• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / রূপচর্চায় তেজপাতার ৬টি ভিন্ন ব্যবহার

রূপচর্চায় তেজপাতার ৬টি ভিন্ন ব্যবহার

July 24, 2021 Category: স্বাস্থ্য সংবাদ
রূপচর্চায় তেজপাতার ৬টি ভিন্ন ব্যবহার

রান্নার একটি অপরিহার্য উপাদান হল তেজপাতা। রান্নার স্বাদ এবং গন্ধ বৃদ্ধিতে এটি ব্যবহার করা হয়। রান্নার কাজ ছাড়াও শারীরিক নানা সমস্যা দূর করতেও তেজপাতা ব্যবহার করা হয়। বহুগুণী তেজপাতা রূপচর্চায়ও রয়েছে নানা ব্যবহার। ত্বকের রিংকেল, চুল পড়ার সমস্যা, চুলের খুশকি এবং উকুন কিংবা দাঁতের হলদেটে ভাব যে কোনো কিছু থেকে মুক্তি দিতে পারে তেজপাতা। রূপচর্চায় তেজপাতার ব্যবহার নিয়ে আজকের এই ফিচার।

১। খুশকি দূর করতে
চুলের খুশকি দূর করতে তেজপাতা অনেক কার্যকরী। শুকানো তেজপাতার গুঁড়োর সাথে টকদই মিশিয়ে প্যাক তৈরি করে নিন। এবার এটি চুলে লাগান। কিছুক্ষণ পর শ্যাম্পু করে ফেলুন। এটি খুশকি দূর করার পাশাপাশি মাথার চুলকানি দূর করে দিয়ে থাকে।

২। ত্বক পুনরুজ্জীবিত করা
দ্রুত ত্বক  পুনরুজ্জীবিত করতে তেজপাতা বেশ কার্যকর। দুই কাপ পানিতে পাঁচটি তেজপাতা অল্প আঁচে জ্বাল দিন। এরপর একটি টাওয়াল পানিতে ভিজিয়ে নিন। এটি দিয়ে ৫ মিনিট ত্বক স্টিম করুন। এটি ত্বক রিল্যাক্স করার পাশাপাশি একটি গ্লো দেবে।

৩। দাঁত সাদা করতে
তেজপাতা গুঁড়ো করে পেস্টের সাথে মিশিয়ে দাঁত মাজুন। এটি দাঁতের হলদেটে ভাব দূর করে মাড়ির যত্ন নিয়ে থাকে। আপনি চাইলে শুধু তেজপাতা গুঁড়ো দিয়েও দাঁত ব্রাশ করতে পারেন।

৪। উকুন দূর করতে
৫০ গ্রাম তেজপাতা গুঁড়ো করে নিয়ে ৪০০ মিলিলিটার পানিতে জ্বাল দিতে থাকুন যতোক্ষণ না ১০০ মিলিতে পৌছায়। শুকিয়ে এলে ছেঁকে পানি আলাদা করে নিন। এই পানি চুলের গোঁড়ায়, মাথার ত্বকে ভালো করে ম্যাসেজ করে নিন। ৩/৪ ঘণ্টা রেখে চুল ধুয়ে ফেলুন। এটি কয়েকবার ব্যবহার করুন। দেখবেন উকুন দূর হয়ে গেছে।

৫। ফেইস প্যাক
আধা কাপ পানিতে এক টেবিল চামচ তেজপাতা গুঁড়ো দিয়ে দুই-তিন মিনিট জ্বাল দিন। একটি পাত্রে দুই চার টেবিল চামচ মুলতানি মাটি তেজপাতার পানির সাথে মিশিয়ে পেস্ট তৈরি করে নিন। এই পেস্টটি ত্বকে লাগিয়ে ২০ মিনিট অপেক্ষা করুন। শুকিয়ে গেলে পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এই প্যাকটি ব্রণ, ত্বক থেকে মৃত কোষ এবং ব্যাকটেরিয়া দূর করে দেয়।

৬। কন্ডিশনার হিসেবে ব্যবহার 
কিছু তেজপাতা পানিতে সিদ্ধ করে নিন। এবার এটি ছেঁকে ঠাণ্ডা করে নিন। শ্যাম্পু করার পর এই পানি দিয়ে চুল ধুয়ে ফেলুন। এটি কন্ডিশনার হিসেবে কাজ করবে। নিয়মিত ব্যবহারে এটি চুলকে ঝলমলে করে তুলবে।

এস সি



স্বাস্থ্য | DesheBideshe
2021-07-24 21:04:48
Source link

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:মাত্র এক সপ্তাহের মধ্যে লম্বা করুন চুল জাদুকরী একটি তেল ব্যবহারেমাত্র এক সপ্তাহের মধ্যে লম্বা করুন চুল জাদুকরী একটি তেল ব্যবহারে
Next Post:তিন উপায়ে ব্ল্যাকহেডস দূর! – DesheBidesheতিন উপায়ে ব্ল্যাকহেডস দূর! - DesheBideshe

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top