• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / দেশে ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩৮ হাজার ১৬৪ জন, মৃত ৪৯৯ I India reports 38,164 new #COVID19 cases, 38,660 recoveries, and 499 deaths in the last 24 hours, as per the Union Health Ministry

দেশে ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩৮ হাজার ১৬৪ জন, মৃত ৪৯৯ I India reports 38,164 new #COVID19 cases, 38,660 recoveries, and 499 deaths in the last 24 hours, as per the Union Health Ministry

July 19, 2021 Category: স্বাস্থ্য সংবাদ
Covid Update: দেশে ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩৮ হাজার ১৬৪ জন, মৃত ৪৯৯

নিজস্ব প্রতিবেদন: জুলাইয়ের শেষ সপ্তাহ থেকে অগাস্টের মধ্যেই দেশে ফের করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়ার পূর্বাভাস দিয়েছে স্বাস্থ্য বিশেষজ্ঞরা৷ আগামী ১০০ থেকে ১২৫ দিন খুবই আশঙ্কাজনক। দৈনিক সংক্রমণ রেকর্ড হারে কমের দিকে। গত ২৪ ঘন্টায় করোনা সংক্রমণ ৩৮ হাজার ১৬৪ জন। 

তবে কিছুটা কমেছে মৃত্যু। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের প্রকাশিত তথ্য অনুসারে মৃত্যু হয়েছে ৪৯৯ জনের। সুস্থ হয়েছেন ৩৮ হাজার ৬৬০ জন।

সোমবার পর্যন্ত ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩ কোটি ১১ লক্ষ ৪৪ হাজার ২২৯ জন। এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ৪ লক্ষ ২১ হাজার ৬৬৫ জনের। 

আরও পড়ুন:  বেড়াতে যাবেন? ভ্রমননীতিতে বদলে গেল করোনা পরীক্ষার নিয়ম

দেশে গত ২৪ ঘণ্টায় সক্রিয় রোগীর সংখ্যা কমেছে। এই মুহূর্তে দেশে মোট সক্রিয় রোগীর সংখ্যা ৪ লক্ষ ২১ হাজার ৬৬৫ জন। এখনও পর্যন্ত মোট ৩ কোটি ০৩ লক্ষ ০৮ হাজার ৪৫৬ জন সুস্থ হয়ে উঠেছেন। 

India reports 38,164 new #COVID19 cases, 38,660 recoveries, and 499 deaths in the last 24 hours, as per the Union Health Ministry

Total cases: 3,11,44,229
Active cases: 4,21,665
Total recoveries: 3,03,08,456
Death toll: 4,14,108

Total vaccination: 40,64,81,493 pic.twitter.com/Wj56sQwlEl

— ANI (@ANI) July 19, 2021

গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা সংক্রমণে মৃত্যু হয়েছে মোট ১১ জনের। এর মধ্যে পূর্ব বর্ধমান ২ জন, হুগলীতে ২ জন এবং উত্তর ২৪ পরগনায় ২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া কলকাতা, দার্জিলিং, জলপাইগুড়ি, পশ্চিম বর্ধমান ও দক্ষিণ ২৪ পরগনায় ১ জন করে মারা গিয়েছেন। এমনটাই জানা যাচ্ছে রাজ্যে স্বাস্থ্য দফতরের বুলেটিনে। সবমিলিয়ে রাজ্যে এখনও পর্যন্ত করোনার শিকার হলেন মোট ১৭,৯৯৯ জন। রাজ্য সরকারের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন ৮০১ জন। ফলে এখনও পর্যন্ত রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়াল ১৫,১৮,১৮১। গত একদিনে রোগমুক্ত হয়েছেন ১০১২ জন। সুস্থতার হার 



Zee24Ghanta: Health News
2021-07-19 10:41:30
Source link

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:গরমে মেকআপ ও হেয়ার স্টাইল ঠিক রাখার কয়েকটি টিপসগরমে মেকআপ ও হেয়ার স্টাইল ঠিক রাখার কয়েকটি টিপস
Next Post:চুল লম্বা ঘন করার ৫টি কার্যকরী হেয়ার প্যাকচুল লম্বা ঘন করার ৫টি কার্যকরী হেয়ার প্যাক

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top