• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / ত্বকের যত্নে ব্যবহার করুন চন্দনের ৫টি ফেসপ্যাক

ত্বকের যত্নে ব্যবহার করুন চন্দনের ৫টি ফেসপ্যাক

July 25, 2021 Category: স্বাস্থ্য সংবাদ
ত্বকের যত্নে ব্যবহার করুন চন্দনের ৫টি ফেসপ্যাক

রুপচর্চায় আদিকাল থেকে হলুদ, বেসনের পাশাপাশি চন্দন ব্যবহার হয়ে আসছে। ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতে চন্দন বেশ কার্যকর। মূলত চন্দন একটি সুগন্ধি গাছ। এই গাছ থেকে চন্দনের গুঁড়ো তৈরি করা হয়। ত্বকের কালো দাগ, ব্রণের দাগ, অন্যান্য সমস্যা দূর করে উজ্জ্বলতা বৃদ্ধি করতে চন্দনের জুড়ি নেই। শুধু তাই নয়, ব্রণের দাগ, সান ট্যান, বলিরেখা দূর করে ত্বকে একটি শান্ত শীতল ভাব এনে দেয়। চন্দনের গুঁড়ো দিয়ে তৈরি কিছু কার্যকরী ফেসপ্যাক নিয়ে আজকের এই ফিচার।

১। মধু চন্দনের ফেসপ্যাক
এক চা চামচ চন্দনের গুঁড়োর সাথে এক চা চামচ মধু মিশিয়ে পেস্ট তৈরি করে নিন। এই প্যাকটি মুখে ভাল করে লাগান। ২০ মিনিট পর শুকিয়ে গেলে পানি দিয়ে ধুয়ে ফেলুন। চন্দন ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করবে আর মধু ত্বকের রুক্ষতা দূর করে দেবে।

২। চন্দন, মধু, ও হলুদের ফেস প্যাক

আধা চা চামচ চন্দন গুঁড়া, দুই চা চামচ বেসন, এক চিমটি হলুদ, এবং কয়েক ফোঁটা গোলাপ জল মিশিয়ে প্যাক তৈরি করে নিন। মুখ ও ঘাড়ে ভাল করে লাগান। ৩০ মিনিট পর শুকিয়ে গেলে পানি দিয়ে ধুয়ে ফেলুন। প্রতিদিন এই প্যাকটি ব্যবহার করুন। এটি খুব দ্রুত ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে ত্বকে একটি গোলাপি আভা নিয়ে আসবে।

৩। চন্দন ও দুধের ফেস প্যাক
এক চা চামচ গুঁড়া দুধ, কয়েক ফোঁটা চন্দনের তেল বা চন্দন গুঁড়া, এবং গোলাপ জল মিশিয়ে প্যাক তৈরি করে নিন। ২০-১৫ মিনিট পর শুকিয়ে গেলে পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। শুষ্ক ত্বকের জন্য এটি অনেক কার্যকরী প্যাক। এই প্যাক ত্বকের পিএইচ লেভেল ঠিক রাখে।  ত্বকের রুক্ষতা দূর করার সাথে সাথে এই প্যাক ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে থাকে।

৪। অ্যালোভেরা এবং চন্দনের ফেসপ্যাক
এক চা চামচ অ্যালোভেরা জেল এবং এক চা চামচ চন্দনের গুঁড়ো একসাথে মিশিয়ে প্যাক তৈরি করুন। এই প্যাকটি ত্বকে ২০ মিনিট লাগিয়ে রাখুন। ২০ মিনিট পর শুকিয়ে গেলে পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এটি ত্বকের র‍্যাশ, জ্বালাপোড়া দূর করে দেবে।

৫। চন্দন ও টমেটোর ফেস প্যাক
আধা চা চামচ চন্দন গুঁড়া,  আধা চা চামচ টমেটোর রস,  আধা চা চামচ মুলতানি মাটি, কয়েক ফোঁটা গোলাপ জল মিশিয়ে প্যাক তৈরি করে নিন। এই প্যাকটি মুখ এবং ঘাড়ে ভাল করে লাগিয়ে নিন। ১৫ মিনিট পর ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। তৈলাক্ত ত্বকে এটি অনেক বেশি কার্যকরী। ত্বকের অতিরিক্ত তেল ও ময়লা দূর করে থাকে। ত্বকের লোমকূপ পরিষ্কার করে হোয়াইট হেডস, ব্ল্যাক হেডস দূর করতে সাহায্য করে।

এস সি



স্বাস্থ্য | DesheBideshe
2021-07-25 22:16:57
Source link

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:১০ উপায় সহজে ফর্সা হোন !১০ উপায় সহজে ফর্সা হোন !
Next Post:মাত্র দুই সপ্তাহে পেয়ে যান উজ্জ্বল ত্বকমাত্র দুই সপ্তাহে পেয়ে যান উজ্জ্বল ত্বক

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top