• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / চুল থাকুক স্ট্রেট! – DesheBideshe

চুল থাকুক স্ট্রেট! – DesheBideshe

July 22, 2021 Category: স্বাস্থ্য সংবাদ
চুল থাকুক স্ট্রেট! - DesheBideshe

বর্তমানে কার্ল বা সেমি কার্ল চুলের ফ্যাশন বেশ চলছে। সবাই পার্লারে গিয়ে নানাভাবে চুল কার্ল করছেন। এ ছাড়া পার্টি অথবা বিয়ের অনুষ্ঠানে কার্ল খোঁপা করেন অনেকেই। কিন্তু তাই বলে আপনার স্ট্রেট চুলকে সেকেলে মনে করবেন না। স্ট্রেট চুল সব সময়ই সুন্দর ও আকর্ষণীয়। যাঁদের চুল প্রাকৃতিকভাবেই স্ট্রেট বা সমান, তাঁদের জন্য বলছি, আপনার চুল সব সময়ই ফ্যাশনেবল। স্ট্রেট চুল কেন আকর্ষণীয়, এর পাঁচটি কারণ তুলে ধরা হয়েছে সৌদি বিউটি ব্লগের জীবনধারা বিভাগে।

১. সহজেই গুছিয়ে নেওয়া যায়
স্ট্রেট চুল সহজেই চিরুনি দিয়ে আঁচড়ে আপনি বের হয়ে পড়তে পারেন। কম সময়ে ঝটপট তৈরি করে নিতে পারেন নিজেকে। কার্ল বা অন্য ধরনের চুল গোছাতে এবং বাঁধতে কিছু সময় ব্যয় করতে হয়।

২. চুল কম ক্ষতির শিকার হয়
যেহেতু চুল সমান থাকে, তাই স্ট্রেটনারের হিট দিতে হয় না। ফলে চুলের ক্ষতি হওয়ার আশঙ্কা কম থাকে।

৩. চুলের বিভিন্ন কাট সহজে মানিয়ে যায়
যাঁদের চুল কার্ল বা সেমি কার্ল, তাঁরা সাধারণত সব ধরনের হেয়ার কাট দিতে পারেন না। কারণ, চুলের ধরনের সঙ্গে কাট মানানসই হতে হয়। এ ক্ষেত্রে স্ট্রেট চুলে প্রায় সব ধরনের কাট মানায়।

৪. আকর্ষণীয়
স্ট্রেট চুলের আবেদন সব সময়ই থাকবে। কম সময়ে আপনাকে দিতে পারে পরিপাটি একটি লুক।

৫. উজ্জ্বল ও মসৃণ হয়
অন্য যেকোনো ধরনের চুলের চেয়ে স্ট্রেট চুল বেশি উজ্জ্বল ও মসৃণ হয়ে থাকে।

এস সি



স্বাস্থ্য | DesheBideshe
2021-07-22 23:05:24
Source link

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:একটি মাত্র উপায়ে পেয়ে যান নরম গোলাপী ঠোঁটএকটি মাত্র উপায়ে পেয়ে যান নরম গোলাপী ঠোঁট
Next Post:পার্লারের মত প্রোটিন ট্রিটমেন্ট করে ফেলুন ঘরেইপার্লারের মত প্রোটিন ট্রিটমেন্ট করে ফেলুন ঘরেই

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top