• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / গরমে সুন্দর থাকতে যা করবেন!

গরমে সুন্দর থাকতে যা করবেন!

July 24, 2021 Category: স্বাস্থ্য সংবাদ
গরমে সুন্দর থাকতে যা করবেন!

গরমের সময় নানা কারণে প্রায় সবারই কমবেশি অস্বস্তি বোধ হয়৷ তবে একটু যত্ন ও মেকআপের দিকে বিশেষ নজর দিলে সহজেই আরামবোধ করা ও নিজেকে ফিটফাট রাখা সম্ভব৷

ক্রিম ফ্রিজে রেখে দিন
গরমের সময় বেশি ফ্যাটযুক্ত ক্রিম মুখমন্ডলের রোমকুপগুলোকে বন্ধ করে দেয়৷ তাই কম ফ্যাটযুক্ত ক্রিম লাগাবেন, বিশেষ করে দিনের বেলায়৷ তাছাড়া ক্রিম ফ্রিজে রাখতে পারেন, ঠান্ডা ক্রিম লাগালে ত্বকে যেমন আরাম বোধ হবে, তেমনি ক্রিমও ভালো থাকবে৷

রোদে ত্বক রক্ষাকারী প্রসাধন
জার্মান বিউটিশিয়ান স্টেফানি রেচেল জানান, মুখে ফাউন্ডেশন ক্রিম ব্যবহার না করে শুধু ফেস পাউডার ব্যবহার করা ভালো৷ তবে পাউডারে যেন সান ক্রিম, অর্থাৎ রোদে ত্বক রক্ষার বিশেষ ধরণের ক্রিমের উপাদান থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে৷ আজকাল বেশিরভাগ ভালো প্রসাধনসামগ্রিতেই অবশ্য এই উপাদানটি থাকে৷

সঠিক সুরক্ষা
ঝকঝকে রোদ যেমন একদিকে মনকে আনন্দমুখর করে, অন্যদিকে ত্বকের ক্ষতির মাত্রা বাড়িয়েও দেয়৷ অনেকে ভাবেন, সরাসরি রোদে না গেলে বা ছায়ায় থাকলে সানক্রিমের প্রয়োজন নেই৷ আসলে তা পুরোপুরি ভুল৷ গরমে রোদে যান বা না যান, ত্বককে রক্ষা করার জন্য অবশ্যই সানক্রিম ব্যবহার করবেন৷ বেশি রোদ সবসময়ই ক্ষতিকর৷ এমনকি শীতকালের রোদও কম বিপজ্জনক নয়!

চুলের যত্ন
গরমের সময় ত্বকের যত্ন নিতে গিয়ে চুলকে একদম ভুলে যাওয়া হয়৷ অথচ গরমের সময় চুলের আরো বেশি যত্নের দরকার, কারণ, অতিরিক্ত রোদ শুধু ত্বকেরই ক্ষতি করেনা, চুলকে করে তোলে রুক্ষ৷ তাই গরমের সময় চুলে কন্ডিশনার ও হেয়ার মাস্ক লাগিয়ে তার ওপর একটি তোয়ালে দিয়ে কিছুক্ষণ মাথাটা ঢেকে রাখুন৷ তারপর ধুয়ে ফেললেই দেখবেন, চুল কেমন ঝরঝরে আর সিল্কি লাগছে৷

মাথা থেকে পা পর্যন্ত
গরমের সময় শরীর খারাপ বা অস্বস্তি লাগলে দু’হাতের কনুই একদম ঠান্ডা পানিতে কয়েক মিনিট ডুবিয়ে রাখুন৷ পা’দুটোও কিছুক্ষণ ডুবিয়ে রাখতে পারেন৷ এতে শরীরে ভালোভবে রক্ত চলাচল হবে৷ তাছাড়া ব্যাগে একটি থার্মাল স্প্রে রেখে দিন, বাইরে গেলে মাঝে মাঝে মুখমন্ডলে স্প্রে করে নিন, অনেক আরাম পাবেন৷ এ পরামর্শটি বিউটিশায়ান স্টেফানির৷

রোদে পুড়ে গেলে যা করবেন
সানক্রিম ছাড়া রোদে বের না হওয়ার পরামর্শ দিয়েছেন জার্মান ত্বক বিশেষজ্ঞ ভিবকে লুডভিগ পাইট্শ৷ তিনি জানান, ত্বক কখনো রোদে হালকা পুড়ে গেলে ভেজা তোয়ালেতে খানিকটা সাদা দই ভরে সেটা ত্বকের ওপর কয়েক মিনিট ধরে রাখলে বেশ উপকার হয়৷ ত্বক খানিকটা শান্ত হলে অ্যালোভেরার জেল লাগিয়ে নিন৷

খাবার ও পানীয়
অতিরিক্ত গরমে হালকা খাবার খান এবং যথেষ্ট পানি পান করুন৷ আর যদি লেবুর রস মিশিয়ে নিন তাহলে যেমন পানিতে স্বাদ আনবে, তেমনি ভিটামিন সি-র অভাবওপূরণ করবে৷ বিশেষজ্ঞরা জানান, কিছুটা সতর্ক হলে গরমকে অনেক সহজে মোকাবেলা করা সম্ভব৷

এস সি



স্বাস্থ্য | DesheBideshe
2021-07-24 09:38:48
Source link

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:Moderna টিকা নিতে পারবে ১২ থেকে ১৭ বয়সীরা, অনুমোদন ইউরোপের ওষুধ নিয়ামক সংস্থারModerna টিকা নিতে পারবে ১২ থেকে ১৭ বয়সীরা, অনুমোদন ইউরোপের ওষুধ নিয়ামক সংস্থার
Next Post:নতুন চুল গজাতে সাহায্য করবে রসুনের এই প্যাকনতুন চুল গজাতে সাহায্য করবে রসুনের এই প্যাক

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top