• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / রূপ চর্চায় গোলাপ জল – DesheBideshe

রূপ চর্চায় গোলাপ জল – DesheBideshe

July 17, 2021 Category: স্বাস্থ্য সংবাদ
রূপ চর্চায় গোলাপ জল - DesheBideshe

রূপের যত্ন গোলাপ জলের গুণের কথা কে না জানে। ত্বক, চুল ভাল রাখতে রোজ ওয়াটারের জুড়ি মেলা ভার। ঠিক কী কী কাজ করে গোলাপ জল? ত্বক বা চুলের জন্য কেন এত ভাল? জেনে নিন ৮টি কার্যকরী ব্যবহার-

১। মুখে গোলাপ জল ছেটান- মুখে রোজ ওয়াটার ছেটালে চেহারায় ফ্রেশ ভাব আসবে। মেক আপ করার পর রোজ ওয়াটার ছিটিয়ে নিলে মুখে ভাল বসবে মেক আপ।

২। ফেশিয়াল ক্লিনজার- যে কোনও ধরনের ত্বকের জন্যই রোজ ওয়াটার ভাল ক্লিনজার। হালকা ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে নিন। এ বার এক টেবিল চামচ রোজ ওয়াটারের সঙ্গে কয়েক ফোঁটা গ্লিসারিন মিশিয়ে ত্বকে লাগিয়ে নিন।

৩। রুক্ষ চুল- রোজ ওয়াটার ও গ্লিসারিন সম পরিমাণ মিশিয়ে নিন। এই মিশ্রণ তুলোর সাহায্যে মাথার তালুতে লাগিয়ে ১০ থেকে ১৫ মিনিট মাসাজ করুন। ৩০ মিনিট পর শ্যাম্পু করুন।

৪। ক্লান্ত চোখ- চোখ যদি ক্লান্ত, ফোলা ফোলা দেখতে লাগে তবে বরফ ঠান্ডা গোলাপ জলে তুলো ভিজিয়ে চোখের ওপর লাগিয়ে রাখুন ১০ মিনিট। চোখের ফোলা ভাব, লাল ভাব কমে যাবে।

৫। অ্যাকনে- এক টেবিল চামচ রোজ ওয়াটার, এক টেবিল চামচ লেবুর রস মিশিয়ে অ্যাকনের ওপর লাগিয়ে ৩০ মিনিট রাখুন। পরিষ্কার জলে মুখ ধুয়ে নিন। যে কোনও ভাল ফেস প্যাক গোলাপ জলে গুলে মুখে লাগালেও উপকার পাবেন।

৬। ফেশিয়াল টোনার- ত্বক পরিষ্কার করার পর বরফ ঠান্ডা গোলাপ জলে তুলো ভিজিয়ে সারা মুখে লাগিয়ে নিন। রোজ ওয়াটার হাল্কা অ্যাস্ট্রিঞ্জেন্টের কাজ করে।

৭। ত্বকের ট্যান দূর করে- দুই টেবিল চামচ ময়দার সঙ্গে লেবুর রস ও গোলাপ জল মিশিয়ে মিহি পেস্ট তৈরি করে নিন। ১৫ মিনিট রেখে জল দিয়ে ধুয়ে নিন।

৮। মেক আপ রিমুভার- গোলাপ জলের মধ্যে কয়েক ফোঁটা নারকেল তেল মিশিয়ে নিন। এই মিশ্রণ তুলোয় নিয়ে আলতো করে মেক আপ তুলতে পারেন। মেক আপ তোলার পাশাপাশি ত্বকে পুষ্টিও জোগাবে এই মিশ্রণ।

এস সি



স্বাস্থ্য | DesheBideshe
2021-07-17 22:30:19
Source link

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:নিজেই করুন সানবার্ন ফেসিয়াল - DesheBidesheনিজেই করুন সানবার্ন ফেসিয়াল – DesheBideshe
Next Post:ত্বকের যত্নে কফির ৫ কার্যকরী প্যাকত্বকের যত্নে কফির ৫ কার্যকরী প্যাক

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top