• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / ঘরোয়া ৬ উপায়ে দূর করুন পায়ের বিশ্রী কালো দাগ

ঘরোয়া ৬ উপায়ে দূর করুন পায়ের বিশ্রী কালো দাগ

July 23, 2021 Category: স্বাস্থ্য সংবাদ
ঘরোয়া ৬ উপায়ে দূর করুন পায়ের বিশ্রী কালো দাগ

মুখের ত্বকের মত শরীরের অন্যান্য অংশ যেমন হাত, পা রোদে পুড়ে কালো দাগ হয়ে যায়। পায়ে কালো দাগ মূলত হাইপারপিগমেন্টেশনের কারণে হয়ে থাকে। শরীরে অতিরিক্ত মেলানিন দেখা দিলে এটি হয়। ত্বকের যত্নে আমরা কত কিছুই করে থাকি। কত প্যাক ব্যবহার করি, করি কত বিউটি ট্রিটমেন্ট। কিন্তু পায়ের যত্নে আমরা কি করি? শরীরে সবচেয়ে অবহেলিত অঙ্গটি হল পা। অথচ পায়েরও প্রয়োজন পড়ে ত্বকের মত যত্নের। ঘরোয়া কিছু উপায়ে দূর করে ফেলুন পায়ের কালো দাগ।

১। লেবুর রস
পায়ের ত্বকে সরাসরি লেবুর রস লাগাতে পারেন। কিছু পরিমাণ লেবুর রস পায়ে ম্যাসাজ করে লাগান। এটি সপ্তাহে তিনবার ব্যবহার করুন। লেবুর রস ত্বকের কালো দাগ দূর করতে সাহায্য করে। নিয়মিত ব্যবহারে দ্বিতীয় সপ্তাহের মধ্যে পরিবর্তন দেখতে পারবেন।

২। দুধ এবং কমলার খোসা গুঁড়ো
কমলার খোসা গুঁড়ো করে নিন। এর সাথে দুধ মিশিয়ে পেস্ট তৈরি করুন। কিছুটা পাতলা পেস্ট তৈরি করুন। এইবার পেস্টটি পায়ে লাগিয়ে নিন। শুকিয়ে গেলে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। দুধের ল্যাটিক অ্যাসিড প্রাকৃতিক ব্লিচিং উপাদান যা ত্বকের পিগমেনশন রোদে পোড়াভাব দূর করে দিয়ে থাকে।

৩। আলু
একটি আলু ব্লেন্ডারে ব্লেন্ড করে জুস করে নিন। এই রস পায়ে ম্যাসাজ করে লাগিয়ে নিন। ১০ মিনিট পর শুকিয়ে গেলে পানি দিয়ে ধুয়ে ফেলুন। আপনি চাইলে এক টুকরো আলু নিয়ে পায়ে ম্যাসাজ করতে পারেন। আলুর রসে প্রাকৃতিক ব্লিচিং উপাদান রয়েছে যা রোদে পোড়া দাগ দূর করে থাকে।

৪। অ্যাপেল সাইডার ভিনেগার
একটি তুলোর বলে অ্যাপেল সাইডার ভিনেগারে ডুবিয়ে নিন। এবার এটি দিয়ে পায়ে ম্যাসাজ করুন। তারপর ৩০ মিনিট অপেক্ষা করুন। ৩০ মিনিট পর পানি দিয়ে পা ধুয়ে ফেলুন। এটি প্রতিদিন করুন। ৪-৫ সপ্তাহের পর দেখুন পায়ের কালো দাগ সব দূর হয়ে গেছে।

৫। অ্যালোভেরা জেল
অ্যালোভেরা জেলের অ্যান্টি-অক্সিডেন্ট এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান ত্বক থেকে কালো দাগ হালকা করতে সাহায্য করে। অ্যালোভেরা পাতা তেহকে জেল আলাদা করে নিন। এবার তুলোর বলে অ্যালোভেরা জেল লাগিয়ে পায়ের কালো দাগের উপর ম্যাসাজ করে লাগান। ১০ মিনিট পর পানি দিয়ে ধুয়ে ফেলুন।

৬। হলুদ এবং টকদই
এক চা চামচ টকদই এবং আধা চা চামচ হলুদের গুঁড়োর সাথে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে পেস্ট তৈরি করুন। এটি ত্বকে লাগান। শুকিয়ে গেলে পানি দিয়ে ধুয়ে ফেলুন।

এস সি



স্বাস্থ্য | DesheBideshe
2021-07-23 23:35:54
Source link

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:জেনে রাখুন ত্বকের ধরণ অনুযায়ী দারুন কার্যকরী ৪ টমেটোর ফেসপ্যাকজেনে রাখুন ত্বকের ধরণ অনুযায়ী দারুন কার্যকরী ৪ টমেটোর ফেসপ্যাক
Next Post:মাথার তালু পরিষ্কার করবে ঘরোয়া এই ৪টি স্কাল্প ক্লিনজার স্ক্রাবমাথার তালু পরিষ্কার করবে ঘরোয়া এই ৪টি স্কাল্প ক্লিনজার স্ক্রাব

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top