• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / ডার্ক সার্কেলস দূর করতে কার্যকর একটি প্যাক

ডার্ক সার্কেলস দূর করতে কার্যকর একটি প্যাক

July 19, 2021 Category: স্বাস্থ্য সংবাদ
ডার্ক সার্কেলস দূর করতে কার্যকর একটি প্যাক

রোদে অতিরিক্ত যাওয়া বা ঘুমের অনিয়মের ফলে চোখের নিচে কালো দাগ পড়ে যায়, যা আমাদের কাছে ডার্ক সার্কেল নামে বেশি পরিচিত। এতে আপনাকে দেখতে বেশ বয়সী ও রোগা মনে হয়। তখন আপনাকে কনসিলার বা মেকআপ দিয়ে ঢাকতে হয় এই দাগ।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির রূপচর্চাবিষয়ক বিভাগে চোখের নিচের এই কালো দাগ দূর করতে একটি ঘরোয়া প্যাক ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। চলুন, দেখে এক নজর দেখে আসি।

যা যা লাগবে
কোরানো নারকেল প্রয়োজনমতো, কয়েক ফোঁটা লেবুর রস, দুই টেবিল চামচ কোরানো শসা, এক টেবিল চামচ ফ্রেশ ক্রিম, তিন টেবিল চামচ মুলতানি মাটি।

যেভাবে তৈরি করবেন
সব উপাদান একসঙ্গে মিশিয়ে ফ্রিজে রেখে দিন। চোখের ওপর পাতলা তুলার স্তর দিয়ে তার ওপর প্যাকটি লাগান। চোখের ভেতরে যেন না যায় খেয়াল রাখবেন। প্যাকটি ত্বকে লাগিয়ে কিছুক্ষণ শুয়ে বিশ্রাম নিন। ২০ মিনিটের মতো রেখে প্রথমে দুধ ও পরে পানি দিয়ে ধুয়ে ফেলুন।

মনে রাখবেন, এক রাতেই এই প্যাক আপনার চোখের নিচের কালো দাগ পুরোপুরি দূর করবে এমন কিন্তু নয়। এর জন্য প্রয়োজন এই পদ্ধতিতে ত্বকের নিয়মিত পরিচর্যা ও পরিমিত বিশ্রাম।

এস সি



স্বাস্থ্য | DesheBideshe
2021-07-19 19:39:43
Source link

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:নিজের ছোট ভাই-বোনকে হয়রান করতে ভালোবাসে দাদা-দিদিরা! কিন্তু কেন?নিজের ছোট ভাই-বোনকে হয়রান করতে ভালোবাসে দাদা-দিদিরা! কিন্তু কেন?
Next Post:মুখের সাদা দাগ দূর করার ঘরোয়া উপায়মুখের সাদা দাগ দূর করার ঘরোয়া উপায়

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top