• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / সব ধরণের ত্বকের জন্য ঘরে তৈরি ফেসওয়াশ

সব ধরণের ত্বকের জন্য ঘরে তৈরি ফেসওয়াশ

July 22, 2021 Category: স্বাস্থ্য সংবাদ
সব ধরণের ত্বকের জন্য ঘরে তৈরি ফেসওয়াশ

ত্বকের সৌন্দর্য ও স্বাস্থ্য বজায় রাখার জন্য নিয়মিত মুখ ধোয়া ও পরিষ্কার করা খুবই গুরুত্বপূর্ণ। প্রাকৃতিক উপাদান দিয়ে ফেস ওয়াশ তৈরি করার সকল জিনিস আপনার ঘরেই আছে। কিন্তু সকল ধরণের ফেস ওয়াশ সকল ধরণের ত্বকের জন্য উপযুক্ত নয়। বিভিন্ন ধরণের ত্বকের জন্য উপযোগী বিভিন্ন প্রকার ফেস ওয়াশ তৈরির বিস্তারিত জেনে নিই চলুন।

১। তৈলাক্ত ত্বকের জন্য মধু ও লেবুর রসের ফেস ওয়াশ
তৈলাক্ত ত্বকের জন্য এসিড নির্ভর ফেস ওয়াশ প্রয়োজন। তাই সাইট্রাস ফল যেমন- লেবু হচ্ছে এর সহজ সমাধান। তাই আপনার যদি তৈলাক্ত ত্বক হয়ে থাকে তাহলে মধুর সাথে লেবুর রস মিশিয়ে একটি এয়ার টাইট জারে রাখুন এবং প্রতি রাতে ঘুমাতে যাওয়ার আগে এই মিশ্রণ মুখে লাগিয়ে কিছুক্ষণ পর মুখ ধুয়ে ফেলুন। লেবু ত্বক পরিষ্কার করে এবং মধু ধুলাবালি, ময়লা ও তেল দূর করে।

২। ব্রণ প্রবণ ত্বকের জন্য তেল ভিত্তিক ক্লিঞ্জার
যদি আপনার মুখে অনেক ব্রণ থাকে তাহলে আপনার উচিৎ লেনোলেইক এসিড সমৃদ্ধ ফেশ ওয়াশ ব্যবহার করা। আপনি টি ট্রি অয়েল, আমন্ড তেল বা আঙ্গুরের তেল ব্যবহার করুন। এগুলোর যে কোনটি আপনার আঙ্গুলে লাগিয়ে মুখে হালকাভাবে ম্যাসাজ করুন। তারপর উষ্ণ ১টি তোয়ালে দিয়ে কিছুক্ষণ মুখ ঢেকে রাখার পর মুখ ধুয়ে ফেলুন।

৩। সংবেদনশীল ত্বকের জন্য অ্যালোভেরা
সংবেদনশীল ত্বকের জন্য অ্যালোভেরা সবচেয়ে ভালো প্রতিকার। অ্যালোভেরা জেল নিজেই ফেস ওয়াশের মত কাজ করে। আপনি যদি আপনার ত্বকের আর্দ্রতা বজায় রাখতে চান তাহলে এর সাথে মধু মিশিয়ে নিতে পারেন।

৪। শুষ্ক ত্বকের জন্য দই ও তেলের ফেস ওয়াশ
আধা কাপ দইয়ের সাথে ১ টেবিল চামচ মধু ও সামান্য অলিভ অয়েল মিশিয়ে ১ টি জারে সংরক্ষণ করুন। এই মিশ্রণটি প্রতিদিন আপনার মুখে লাগিয়ে মুখ ধুয়ে নিলে আপনার শুষ্ক ত্বক পরিষ্কার হওয়ার পাশাপাশি আর্দ্রতাও পাবে।

৫। যে কোন ত্বকের জন্য দই
দই ল্যাক্টিক এসিড ও প্রোটিনে সমৃদ্ধ। এটি একটি প্রাকৃতিক ক্লিঞ্জার যা ত্বকের উপরিভাগের মরা চামড়া দূর করার মাধ্যমে ত্বককে ডিটক্সিফাই করে। প্রতিদিন মুখ ধোয়ার জন্য দই ব্যবহার করুন। এটি আপনার ত্বকের ফাইন লাইন, রিংকেলস ও দাগ দূর করতে সাহায্য করবে।

৬। সমন্বিত ত্বকের জন্য কাঁচা দুধ ও আমন্ড তেল
৫-৬ টি কাঠ বাদাম ভিজিয়ে রেখে থেঁতলে নিন। এর সাথে ২ টেবিল চামচ কাঁচা দুধ মিশান। এই মিশ্রণটি প্রতিদিন মুখ ধোয়ার জন্য ব্যবহার করুন। কাঠবাদাম ভিটামিন ই তে সমৃদ্ধ বলে ত্বকের পুষ্টি সরবরাহ করার পাশাপাশি ত্বককে পুনরুজ্জীবিত হতেও সাহায্য করবে।

এস সি



স্বাস্থ্য | DesheBideshe
2021-07-22 20:44:10
Source link

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:ডিম সবজিডিনার যখন লো কার্ব ডায়েটে! ঝটপট দেখে নিন ৫ টি রেসিপি
Next Post:চুলের যত্নে এই ৪টি হার্ব ব্যবহার করছেন তো?চুলের যত্নে এই ৪টি হার্ব ব্যবহার করছেন তো?

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top