• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / রাজ্যে কমল সক্রিয় করোনা রোগীর সংখ্যা, এক দিনে ৩ লক্ষের বেশি টিকাকরণ। COVID Update: 12 death in bengal

রাজ্যে কমল সক্রিয় করোনা রোগীর সংখ্যা, এক দিনে ৩ লক্ষের বেশি টিকাকরণ। COVID Update: 12 death in bengal

July 16, 2021 Category: স্বাস্থ্য সংবাদ
রাজ্যে কমল সক্রিয় করোনা রোগীর সংখ্যা, এক দিনে ৩ লক্ষের বেশি টিকাকরণ

নিজস্ব প্রতিবেদন: ৯০০-র মধ্যেই সীমাবদ্ধ থাকল রাজ্যে দৈনিক কোভিড সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় সংক্রামিত হয়েছেন ৮৯১ জন। কোভিডে মৃত্যু হয়েছে ১২ জনের। তবে উদ্বেগে রাখছে দার্জিলিং। কলকাতার চেয়েও বেশি সংক্রমণ ওই জেলায়। দৈনিক সংক্রমণে উত্তর ২৪ পরগনার পর দ্বিতীয়স্থানে উঠে এসেছে দার্জিলিং।       

স্বাস্থ্য দফতরের বুলেটিন (West Bengal Heath Department) অনুযায়ী, বৃহস্পতিবার সংক্রমিতের সংখ্যা ৮৯১। এ দিন নমুনা যাচাই করা হয়েছে ৫৫ হাজার ২৫৩ জনের। সংক্রমণ হার ১.৬১%। কলকাতায় সংক্রমিতের সংখ্যা ৭৬। ৯২ জন আক্রান্ত হয়েছেন উত্তর ২৪ পরগনায়। হাওড়া, হুগলি এবং দক্ষিণ ২৪ পরগনায় আক্রান্তের সংখ্যা যথাক্রমে ৩৬,৪৬ ও ৩৮। দার্জিলিঙে সংক্রমিতের সংখ্যা ৮৭। বর্তমানে রাজ্যে সক্রিয় করোনা আক্রান্ত ১৩ হাজার ৬৩৭ জন।       

গত ২৪ ঘণ্টায় কোভিডে মৃত্যু হয়েছে (COVID Death in West Bengal) ১২ জনের। কলকাতা ও উত্তর ২৪ পরগনায় মৃতের সংখ্যা যথাক্রমে ২ ও ১। হুগলিতে মৃতের সংখ্যা ১। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনামুক্ত (Coronavirus) হয়েছেন ১ হাজার ৮৯ জন। এখনও পর্যন্ত সুস্থতার হার ৯৭.৯১%।

বৃহস্পতিবার টিকা পেয়েছেন ৩ লক্ষ ১৯ হাজার ৩৯৫ জন। ১ লক্ষ ১৪ হাজার ১০০ জন নিয়েছেন টিকার প্রথম ডোজ। দ্বিতীয় ডোজ পেয়েছেন ২ লক্ষ ৫ হাজার ২৯৫ জন। এ পর্যন্ত টিকাকরণ হয়েছে ২ কোটি ৪৭ লক্ষ ৫ হাজার ৩০৮ জনের। 

আরও পড়ুুন- টিকায় বঞ্চিত বাংলা, মোদীকে চিঠি মমতার; উত্তর না পেলেও লিখে যাব, আক্ষেপ মুখ্যমন্ত্রীর

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)



Zee24Ghanta: Health News
2021-07-16 00:16:00
Source link

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:হাতের আঙুলের গিঁটের কালো দাগ দূর করুন সহজ ৪টি উপায়েহাতের আঙুলের গিঁটের কালো দাগ দূর করুন সহজ ৪টি উপায়ে
Next Post:কবে আসছে করোনার 3rd Wave? নির্দিষ্ট করে জানালেন ICMR-এর এই চিকিৎসক/ Covid 3rd Wave In August, May Be Less Intense Than 2nd Wave: Medical Bodyকবে আসছে করোনার 3rd Wave? নির্দিষ্ট করে জানালেন ICMR-এর এই চিকিৎসক

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top