• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / লাইফস্টাইল / ডিভোর্সের পর প্রথম ডেটিং? কিছু পরামর্শ থাকল সিঙ্গল মায়েদের জন্য

ডিভোর্সের পর প্রথম ডেটিং? কিছু পরামর্শ থাকল সিঙ্গল মায়েদের জন্য

July 18, 2021 Category: লাইফস্টাইল
ডিভোর্সের পর প্রথম ডেটিং? কিছু পরামর্শ থাকল সিঙ্গল মায়েদের জন্য

হাইলাইটস

  • সন্তানকে মানুষ করার পর নতুন করে প্রেমে পড়েছেন বলে লজ্জা পাচ্ছেন?
  • এই ভাবনা প্রথমেই মন থেকে দূর করুন। জীবনটা আপনার।
  • আর জীবনকে সুন্দর করে সাজানোর অধিকারও আপনার

এই সময় জীবনযাপন ডেস্ক: বিয়েটা টিকিয়ে রাখার অনেক চেষ্টা করেছিল অমৃতা। কিন্তু শেষপর্যন্ত পারেনি। নিজের চাকরি আর চেষ্টায় একা হাতেই মানুষ করেছে ছেলেকে। নিজের কাজ, সংসার সব সামলে ছেলের যত্নে কোনও ত্রুটি রাখেনি। বে সব সামলে কোথাও যেন খুব ক্লান্ত হয়ে পড়ত। পরিবারের সবার যে খুব সাপোর্ট পেয়েছে এরকমটাও নয়। তবুও যে অন্যের মুখে কথা শুনতে হয়নি তা নয়। মাঝে মধ্যেই ভাবত কেউ যদি পাশে থাকত, সত্যিই যদি দিভোর্সের পথে হাঁটতে না হত। আসলে শুধু অমৃতা নয় এমন গল্প এখন অনেক ঘরেই। কেউই প্রথম থেকে চান না যে বিয়ে ভেঙে যাক। সবাই তার সর্বশক্তি দিয়ে চেষ্টা করেন। কিন্তু নিজের আত্মসম্মান, ধৈর্য্য বিকিয়ে কাঁহাতক কেউ সহ্য করে থাকতে পারেন না। সন্তানকে সঠিক ভাবে মানুষ করার পর অনেকেই চান নিজের মতো করে আবার জীবনটাকে সাজাতে। প্রত্যেক মানুষের জীবনেই বেঁচে থাকতে একজন ভালো বন্ধুর প্রয়োজন। সেক্ষেত্রে যদি কোনও ডিভোর্সী মা বা সিঙ্গল মম নতুন করে প্রেমে পড়েন সেক্ষেত্রে কিন্তু দোষের কোনও কিছু নেই। তবে এক্ষেত্রে তাঁদের কিছু বিষয় মাথায় রাখা দরকার।

লজ্জা পাবেন না- সন্তানকে মানুষ করার পর নতুন করে প্রেমে পড়েছেন বলে লজ্জা পাচ্ছেন? এই ভাবনা প্রথমেই মন থেকে দূর করুন। জীবনটা আপনার। আর জীবনকে সুন্দর করে সাজানোর অধিকারও আপনার। যে কোনও বয়সেই মানুষ প্রেমে পড়তে পারেন। কে কখন যোগ্য সঙ্গীর সন্ধান পাবেন তা কেউ বলতে পারে না।

সন্তানের সঙ্গে কথা বলুন- একা মায়েদের সন্তানের সঙ্গে অনেক খোলাখুলি মিশতে হয়। আপনার লড়াইটা সে সামনে থেকে দেখেছে। আর তাই আপনি যা বলছেন, যা করছেন সেই বিষয়ে তার সম্মতি অবশ্যই থাকবে। তবুও তাকে সব খুলে বলুন। আপনি যে নতুন করে জীবনটা শুরু করতে চান সেকথাও অবশ্যই জানান।

ডেটিং মজার ছলে নেবেন না- মজা করে প্রেম করার বয়স আর আপনার নেই। তাই দুদিনের প্রেম ভেবে ডেটিং এর মজা নেবেন না। বরং গুরুত্ব সহকারে দেখুন। ভবিষ্যতে কিছু ভাবতে চান, নিজের জীবনটা অন্যভাবে সাজাতে চান এটা অবশ্যই মাথায় রাখুন।

মিথ্যে বলবেন না- যাঁর সঙ্গে ডেটিং করছেন, কিংবা যাঁকে আপনার মনে ধরেছে তাঁকে মিথ্যে বলবেন না। বরং সত্যি কথা বলুন। কেন আপনি আগের সম্পর্ক থেকে বেরিয়ে এসেছেন, কীভাবে সন্তানকে মানুষ করেছেন, সন্তানের সঙ্গে আপনার ভবিষ্যত কীভাবে কাটাতে চান সব খুলে বলুন। যাতে প্রথম থেকেই কোনও ধোঁয়াশা না থাকে।

Lifestyle News in Bengali, লাইফস্টাইল খবর, Health Tips, Fashion Trends and Tips in Bangla
2021-07-18 21:39:15
Source link

You May Also Like…

মাইগ্রেন

মাইগ্রেন রোগীর যন্ত্রণাময় অভিজ্ঞতা

খতনা

খতনা করানোর উপযুক্ত বয়স কোনটি

কোন খাবারে বাড়ে ভালো কোলেস্টেরল এইচডিএল

কোন খাবারে বাড়ে ভালো কোলেস্টেরল এইচডিএল

লাউ

লাউ যেভাবে খেলে ওজন কমবে

Previous Post:লেবুর কার্যকর চারটি ফেস প্যাকলেবুর কার্যকর চারটি ফেস প্যাক
Next Post:বোঁচা নাককে চিকন করে তুলুন সহজ কৌশলে (ভিডিও সংযুক্ত)বোঁচা নাককে চিকন করে তুলুন সহজ কৌশলে (ভিডিও সংযুক্ত)

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top