• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / ত্বকের যত্নে চন্দনের ফেসপ্যাক – DesheBideshe

ত্বকের যত্নে চন্দনের ফেসপ্যাক – DesheBideshe

July 25, 2021 Category: স্বাস্থ্য সংবাদ
ত্বকের যত্নে চন্দনের ফেসপ্যাক - DesheBideshe

ত্বকের যত্নে চন্দনের ব্যবহার দীর্ঘদিনের। যারা রূপসচেতন, তাদের কাছে খুব পরিচিত একটি নাম চন্দন। রূপচর্চার এই উপাদানটি ব্রণ কিংবা ব্রণের দাগ দূর করে ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে। চন্দন দিয়ে খুব সহজেই ফেসপ্যাক তৈরি করে নিতে পারেন আপনার ত্বকের যত্ন-

চন্দন, মুলতানি মাটির ফেস প্যাক
চন্দন গুঁড়া, মুলতানি মাটি এবং গোলাপ জল দিয়ে প্যাক তৈরি করে নিন। এটি ঘাড় ও মুখে লাগান। শুকিয়ে গেলে ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহারে ত্বকের বলিরেখা দূর করে দিবে। ত্বকের রক্ত চলাচল বৃদ্ধি করে র্যাধডিক্যল প্রতিরোধ করে বলিরেখা পড়া রোধ করে।

চন্দন, মধু, ও হলুদের ফেস প্যাক
১/২ চা চামচ চন্দন গুঁড়া, ২ চা চামচ বেসন, এক চিমটি হলুদ, এবং কয়েক ফোঁটা গোলাপ জল মিশিয়ে প্যাক তৈরি করে নিন। মুখ ও ঘাড়ে ভাল করে লাগান। ৩০ মিনিট পর শুকিয়ে গেলে পানি দিয়ে ধুয়ে ফেলুন। প্রতিদিন এই প্যাকটি ব্যবহার করুন। এটি খুব দ্রুত ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে ত্বকে একটি গোলাপি আভা নিয়ে আসবে।

চন্দন ও দুধের ফেস প্যাক
১ চা চামচ গুঁড়া দুধ, কয়েক ফোঁটা চন্দনের তেল বা চন্দন গুঁড়া, এবং গোলাপ জল মিশিয়ে প্যাক তৈরি করে নিন। ২০-১৫ মিনিট পর শুকিয়ে গেলে পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। শুষ্ক ত্বকের জন্য এটি অনেক কার্যকরী প্যাক। এই প্যাক ত্বকের পিএইচ লেভেল ঠিক রাখে। ত্বকের রুক্ষতা দূর করার সাথে সাথে এই প্যাক ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে থাকে।

এস সি



স্বাস্থ্য | DesheBideshe
2021-07-25 11:40:15
Source link

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:সব ধরণের ত্বকের উপযোগী ৫টি ফেসপ্যাকসব ধরণের ত্বকের উপযোগী ৫টি ফেসপ্যাক
Next Post:‘রসুনের সঙ্গে মধু মিশিয়ে কিছুক্ষণ রেখে দিন’‘রসুনের সঙ্গে মধু মিশিয়ে কিছুক্ষণ রেখে দিন’

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top