• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / ত্বক উজ্জ্বল করতে পাকা পেঁপে ও মধু

ত্বক উজ্জ্বল করতে পাকা পেঁপে ও মধু

July 20, 2021 Category: স্বাস্থ্য সংবাদ
ত্বক উজ্জ্বল করতে পাকা পেঁপে ও মধু

ত্বকের যত্নে আমরা অনেক কিছুই ব্যবহার করি। সবকিছু ছাড়িয়ে প্রাকৃতিক উপাদান দিয়ে ত্বকের পরিচর্যা সব সময়ই রূপবিশেষজ্ঞদের প্রথম পছন্দ। কারণ, এতে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই। আপনার ত্বকের ধরন বুঝে উপাদান ব্যবহার করলেই ভালো ফল পাবেন। শুষ্ক ও তৈলাক্ত—এ দুই ধরনের ত্বককে উজ্জ্বল করতে কিছু পরামর্শ দেওয়া হয়েছে বোল্ডস্কাই ওয়েবসাইটের লাইফস্টাইল বিভাগে।

শুষ্ক ত্বকের জন্য

যা যা লাগবে
কয়েক টুকরো পাকা পেঁপে, মধু ও দুধ।

যেভাবে ব্যবহার করবেন
সব উপাদান ভালো করে মিশিয়ে নরম মিশ্রণ তৈরি করুন। মিশ্রণ মুখে লাগিয়ে ২০-২৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন। দুধ আপনার শুষ্ক ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করবে।

তৈলাক্ত ত্বকের জন্য

যা যা লাগবে
কয়েক টুকরো পাকা পেঁপে, মধু, মুলতানি মাটি ও পানি।

যেভাবে ব্যবহার করবেন
সব উপাদান একসঙ্গে মেশান। মুলতানি মাটি ত্বকের অতিরিক্ত তেল শোষণ করে মসৃণ ও উজ্জ্বল করতে সাহায্য করবে। এই প্যাক ২০-২৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন।

এস সি



স্বাস্থ্য | DesheBideshe
2021-07-20 12:11:10
Source link

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:চোখের কালি দূর করতে - DesheBidesheচোখের কালি দূর করতে – DesheBideshe
Next Post:করোনাকালে ঈদের প্রস্তুতি: সংক্রমণ এড়াতে যা করবেনকরোনাকালে ঈদের প্রস্তুতি: সংক্রমণ এড়াতে যা করবেন

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top