• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / চোখকে বড় এবং আকর্ষণীয় করে ফেলুন মেকআপের সহজ কৌশলে (ভিডিও সংযুক্ত)

চোখকে বড় এবং আকর্ষণীয় করে ফেলুন মেকআপের সহজ কৌশলে (ভিডিও সংযুক্ত)

July 15, 2021 Category: স্বাস্থ্য সংবাদ
চোখকে বড় এবং আকর্ষণীয় করে ফেলুন মেকআপের সহজ কৌশলে (ভিডিও সংযুক্ত)

নারী সৌন্দর্যের অন্যতম অঙ্গ হল চোখ। শুধুমাত্র চোখ সাজিয়ে মুখের সাজ সম্পূর্ণ করা যায়। অনেকেই সাজ বলতে চোখের সাজকে বুঝে থাকে। নিজের চোখের আকৃতি নিয়ে আক্ষেপের শেষ থাকে না। ইস! আমার চোখটা যদি আরেকটু বড় হত! এমন কথা অনেককেই বলতে শোনা যায়। এই আক্ষেপ দূর করা সম্ভব মেকআপ দিয়ে। মেকআপ দিয়ে সহজ কিছু ধাপে নিজের পছন্দমত আকৃতি করে ফেলতে পারেন চোখের। মেকআপের সহজ কিছু কৌশলে আরও আকর্ষণীয় করে ফেলতে পারেন আপনার চোখ জোড়াকে।

যা যা লাগবে:
ন্যুড হাইলাইটার পেন্সিল
ব্রাশ সাইজ ২৪
ন্যুড আইশ্যাডো
ব্রাশ সাইজ ২৩
আইলাইনার
ব্রাশ সাইজ ৩০
কার্লার
মাশকারা

যেভাবে করবেন:
১। প্রথমে হাইলাইটার (হালকা কোন রং ব্যবহার করবেন) দিয়ে চোখের ভিতরের কোল এবং কোণ হাইলাইট করে নিন। চোখের মাঝের অংশ বাদ দিয়ে বাইরের কোল হাইলাইটার দিয়ে এঁকে নিন।

২। এবার একই হাইলাইটার দিয়ে ভ্রুয়ের নিচের অংশ এবং চোখের পাতার ভেতরের অল্প করে হাইলাইটার লাগিয়ে নিন। এবার ব্রাশ দিয়ে ভাল করে সম্পূর্ণ চোখের পাতায় লাগিয়ে নিন।

৩। এখন চোখের পাতায় হালকা অথবা ন্যুড কোন আইশ্যাডো লাগিয়ে নিন। চোখের ভিতরের কোণগুলো ভালো করে লাগিয়ে নিন।

৪। এরপর আগের চেয়ে গাঢ় আইশ্যাডো নিয়ে বাইরের পাতায় কোণে আঁকুন।

৫। এবার আইলাইনার দিয়ে চোখের কোণ থেকে মাঝ বরাবর পর্যন্ত টেনে নিন।

৬। কার্লার দিয়ে চোখের পাপড়ি কার্ল করে মাশকারা লাগিয়ে ফেলুন।

৭। এবার আয়নায় নিজেকে একবার দেখুন, কি চোখ জোড়াকে বড় দেখাছে তো?

ছোট এই ভিডিওতে দেখে ফেলুন সম্পূর্ণ মেকআপ পদ্ধতি

এস সি

 

 



স্বাস্থ্য | DesheBideshe
2021-07-15 19:59:18
Source link

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:ইন্দোনেশিয়ায় একদিনেই ৫৪ হাজার লোক কভিড-১৯ ‘এ সংক্রমিতইন্দোনেশিয়ায় একদিনেই ৫৪ হাজার লোক কভিড-১৯ ‘এ সংক্রমিত
Next Post:বিষাক্ত সম্পর্ক থেকে তো বেরিয়েছেন! শিখলেন কী কী?বিষাক্ত সম্পর্ক থেকে তো বেরিয়েছেন! শিখলেন কী কী?

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top