• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / দারুণ ২টি উপায়ে অবাঞ্ছিত লোমকে বলুন চিরবিদায়

দারুণ ২টি উপায়ে অবাঞ্ছিত লোমকে বলুন চিরবিদায়

July 17, 2021 Category: স্বাস্থ্য সংবাদ
দারুণ ২টি উপায়ে অবাঞ্ছিত লোমকে বলুন চিরবিদায়

অবাঞ্ছিত লোমের সমস্যায় নারী পুরুষ উভয়ই ভুগে থাকেন। সাধারণত ঠোঁটের উপর, কপাল অথবা গালে অবাঞ্ছিত লোম দেখা দেয়। এটি আপনার সৌন্দর্য হ্রাস করার সাথে সাথে আপনার ব্যক্তিত্বের উপর নেতিবাচক প্রভাব ফেলে। এই অবাঞ্ছিত লোমের কারণে অনেককে বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হতে হয়। বিভিন্ন বিউটি টিট্রমেন্ট রয়েছে যা ত্বকের অবাঞ্ছিত লোম দূর করে দেয়। কিন্তু এই টিট্রমেন্টগুলো যেমন কষ্টদায়ক তেমনি পার্শ্বপ্রতিক্রিয়াযুক্ত। অধিকাংশ ক্ষেত্রে এই টিট্রমেন্টগুলো সাময়িকভাবে লোম দূর করে থাকে। স্থায়ী সমাধান পাওয়া লক্ষ্যে অনেক লেজার ট্রিটমেন্টের শরণাপন্ন হয়ে থাকেন। তবে ব্যয়বহুল এই ট্রিটমেন্টটি সবাই করতে পারেন না। এই ট্রিটমেন্টে ছাড়াও ঘরোয়া দুটি উপায়ে চিরবিদায় বলে দিতে পারেন এই অবাঞ্ছিত লোমকে।  আসুন তাহলে জেনে নেওয়া যাক জাদুকরী উপায় দুটি।

১। বেসনের প্যাক

যা যা লাগবে:
বেসন
চন্দনের গুঁড়ো
দুধের সর
সরিষা তেল
গোলাপ জল
হলুদ গুঁড়ো

যেভাবে তৈরি করবেন:
দুই টেবিল চামচ বেসন, এক টেবিল চামচ দুধের সর, দুই টেবিল চামচ চন্দন, এক টেবিল চামচ সরিষা তেল, এক টেবিল চামচ গোলাপ জল এবং এক  চিমটি হলুদের গুঁড়ো মিশিয়ে প্যাক তৈরি করে নিন। ত্বকের যেসব স্থানে অবাঞ্ছিত লোম রয়েছে, সেখানে এই প্যাকটি ম্যাসাজ করে লাগিয়ে নিন। তারপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। এটি সপ্তাহে কয়েকবার করুন।

২। মসুর ডালের প্যাক

যা যা লাগবে:
মসুর ডাল
মুলতানি মাটি
চন্দন গুঁড়ো
বিশুদ্ধ মধু

যেভাবে তৈরি করবেন:
আধা কাপ মসুরির ডাল বেটে গুঁড়ো করে নিন। এবার দুই টেবিল চামচ মসুরির ডাল গুঁড়ো, এক টেবিল চামচ মুলতানি মাটি, এক চা চামচ চন্দনের গুঁড়ো, দুই টেবিল চামচ বিশুদ্ধ মধু ভাল করে মিশিয়ে নিন। এবার পেস্টটি ম্যাসাজ করে ত্বকে লাগিয়ে নিন। শুকিয়ে গেলে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। এটি সপ্তাহে কয়েকবার ব্যবহার করুন।

টিপস:

মসুরি ডাল মিহি করে গুঁড়ো করার জন্য সারা রাত পানিতে ভিজিয়ে রাখুন।
পরবর্তিতে ব্যবহারের জন্য এটি একটি এয়ার টাইট কনটেইনার জারে সংরক্ষণ করতে পারেন

এস সি

 



স্বাস্থ্য | DesheBideshe
2021-07-17 09:21:51
Source link

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:তরুণ, স্বাস্থ্যজ্জল ত্বক নিয়ে জেগে উঠুন এই অভ্যাসগুলো মেনেতরুণ, স্বাস্থ্যজ্জল ত্বক নিয়ে জেগে উঠুন এই অভ্যাসগুলো মেনে
Next Post:মাত্র ২টি উপাদান দূর করে দেবে ত্বকের জেদী কালো দাগমাত্র ২টি উপাদান দূর করে দেবে ত্বকের জেদী কালো দাগ

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top