• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / ব্যথা ছাড়াই ভ্রু প্লাক করার কৌশল

ব্যথা ছাড়াই ভ্রু প্লাক করার কৌশল

July 20, 2021 Category: স্বাস্থ্য সংবাদ
ব্যথা ছাড়াই ভ্রু প্লাক করার কৌশল

সৌন্দর্য চর্চা সব বাদ থাকলেও নিয়মিত ভ্রু প্লাক করা হয়। চেহারায় পরিচ্ছন্নতার আলাদা মাত্রা যোগ করতে প্লাক করা ভ্রুর জুড়ি নেই। প্লাক করা সুন্দর চোখা ভ্রু পছন্দ করেন সব নারীই। কিন্তু পার্লারে গিয়ে থ্রেডিং অথবা নিজেই চিমটা দিয়ে প্লাক করার ব্যথা সহ্য করতে পারেন না অনেকেই। আজ জেনে নিন একদম ব্যথা ছাড়া ভ্রু প্লাক করার ছোট্ট কৌশলটি। ভ্রু প্লাক করার জন্য আপনার দরকার হবে গরম পানি এবং একটা ছোট্ট হ্যান্ড টাওয়েল।

গরম পানিতে টাওয়েল ভিজিয়ে চিপে নিন। এবার এই টাওয়েল ভাঁজ করে ভ্রু-র ওপর দিয়ে রাখুন ১ থেকে ২ মিনিট। এতে আপনার রোমকূপ খুলে যাবে এবং ভ্রু প্লাক করতে সুবিধা হবে, ব্যথা লাগবে না বেশি। প্লাক করার জন্য নতুন, সূক্ষ্ম চিমটা ব্যবহার করুন। আর প্লাক করা শেষ হলে লাগিয়ে নিন কিছুটা অ্যালোভেরা জেল।

এস সি



স্বাস্থ্য | DesheBideshe
2021-07-20 20:48:35
Source link

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:প্রথম ডেটে যাচ্ছেন? তাহলে মেকআপের এই টিপসগুলো আপনার জন্যপ্রথম ডেটে যাচ্ছেন? তাহলে মেকআপের এই টিপসগুলো আপনার জন্য
Next Post:বিয়ে করতে যাচ্ছেন? এই বিউটি টিপসগুলো আপনারই জন্যবিয়ে করতে যাচ্ছেন? এই বিউটি টিপসগুলো আপনারই জন্য

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top