• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / Bengal Covid Cases little increase from tomorrow

Bengal Covid Cases little increase from tomorrow

July 20, 2021 Category: স্বাস্থ্য সংবাদ
সোমবারের চেয়ে রাজ্যে বাড়ল দৈনিক কোভিড সংক্রমণ, কলকাতায় ফের মৃত্যু

নিজস্ব প্রতিবেদন: গতকালের চেয়ে সামান্য বাড়ল রাজ্যের দৈনিক কোভিড সংক্রমণ (West Bengal Covid Cases)। মঙ্গলবার আক্রান্ত হয়েছেন ৭৫২ জন। সোমবার সংখ্যাটা ছিল ৬৬৬। কোভিডে মৃত্যু গতকালের চেয়ে ২ জন কমে এ দিন হয়েছে ১০ জন। সোমবার কলকাতায় মৃত্যু ছিল শূন্য। মঙ্গলবার ১ জন মারা গিয়েছে।  

স্বাস্থ্য দফতরের বুলেটিন (West Bengal Heath Department) অনুযায়ী, মঙ্গলবার সংক্রমিতের সংখ্যা ৭৫২। গতকাল সংক্রামিত হয়েছিলেন ৬৬৬ জন। এ দিন নমুনা যাচাই করা হয়েছে ৫০ হাজার ৭১৩ জনের। সংক্রমণ হার ১.৪৮%। কলকাতায় সংক্রমিতের সংখ্যা ৬০। ৮২ জন আক্রান্ত হয়েছেন উত্তর ২৪ পরগনায়। হাওড়া, হুগলি এবং দক্ষিণ ২৪ পরগনায় আক্রান্তের সংখ্যা যথাক্রমে ২৫,২৮ ও ৪৫। দার্জিলিঙে সংক্রমিতের সংখ্যা ৭৯। বর্তমানে রাজ্যে সক্রিয় করোনা আক্রান্ত ১২ হাজার ৫০৯ জন।

গত ২৪ ঘণ্টায় কোভিডে মৃত্যু হয়েছে (COVID Death in West Bengal) ১০ জনের। ২ জনের মৃত্যু হয়েছে উত্তর ২৪ পরগনায়। হাওড়া ও হুগলিতে মৃতের সংখ্যা যথাক্রমে ১ এবং ২। শনিবার সাড়ে ৩ মাস পর কলকাতায় মৃতের সংখ্যা ছিল শূন্য। গতকালও মৃত্যুহীন দিন ছিল শহরে। এ দিন ১ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনামুক্ত (Coronavirus) হয়েছেন ৯৯২ জন। এখনও পর্যন্ত সুস্থতার হার ৯৭.৯৯%।

মঙ্গলবার টিকা পেয়েছেন ৩ লক্ষ ২৪ হাজার ২৫৪ জন। ১ লক্ষ ৬০ হাজার ১০৭ জন নিয়েছেন টিকার প্রথম ডোজ। দ্বিতীয় ডোজ পেয়েছেন ১ লক্ষ ৬৪ হাজার ১৪৭ জন। এ পর্যন্ত টিকাকরণ হয়েছে ২ কোটি ৬০ লক্ষ ৪২ হাজার ১১৯ জনের।

আরও পড়ৃুন-সংক্রমণ প্রতিরোধে সক্ষম শিশুরা, আগে প্রাথমিক স্কুল খোলার পক্ষে সওয়াল ICMR-র

 (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)



Zee24Ghanta: Health News
2021-07-20 23:18:21
Source link

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:তিরিশের আগে ব্রেক আপ হয়েছে? কেমন অভিজ্ঞতা? জানুনতিরিশের আগে ব্রেক আপ হয়েছে? কেমন অভিজ্ঞতা? জানুন
Next Post:করোনার বিরুদ্ধে বড় সাফল্য! ৬৭ শতাংশ ভারতীয় দেহে তৈরি অ্যান্টিবডিকরোনার বিরুদ্ধে বড় সাফল্য! ৬৭ শতাংশ ভারতীয় দেহে তৈরি অ্যান্টিবডি

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top