• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / আসন্ন শীতে বিশ্বব্যাপী করোনাভাইরাসের নতুন ভেরিয়েন্ট ছড়িয়ে পড়তে পারে: ফ্রান্স গবেষক

আসন্ন শীতে বিশ্বব্যাপী করোনাভাইরাসের নতুন ভেরিয়েন্ট ছড়িয়ে পড়তে পারে: ফ্রান্স গবেষক

July 23, 2021 Category: স্বাস্থ্য সংবাদ
আসন্ন শীতে বিশ্বব্যাপী করোনাভাইরাসের নতুন ভেরিয়েন্ট ছড়িয়ে পড়তে পারে: ফ্রান্স গবেষক

আসছে শীতে বিশ্বব্যাপী করোনাভাইরাসের নতুন ভেরিয়েন্ট ছড়িয়ে পড়তে পারে বলে সতর্কবার্তা দিয়েছেন ফ্রান্স সরকারের সায়েন্টিফিক কাউন্সিলের প্রধান ও শীর্ষ উপদেষ্টা জ্যঁ ফ্রাঙ্কোয়েস ডেলফ্রেসি।

শুক্রবার তিনি এই সতর্কবার্তা দিয়েছেন।

এই ভেরিয়েন্ট আগের যেকোনো ভেরিয়েন্টের চেয়ে বিপজ্জনক হবে কি না, তিনি এখনই তা অনুমান করতে পারছেন না। তবে করোনাভাইরাসের পরিবর্তিত হওয়ার ক্ষমতা তুলনামূলক কমে গেছে বলে মন্তব্য করেন তিনি।

খবরে বলা হয়েছে, করোনাভাইরাসের মহামারির পর বেশ কয়েকটি ভেরিয়েন্ট ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে। এসব ভেরিয়েন্টের কারণে করোনার নতুন নতুন ঢেউ আঘাত হেনেছে। সর্বশেষ ভারতে শনাক্ত ডেলটা ভেরিয়েন্টে দেশটি নিজে যেমন ভুগেছে, তেমনি এশিয়ার অনেক দেশে সংক্রমণ বৃদ্ধির কারণ এই ভেরিয়েন্ট। এই পরিস্থিতিতে নতুন সতর্কবার্তা দিলেন ফ্রান্স সরকারের এই উপদেষ্টা।

জ্যঁ ফ্রাঙ্কোয়েস ডেলফ্রেসি ফ্রান্স সরকারের সায়েন্টিফিক কাউন্সিলের প্রধান। তিনি বলেন, আসছে শীতে আমরা হয়তো আরেকটি ভেরিয়েন্টের উত্থান দেখতে পাব।

করোনাভাইরাসের সংক্রমণ নিয়ে এখনো শঙ্কিত এই বিশেষজ্ঞ। তাই ফ্রান্সের নাগরিকদের আবারও সামাজিক দূরত্ব মেনে চলা এবং মাস্ক ব্যবহারের আহ্বান জানিয়েছেন তিনি।

ফ্রাঙ্কোয়েস বলেন, ২০২২ অথবা ২০২৩ সালে হয়তো স্বাভাবিক জীবনে ফেরা যাবে।

জ্যঁ ফ্রাঙ্কোয়েস ডেলফ্রেসি বলেন, আগামী কয়েক বছরে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে সহাবস্থান। এই সহাবস্থান হলো, করোনাভাইরাসের টিকা পাওয়া ব্যক্তি ও টিকা না পাওয়া ব্যক্তিদের সহাবস্থান।

করোনার চতুর্থ ঢেউ মোকাবিলা করতে ফ্রান্স সরকার ইতিমধ্যে সতর্ক অবস্থান গ্রহণ করেছে। সিনেমা হল, জাদুঘর, সুইমিংপুল ও স্টেডিয়ামে যেতে তার দেশের নাগরিকদের ‘হেলথ পাস’ দেখাতে হচ্ছে।

গত বুধবার থেকে এই ব্যবস্থা নিয়েছে সরকার। বাসিন্দারা টিকা নিয়েছেন কি না, তা নিশ্চিত হওয়া যাচ্ছে এই হেলথ পাসের মাধ্যমে। যদিও এ নিয়ে দেশটির বিভিন্ন মহল থেকে ওই সিদ্ধান্তকে বিতর্কিত বলে দাবি করে সরকারের সমালোচনা শুরু হয়েছে।

এস সি/ ২৩ জুলাই



স্বাস্থ্য | DesheBideshe
2021-07-23 20:17:08
Source link

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:তেল-মাখন ছাড়াই পার্টির জন্য বানিয়ে নিন ডায়েট লেমন চিকেনতেল-মাখন ছাড়াই পার্টির জন্য বানিয়ে নিন ডায়েট লেমন চিকেন
Next Post:ব্রণের দাগ দূর করুন ঘরোয়া উপায়ে (ভিডিও সংযুক্ত)ব্রণের দাগ দূর করুন ঘরোয়া উপায়ে (ভিডিও সংযুক্ত)

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top