• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / তাপ ছাড়াই পার্লারের মতো চুল কার্ল করুন (ভিডিও সংযুক্ত)

তাপ ছাড়াই পার্লারের মতো চুল কার্ল করুন (ভিডিও সংযুক্ত)

July 21, 2021 Category: স্বাস্থ্য সংবাদ
তাপ ছাড়াই পার্লারের মতো চুল কার্ল করুন (ভিডিও সংযুক্ত)

লম্বা, স্ট্রেইট চুল সবার পছন্দ। বর্তমান সময়ে চুলের এই স্টাইলটি বেশ প্রচলিত। প্রাকৃতিকভাবে যাদের চুল স্ট্রেইট, তারা চুলের কিছু অংশ কোঁকড়া করতে পছন্দ করেন। বিশেষ কোন অনুষ্ঠানে ভিন্ন লুক আনতে চুলগুলো নিচের অংশ কোঁকড়া করে ছড়িয়ে দেওয়া হয়। এই কোঁকড়া করার জন্য ছুটতে হয় পার্লারে, করতে হয় টাকা খরচ।

আর নয় পার্লারে ছোটা, এইবার ঘরে করতে পারেন পার্লারের মত কোঁকড়া চুল। এমনকি এরজন্য প্রয়োজন নেই কোন স্টাইলারের। সম্পূর্ণ তাপ ছাড়া নিজেই করে নিতে পারেন চুল কোঁকড়া। কীভাবে? দেখে নিন ছোট এই ভিডিওর মাধ্যমে।

যা যা লাগবে:
হেয়ার স্প্রে

ক্লিপ বা ববি পিন

পানি

যেভাবে করবেন:
১। প্রথমে চুল দুই ভাগে ভাগ করে নিন। এরপর এক ভাগের চুলগুলোকে আলাদা আলাদা করে কয়েকটি ভাগ করুন।

২। হাতে কিছুটা পানি স্প্রে করে নিন।

৩। এবার এই পানি দিয়ে ছোট ছোট ভাগ করা চুলে ম্যাসাজ করুন।

৪। তারপর দুই আঙ্গুল দিয়ে চুল রোল করে পেঁচিয়ে নিন। এবং সেটি ক্লিপ দিয়ে লাগিয়ে রাখুন।

৫। এইভাবে একপাশের সম্পূর্ণ চুলগুলো পেঁচিয়ে রোল করে নিন। একই পদ্ধতিতে অপরপাশের চুলগুলো পেঁচিয়ে রোল করে নিন।

৬। দুই পাশের চুল ভাল করে হেয়ার স্প্রে প্রয়োগ করুন।

৭।  ৩০ থেকে ৬০ মিনিট চুলগুলোকে এভাবে রাখুন।

৮। তারপর আস্তে আস্তে চুল থেকে ক্লিপ খুলে নিন।

৯। আর দেখুন ম্যাজিক। চুল পার্লারের মত রোল হয়ে গেছে।

১০। যেকোন পোশাকের সাথে বেশ মানিয়ে যাবে এই হেয়ার স্টাইলটি।

এস সি



স্বাস্থ্য | DesheBideshe
2021-07-21 22:34:31
Source link

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:সহজ ৩টি প্রাকৃতিক উপায়ে চুল থেকে রং দূর করে ফেলুনসহজ ৩টি প্রাকৃতিক উপায়ে চুল থেকে রং দূর করে ফেলুন
Next Post:উজ্জ্বল ত্বকের জন্য হারবাল বিউটি টিপসউজ্জ্বল ত্বকের জন্য হারবাল বিউটি টিপস

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top