাথে বেশ ভাল মানিয়ে যায় এই আইলাইনারের স্টাইলটি। চোখকে একটু গর্জিয়াস করে সাজানোতে এই স্টাইলটি ব্যবহার করলে তেমন কোন মেকআপের প্রয়োজন হয় না। কিন্তু অনেকেই পারফেক্ট উইং লাইনার স্টাইলটি করতে পারেন না। তাদের জন্য আজকের এই ভিডিওটি। খুব সহজে পারফেক্ট এবং আর্কষণীয় উইং লাইনার করতে পারবেন। তাহলে দেখে নিন ছোট ভিডিওটি।

আইলাইনার ব্যবহারে কিছু টিপস যা আপনাকে সাহায্য করবে।

টিপস:
১। আই মেকআপকে দীর্ঘস্থায়ী করতে চাইলে ম্যাচিং আইশ্যাডোর সাথে আই লাইনার ব্যবহার করতে পারেন। পেনসিল আইলাইনার এইক্ষেত্রে ব্যবহার করতে পারেন। এরপর আইলাইনারের উপরে ম্যাচিং শেড এর আই শ্যাডো লাগিয়ে নিন।

২। আইলাইনার ব্যবহারের আগে আই প্রাইমার ব্যবহার করে নিন। এতে আই মেকআপ দীর্ঘস্থায়ী হবে।

৩। নিজের পছন্দের রং এর আইলাইনার ব্যবহার করতে চাইলে আপনার চিকন মেকআপ ব্রাশটিকে ভিজিয়ে নিন। এরপর ভেজা ব্রাশটিতে আইশ্যাডো লাগিয়ে ব্যবহার করুন। আইলাইনারের মতোই দেখাবে আপনার আইশ্যাডো দিয়ে আঁকা আইলাইনটি।

৪। লিকুইড আইলাইনার অনেকেই ব্যবহার করতে পারেন না। কারণ লিকুইড আইলাইনার ব্যবহার করতে গেলে দুই চোখ দুই রকম হয়ে যায় অনেক সময়। নিখুত ভাবে লিকুইড আইলাইনার দিতে চাইলে প্রথমে চোখটাকে পেনসিল আইলাইনার দিয়ে একে নিন। এরপর ধীরে ধীরে পেনসিলের দাগ বরাবর লিকুইড আইলাইনার লাগিয়ে নিন।

৫। কাজলের পরিবর্তে চোখের নিচে পেনসিল আইলাইনার ব্যবহার করতে পারেন

এস সি



স্বাস্থ্য | DesheBideshe
2021-07-26 09:26:24
Source link

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:আমলকীর যত গুণ - DesheBidesheআমলকীর যত গুণ – DesheBideshe
Next Post:২৫ হাজার বছর আগেও করোনায় ভুগেছে এশিয়া২৫ হাজার বছর আগেও করোনায় ভুগেছে এশিয়া

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top