• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / kolkata recorded 4 death after zero

kolkata recorded 4 death after zero

July 23, 2021 Category: স্বাস্থ্য সংবাদ
শূন্যে পৌঁছনোর পর ফের বাড়ল কলকাতায় দৈনিক কোভিড-মৃত্যু, ১ লক্ষের কম টিকাকরণ

নিজস্ব প্রতিবেদন: বুধবারের চেয়ে কমল রাজ্যে কমল দৈনিক কোভিড সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৭৯৩ জন। মৃতের সংখ্যা ১৩। কলকাতায় মৃত্যু শূন্য হয়েছিল গত শনিবার। বৃহস্পতিবার মৃতের সংখ্যা পৌঁছে গেল ৪-এ। 

স্বাস্থ্য দফতরের বুলেটিন (West Bengal Heath Department) অনুযায়ী, বৃহস্পতিবার সংক্রমিতের সংখ্যা ৭৯৩। গতকাল সংক্রামিত হয়েছিলেন ৮৬৯ জন। এ দিন নমুনা যাচাই করা হয়েছে ৪৩ হাজার ৮০৯ জনের। সংক্রমণ হার ১.১৯%। কলকাতায় সংক্রমিতের সংখ্যা ৫৭। ৯২ জন আক্রান্ত হয়েছেন উত্তর ২৪ পরগনায়। হাওড়া, হুগলি এবং দক্ষিণ ২৪ পরগনায় আক্রান্তের সংখ্যা যথাক্রমে ৪৯,৩১ ও ৪১। দার্জিলিঙে সংক্রমিতের সংখ্যা ৮১। বর্তমানে রাজ্যে সক্রিয় করোনা আক্রান্ত ১২ হাজার ২০৫ জন।

গত ২৪ ঘণ্টায় কোভিডে মৃত্যু হয়েছে (COVID Death in West Bengal) ১৩ জনের। ৩ জনের মৃত্যু হয়েছে উত্তর ২৪ পরগনায়। কলকাতায় ৪ জনের মৃত্যু হয়েছে। গতকালও সংখ্যাটা ছিল ১। উল্লেখ্য, শনিবার সাড়ে ৩ মাস পর কলকাতায় মৃতের সংখ্যা ছিল শূন্য। দক্ষিণ ২৪ পরগনা ও হুগলিতে মৃতের সংখ্যা যথাক্রমে ১ এবং ২। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনামুক্ত (Coronavirus) হয়েছেন ৯৬৬ জন। এখনও পর্যন্ত সুস্থতার হার ৯৮.০১%।

বৃহস্পতিবার টিকা পেয়েছেন ৮৮ হাজার ৪৮৫ জন। ৫৭ হাজার ৩৩ জন নিয়েছেন টিকার প্রথম ডোজ। দ্বিতীয় ডোজ পেয়েছেন ৩১ হাজার ৪৫২ জন। এ পর্যন্ত টিকাকরণ হয়েছে ২ কোটি ৬৩ লক্ষ ৮৫ হাজার ২৩৩ জনের। কেন্দ্রীয় সরকার প্রয়োজনীয় টিকা পাঠাচ্ছে না বলে ইতিমধ্যেই অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। টিকা চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠিও দিয়েছেন। করোনা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর ডাকা সর্বদল বৈঠকেও বিষয়টি তুলেছিল তৃণমূল।

আরও পড়ুন- পেগাসাস-কাণ্ডে সতর্ক Mamata, রাজ্যের মন্ত্রীদের দিলেন ফোন-নির্দেশ

 (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)



Zee24Ghanta: Health News
2021-07-23 00:23:04
Source link

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:আপনার জীবনে কি কোনও ছদ্ম-আঁতেল রয়েছেন? যে ভাবে তাঁদের চিনবেন...আপনার জীবনে কি কোনও ছদ্ম-আঁতেল রয়েছেন? যে ভাবে তাঁদের চিনবেন…
Next Post:চুল পড়া রোধ করবে একটি মাত্র জাদুকরী তেলচুল পড়া রোধ করবে একটি মাত্র জাদুকরী তেল

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top