• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / লাইফস্টাইল / ওল্ড স্কুল রোম্যান্সে বিশ্বাসী? সাবধান! প্রেমে বিশ্বাসভঙ্গ হতে পারে

ওল্ড স্কুল রোম্যান্সে বিশ্বাসী? সাবধান! প্রেমে বিশ্বাসভঙ্গ হতে পারে

July 21, 2021 Category: লাইফস্টাইল
ওল্ড স্কুল রোম্যান্সে বিশ্বাসী? সাবধান! প্রেমে বিশ্বাসভঙ্গ হতে পারে

হাইলাইটস

  • এখনকার প্রেমে সবই সম্ভব।
  • পারস্পারিক বোঝাপড়াতে খামতি রয়েছে এমনটাও নয়।
  • কিন্তু কেউই জোর করে কাউকে আটকে রাখার পরিপন্থী নন

এই সময় জীবনযাপন ডেস্ক: আজকাল সব বয়সের মানুষের মধ্যেই আবেগ কমে গিয়েছে। নিজের শখ, আহ্লাদ জলাঞ্জলি দিয়ে প্রেমে ভাসার মানসিকতা এখন কারোর মধ্যেই নেই। বরং সবাই চান কী ভাবে নিজের কাজ গুছিয়ে নেবেন। তুমি আমার আমি তোমার- এই মানসিকতা এখন অতীত। এখন ছেলে মেয়ে উভয়ই সাবলম্বী আর তাঁরা তাঁদের নিজেদের মতো করে জীবন কাটাতে অভ্যস্ত। চিঠি লিখে ভালোবাসার কথা জানানোর মতো সময় তাঁদের হাতে নেই। সময় পেলে উইক এন্ড ট্রিপ কিংবা রোম্যান্টিক ডিনারেই তাঁরা অভ্যস্ত। অফিসের জরুরি ফোন কল সামলাতে সামলাতে রান্না করছেন স্ত্রী তেমনই নিজের কাজ সেরে এসে যাবতীয় বাসন ধোওয়ার দায়িত্ব নিয়েছেন স্বামী এই চিত্রই এখন চারিদিকে। এছাড়াও সকলের মধ্যে ধৈর্য বড় কম। ফলে একে অন্যের সঙ্গে মানিয়ে নিতে না পারলে ডিভোর্সের পথে হাঁটতে এঁরা ভয় পান না। এখনকার প্রেমে সবই সম্ভব। পারস্পারিক বোঝাপড়াতে খামতি রয়েছে এমনটাও নয়। কিন্তু কেউই জোর করে কাউকে আটকে রাখার পরিপন্থী নন। তবে আমাদের চারপাশে এমনও কিছু মানুষ আছেন যাঁরা কিন্তু আদ্যিকালের সেই প্রেম-ধারণাতেই বিশ্বাসী। প্রেম মানে এখনও অনেকের কাছে বিষয়টা এত তরফাই। আর এতে কিন্তু সমস্যা বেশি। অর্থাৎ এই ভাবধারা থেকে যারা বেরোতে পারেন না তাঁরাই বিশ্বাস ভঙ্গের অভিযোগ আনেন।

অতিরিক্ত আবেগ- এখনকার কঠিন জীবনযাত্রা, প্রতি মুহূর্তের লড়াই ইত্যাদি মানুষের আবেগে আঘাত হেনেছে। খুব সহজেই কেউ আবেগ তাড়িত হয়ে যান না। বরং অনেক বেশি বাস্তবে বিশ্বাসী। ভবিষ্যতের পরিকল্পনা সকলেই খুব সুন্দর করে করতে চান। জীবনটাই এখন ছকে বাঁধা।

অতিরিক্ত প্রত্যাশা নেই- কেউই আজকাল সঙ্গীর কাছ থেকে তেমন কিছু প্রত্যাশা করেন না। কিন্তু জীবন নিয়ে তাঁদের অনেক উচ্চ আকাঙ্খা থাকে। সকলেই জীবনটাকে নিজের মতো করে গড়ে নিতে চান। আর তার জন্যেই ছোটবেলা থেকে যাবতীয় কষ্ট, পরিশ্রম করে চলেন। ফলে প্রেম থেকে তাঁদের অতিরিক্ত কিছু দাবি থাকে না।

লক্ষ্য পূরণে ছুটছেন- আজকাল অনেক ছোট বয়স থেকেই সকলে নিজের জীবনের একটা গোল সেট করে ন্ন। আর সেই লক্ষ্যেই ছুটে চলেন। সবাই যে প্রথাগত পড়াশোনা করছেন এমন নয়। বরং নিজের পছন্দের বিষয় নিয়ে এগিয়ে যাচ্ছেন। ছেলেদের আর মেয়েদের পেশা আলাদা বলে কিছু হয় না। ভালোলাগা যেখানে রয়েছে সেখানেই সকলে মনোনিবেশ করেছেন।

একতরফা ভালোবাসা নয়- অতিমারীতে অনেক বেশি জনপ্রিয় হয়েছে অনলাইন ডেটিং। সেই সঙ্গে বেড়েছে hookups। যৌথ সম্মতিতে সকলে সম্পর্কে জড়াচ্ছেন। নিজেদের মতো করে ভালো সময় কাাচ্ছেন। কিন্তু কেউ কাউকে কথা দিয়ে রাখেননি। ফলে দায়বদ্ধতার প্রশ্নও আসে না। চ্যাটবক্সে ছবি চালাচালি , দুটো মিষ্টি কথা আর গুডনাইট… ব্যাস সম্পর্কের এখানেই ইতি।

Lifestyle News in Bengali, লাইফস্টাইল খবর, Health Tips, Fashion Trends and Tips in Bangla
2021-07-21 17:28:51
Source link

You May Also Like…

মাইগ্রেন

মাইগ্রেন রোগীর যন্ত্রণাময় অভিজ্ঞতা

খতনা

খতনা করানোর উপযুক্ত বয়স কোনটি

কোন খাবারে বাড়ে ভালো কোলেস্টেরল এইচডিএল

কোন খাবারে বাড়ে ভালো কোলেস্টেরল এইচডিএল

লাউ

লাউ যেভাবে খেলে ওজন কমবে

Previous Post:ভুলে যাওয়ার প্রবণতা বাড়ছে? এই ১০টি উপায় মজবুত করুন নিজের স্মৃতিশক্তিভুলে যাওয়ার প্রবণতা বাড়ছে? এই ১০টি উপায় মজবুত করুন নিজের স্মৃতিশক্তি
Next Post:৪৯ লক্ষ অতিরিক্ত মৃত্যু, দেশভাগের পর সবচেয়ে বড় ট্র্যাজেডি 2nd Covid wave: রিপোর্ট৪৯ লক্ষ অতিরিক্ত মৃত্যু, দেশভাগের পর সবচেয়ে বড় ট্র্যাজেডি 2nd Covid wave: রিপোর্ট

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top